ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

ফ্রান্সে পররাষ্ট্রমন্ত্রী  ড.এ কে আব্দুল মোমেন সংবর্ধিত

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৯, ০২:৩৩ এএম

ফ্রান্সে পররাষ্ট্রমন্ত্রী  ড.এ কে আব্দুল মোমেন সংবর্ধিত
সিলেট বিভাগের প্রাচীনতম ঐতিহ্যবাহী  সংগঠন -জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স শাখা বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও জালাবাদ এসোসিয়েশনের আজীবন সদস্য ড. এ কে. আব্দুল মোমেন কে গণসংবর্ধনা দিয়েছে । অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী ও  ১৫টিরও অধিক বাংলাদেশী সামাজিক সাংস্কৃতিক সংগঠন তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। ২০ অক্টোবর,  রবিবার   প্যারিসের একটি  অভিজাত  হলে  জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স শাখার ভারপ্রাপ্ত সভাপতি খসরুজ্জামানের  সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক আলী হুসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হুসেন। প্রবাসী নেতৃবৃন্দ পররাষ্ট্র মন্ত্রীর কাছে প্যারিস- ঢাকা রুটে পুনরায় বিমানের ফ্লাইট চালুকরণ, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে স্বদেশে সরাসরি  রেমিট্যান্স প্রেরণ,সরকারী খরচে প্রবাসীদের মরদেহ দেশে প্রেরণ, বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ, দূতাবাসের সেবার মান বৃদ্ধি ইত্যাদি  গুরুত্বপূর্ণ দাবি দাওয়া  তুলে ধরেন। প্রধান অতিথি ড. এ কে আব্দুল মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এবং বর্তমান সকারের গৃহীত প্রবাসীকল্যাণমুখী নানাবিধ পদক্ষেপ  উপস্থাপন করেন এবং জালালাবাদ এসোসিয়েশন এর পক্ষ থেকে প্রবাসীদের  দাবীসমূহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন- ফ্রান্স কমিউনিটি ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, সালেহ আহমেদ চৌধুরী,তাহের ভার, সুনাম উদ্দিন খালিক, মুক্তিযোদ্ধা জামিলুর রহমান আশরাফ ইসলাম , লেবানন জালালাবাদের প্রতিষ্ঠাতা সভাপতি লোকমান হোসেন, সহসভাপতি আলতাফুর রহমান, সরয়ার হোসেন টিপু,যুগ্ম সম্পাদক বাদল মিয়া,কোষাদক্য আজাদ মিয়া,সাংগঠনিক আজাদ আহমদ, মনোয়ার হোসেন মুজাহিদ,সদস্য জে আর সুমন,আশরাফুর রহমান,রুবেল আহমদ,আজাদ উদ্দিন,আনোয়ার মিয়া,মতিউর, জুয়েল আহমদ, মাছুম আহমদ, ফরহাদ আহমদ, সুমন সহ আরো অনেক । আলোচনায় অংশগ্রহণকারী প্রবাসী নেতৃবৃন্দ পররাষ্ট্র মন্ত্রীর কাছে প্যারিস- ঢাকা রুটে পুনরায় বিমানের ফ্লাইট চালুকরণ, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে স্বদেশে সরাসরি  রেমিট্যান্স প্রেরণ, প্রবাসীদের মরদেহ সরকারী খরচে দেশে প্রেরণ, বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ, দূতাবাসের সেবার মান বৃদ্ধি ইত্যাদি  গুরুত্বপূর্ণ দাবি দাওয়া  তুলে ধরেন। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন  থেকে তেলাওয়াত করেন এম এ করিম মুছাব্বির। এরপর সুমা দাস এর নেতৃত্বে জাতীয় সংগীত পরিবেশন করেন বাংলা স্কুল ফ্রান্সের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয়সহ মানপত্র পাঠ করেন এসোসিয়েশনের ট্রেজারার এ.এম. আজাদ। বিপুল সংখ্যক ফ্রান্স প্রবাসীদের উপস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রী এবং জালালাবাদ এসোসিয়েশন ঢাকার আজীবন সদস্য   ডঃ এ কে মোমেন কে  ফ্রান্সের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন - জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স, গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ ফ্রান্স, ফ্রান্স বাংলা স্কুল, বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্ট ,ছাতক দুয়ারা জনকল্যাণ পরিষদ ফ্রান্স,ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন, সুনামগঞ্জ সদর ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্স,জাউয়াবাজার উপজেলা চাই বাস্তবায়ন পরিষদ ফ্রান্স,গোল্ডেন সোসাইটি ফ্রান্স, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্স ও ঢাকা বিভাগ এসোসিয়েশন এর নেতৃবৃন্দরা প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সংবর্ধনা সভার সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভা সমাপ্তির  পর দ্বিতীয় পর্বে  অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান। ফ্রান্সের স্থানীয় প্রবাসী শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করেন।