লেখক ও গবেষক সাংবদিক মতিয়ার চৌধুরী রচিত নবীগঞ্জের ইতিকথা বইটির মোড়ক উন্মোচন হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) দুপুরে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই গ্রন্থে নবীগঞ্জসহ সমগ্র সিলেট অঞ্চলের প্রায় শত বছরের ইতিহাস, ঐতিহ্য তথ্যনির্ভরভাবে উপস্থাপন করা হয়েছে। বইটি ভবিষ্যৎ প্রজন্ম তথা গবেষকদের জন্য সহায়ক গ্রন্থ হিসেবে কাজ করবে বলে মনে করেন আলোচকরা।
বিজনা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমানের সভাপতিত্ব করেন। গীতিকার এম মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস.আর চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ তনুজ রায়, বিজনা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি এম এ বাছিত, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি এনায়েত আহমদ চৌধুরী রেজা, কবি কয়েস আহমদ মাহদী, ছড়াকার জিয়া জালালী, সাংবাদিক হাসান আহমদ,শ্রমিক নেতা আবজল মিয়া, মনিরুজ্জামান মনির, হারুন মিয়া, রিপন মিয়া প্রমুখ।
গ্রন্থের লেখক মতিয়ার চৌধুরী ও নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সাবেক সহকারী রেজিস্ট্রার শাহ মনসুর আলী নোমান ভার্চুয়ালি আলোচনায় অংশ নেন। মতিয়ার চৌধুরী আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, সাধ্যানুসারে ইতিহাসের অনেক দিক সংযোজনের চেষ্টা করেছি। অনিচ্ছাকৃত কোনো ত্রুটি থাকলে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন।
-
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব
-
এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার
-
আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি
-
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান
-
দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার
আরও পড়ুন: