ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

পর্তুগালে সিটি নির্বাচনে প্রথম বাংলাদেশি বিজয়ী

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৭:৫৫ পিএম

পর্তুগালে সিটি নির্বাচনে প্রথম বাংলাদেশি বিজয়ী

কাউন্সেলর নির্বাচিত হওয়ার পর বিজয় মিছিলে শাহ আলম কাজল (মাঝে)

পর্তুগালের দ্বিতীয় বৃহত্তর বন্দর ও বাণিজ্যিক নগরী পোর্তোর সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রথম বাংলাদেশি হিসেবে বিজয়ী হয়েছেন শাহ আলম কাজল। গত রবিবার (২৬ সেপ্টেম্বর) পোর্তোর মিউনিসিপালিটি নির্বাচনে পোর্তো শহরের জুন্টা ফ্রেগজিয়া বনফিমের অ্যাসেম্বলিতে ৪৪ শতাংশ ভোট পড়ে। ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির হয়ে প্রবাসী বাংলাদেশি শাহ আলম কাজল ২১ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন। ২০১৭ সালেও পোর্তো সিটি করপোরেশনে কাউন্সিলর হিসেবে পর্তুগাল সোশ্যালিস্ট পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। নির্বাচনে জয়ের অনুভূতি জানাতে গিয়ে শাহ আলম কাজল বলেন, আমি মনে করি এখানে বর্তমানে বেড়ে ওঠা আমাদের আগামী প্রজন্ম পর্তুগালের স্থানীয় রাজনীতি ছাড়াও বিভিন্ন সেক্টরে প্রতিনিধিত্ব করবে। পর্তুগালে নতুন আগত প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, মূলধারা এবং স্থানীয় কমিউনিটির সঙ্গে সম্পৃক্ত হয়ে নিজেদের পাশাপাশি বাংলাদেশকে স্থানীয় পর্তুগিজদের মাঝে তুলে ধরতে হবে। বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার সন্তান শাহ আলম কাজল স্নাতক শেষ করেন। এরপর তিনি জীবন ও জীবিকার তাগিদে ১৯৯২ সালে পর্তুগালে যান। সহজে পর্তুগিজ ভাষা রপ্ত করার মাধ্যমে ১৯৯৮ সাল থেকে পর্তুগালে বিভিন্ন সরকারি দপ্তরে অনুবাদক হিসেবে কাজ নেন। এর পাশাপাশি প্রবাসীদের সামাজিক উন্নয়নের কাজে যুক্ত হন। পরবর্তীতে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো গঠন হলে সভাপতির দায়িত্ব পান, যা পর্তুগালে প্রথম কোনো প্রবাসী বাংলাদেশিদের সংগঠন এবং দেশটির সরকার অনুমোদিত। কাজল ২০০৪ সালে পর্তুগালের নাগরিকত্ব পান। প্রবাসী বাংলাদেশিদের সুযোগ সুবিধা আদায়ে এবং বাংলাদেশকে বিদেশের মাটিতে তুলে ধরার জন্য তিনি ২০১১ সালে বর্তমান ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টিতে একজন কর্মী হিসেবে যোগ দেন। স্থানীয় রাজনীতিতে একজন বিদেশি নাগরিক হিসেবে বিভিন্ন চ্যালেঞ্জ পার করে বর্তমানে পোর্তো মহানগর কার্যকর কমিটির সদস্য এবং বনফিমের ডেপুটি স্পিকার হিসেবে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তিনি। শাহ আলম কাজল পরিবার নিয়ে পর্তুগালের পোর্তোয় বসবাস করছেন। তিনি দুই মেয়ে এবং এক ছেলের বাবা।