ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত: ১৬ জুলাই ২০১৯, ১০:১৭ পিএম

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত
গত ১৪ জুলাই ২০১৯ রবিবার  ব্রিটেনে কারী ইন্ড্রাষ্টির প্রতিনিধিত্বমূলক বৃহৎতম সংগঠন  বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট কমিউনিটি নেতা মাহমুদ হাসান এমবিই  লন্ডনের হ্যোরো রোডের বিসিএ ভবনে  ১১৫টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নেতাদের নাম ঘোষনা করেন। এসময় নির্বাচন কমিশনার হিসাবে আরও দায়িত্বে ছিলেন আজিজ চৌধুরী ও জাবির মিয়া জেপি। এম এ  মুনিম প্রেসিডেন্ট , মিটু চৌধুরী সেক্রেটারী জেনারেল, সাইদুর রহমান বিপুল চিফ ট্রেজারার বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন  অর্গানাইজিং  সেক্রেটারী সাইফুল আলম, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী ফরহাদ হোসেন টিপু, মেম্বারশীপ সেক্রেটারী ইয়ামিম হোসেন  দিদার। নির্বাচিত নতুন প্রেসিডেন্ট এম এ মুনিম জানিয়েছেন- অতীতের মতো লবিং এবং ক্যাম্পেইন অব্যাহত রেখে কারী ইন্ড্রাষ্টির প্রতিটি জোনাল কমিটিকে সক্রিয় করতে  নবনির্বাচিত কমিটি কাজ  করবে। এছাড়াও কারী ইন্ড্রাষ্টির চরম ষ্টাফ সংকট নিরসনে বিসিএ‘র ধারাবাহিক কার্যক্রমকে সক্রিয়ভাবে অব্যাহত রাখবে। বিশেষ করে সম্প্রতি ম্যাক এর ঘোষিত সুপারিশে ওয়ার্ক পারমিট চালুর সম্ভাবনাকে  কাজে লাগাতে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে বিসিএ জোর লবিং অব্যাহত রেখে দাবী আদায়ে সর্ব্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। সেক্রেটারী  জেনারেল মিঠু চৌধুরী  দক্ষ ষ্টাফ তৈরীতে সিলেটে একটি ট্রেইনিং সেন্টার স্থাপনে তার সর্বাত্নক চেষ্টার কথা বলেছেন। এছাড়াও ক্যাটারিং ইন্ড্রাষ্টির ইতিবাচক দিকগুলো মূলধারায় তুলে ধরে ইন্ড্রাষ্টির বিদ্ব্যমান সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট বিভাগে জোরালো লবিং অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। চিফ ট্রেজারার সাইদুর রহমান বিপুল- বিসিএ কে আর্থিকভাবে স্বাবলম্বী করতে অতীতের মতো তার চেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন- ব্রিটেনে বিসিএ‘র সকল রিজনকে আরও সক্রিয় করে  নতুন ক্যাটারার্সদের সংগঠনে যুক্ত করার মাধ্যমে কারী ইন্ড্রাষ্টির সুনাম বৃদ্ধিতে সর্বাত্নক চেষ্টা চালিয়ে যাবেন। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে বরণের পাশাপাশি বিদায়ী প্রেসিডেন্ট মোস্তফা কামাল ইয়াকুব ও সেক্রেটারী  জেনারেল ওলি খান ও চিফ ট্রেজারার সাইদুর রহমান বিপুলকে ফুল দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। কারী ইন্ড্রাষ্টির সম্ভাবনা ও সমস্যাগুলো উত্তোরণে সকলের ঐক্যবদ্ধতা  নিয়ে কাজ করার লক্ষ্যে  ব্রিটেন জুড়ে ১৫টি রিজনে বিসিএ কে সক্রিয় করার   প্রত্যয় ব্যক্ত করেছেন নব নির্বাচিত কমিটির কর্মকর্তাবৃন্দ। এর আগে বিসিএর বার্ষিক রিপোর্ট প্রতিবেদন প্রকাশ করা হয়।এতে সভাপতিত্ব করেন বিসিএর সভাপতি  মোস্তফা কামাল ইয়াকুব। শুরুতে কোরআন তেলাওয়াত করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল সুলেমান জেপি। অনুষ্ঠান পরিচালনা ও সাধারণ সম্পাদকের বার্ষিক রিপোর্ট পেশ করেন সেক্রেটারী  জেনারেল ওলি খান।বার্ষিক ফাইন্যান্স রিপোর্ট প্রকাশ করেন  চিফ ট্রেজারার সাইদুর রহমান বিপুল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিএ  এর সাবেক প্রেসিডেন্ট  বজলুর রশীদ এমবিই ও  পাশা খন্দকার এমবিই এবং সাবেক সেক্রেটারী জেনারেল  এম এ মুনিম। মেম্বারশীপ আপডেট ও বেনিফিট  নিয়ে বক্তব্য রাখেন- মেম্বারশিপ সেক্রেটারী সাইফুল আলম। এছাড়াও আরও বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট  এনামুল হক চৌধুরী, মো. ইউসুফ সেলিম, মো.ফজল উদ্দিন এবং কাউন্সিলার পারভেজ আহমদ। রিজিওনাল রিপোর্ট পেশ করেন  সারি রিজন এর সেক্রেটারী  সৈয়দ হাসান আহমেদ, ইস্ট অফ ইংল্যান্ড রিজন ১ এর  সেক্রেটারী ফিরুজুল হক, ইস্ট মিডল্যান্ড রিজন এর পক্ষে  এমরান চৌধুরী, লন্ডন রিজন ২ এর প্রেসিডেন্ট মোজাহিদ  আলী চৌধুরী, এসেক্স রিজন এর সেক্রেটারী ফরহাদ হোসেন টিপু, কেন্ট রিজন এর অর্গানাইজিং সেক্রেটারী ওলিউর রহমান চৌধুরী ।