ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

বার্সেলোনায় করোনা আক্রান্তদের পাশে দাড়িয়েছে স্বেচ্ছাসেবী বাংলাদেশিরা

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২০, ১২:৩৪ এএম

বার্সেলোনায় করোনা আক্রান্তদের পাশে দাড়িয়েছে স্বেচ্ছাসেবী বাংলাদেশিরা
স্পেনের বার্সেলোনায় করোনা মহামারিতে আক্রান্ত বাংলাদেশিদের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবি বাংলাদেশিরা।বার্সেলোনার স্বেচ্ছাসেবি কিছু প্রবাসী ‘হেল্পিং হেন্ড' নামের একটি সংগঠন করেছেন স্যোসাল মিডিয়ায় ।এই হেল্পিং হেন্ড গ্রুপের সদস্যদের পক্ষ থেকে আক্রান্ত বাংলাদেশীদের জন্য সেল্ফ আসোলেশনের ব্যবস্থা ও রোগীদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও তারা হাসপাতালে দায়িত্ব পালনরত চিকিৎসক ও সেবিকাদের জন্যও নিজেদের উদ্যোগে খাবার সরবরাহের ব্যবস্থা করছেন। স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ৮০ জন বাংলাদেশির মধ্যে একতৃতীয়াংশের বেশি বার্সেলেনায়। শহরের কেন্দ্রে ও সান্তাকোলমায় আক্রান্ত বহু বাংলাদেশিদের করোনা পজিটিভ হওয়ার পরও শারীরিক অবস্থাভেদে বা সংক্রমনের প্রাথমিক অবস্থার কারণে ডাক্তার হাসপাতালে ভর্তি না রেখে আবাসস্থলে (বাসায়) আইসোলোশনে থাকার পরামর্শ দিচ্ছেন। এদের অনেকে কাগজ ছাড়া অবৈধভাবে স্পেনে আছেন। আবার অনেকে ফ্যামিলি বাংলাদেশে রেখে এখানে ব্যাচেলর হিসেবে আছেন। তাদের দেখাশোনা করার কেউ নেই। এসব আক্রান্তরা বাসার অন্যান্য সদস্যের নিরাপত্তার ঝুঁকির জন্য বাসায় নিজ কামরায়ও থাকতে পারছেন না। এসব আক্রান্ত বাংলাদেশিদের জন্যই স্বেচ্ছাসেবক দল নিজস্ব উদ্যোগে এই সেল্ফ আইসোলেশনের ব্যবস্থা করেছে। দলটি সামাজিক মাধ্যম ফেসবুকে এই সহযোগিতার ঘোষণা প্রচার করছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বার্সেলোনায় বা সান্তাকলমায় কোনো বাংলাদেশির সেল্ফ আইসোলেশন দরকার হলে খাবার সংকটে পড়লে  +34 632 22 14 48/ +34 654 93 04 31 / +34 645 03 36 87 -এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে সহযোগিতা করা হবে। এই কার্যক্রমকে সফল করতে কাজ করছেন  সাংবাদিক নুরুল ওয়াহীদ,ব্যাবসায়ী রাসেল হাওলাদার,শফিক খান,খুরশেদ আলম বাদল,শফিকুর রহমান সহ অনেকে।এই হেল্পিং হেন্ড গ্রুপে আরো যারা আমাদের স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে চান তারা নাম এবং মোবাইল নম্বর দিতে পারবেন বলে জানানো হয়েছে- সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলা হয়েছে- যারা প্রবাসীদের আপদকালে এই সহযোগিতায় সংযুক্ত হয়ে স্বেচ্ছাশ্রম দিতে আগ্রহী, তারা যেন এই নম্বরে যোগাযোগ করতে পারবেন।