ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাপানকে পিছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ ভারত!

প্রকাশিত: ২৬ মে ২০২৫, ০২:৪৩ এএম

জাপানকে পিছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ ভারত!

জাপানকে পিছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি এখন ভারত। এ দাবি দেশটির নীতি আয়োগের সিইও বি ভি আর সুব্রহ্ম্যণমের। শনিবার অনুষ্ঠিত নীতি আয়োগের দশম গভর্নিং কাউন্সিল বৈঠক হয়। বৈঠকের পর সংবাদ সম্মেলনে সুব্রহ্ম্যণম বলেন, 'আমরা এখন চতুর্থ স্থানে। আমাদের অর্থনীতি ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারের। আমাদের উপরে শুধু আমেরিকা, চীন আর জার্মানি। সঠিক পথে চললে আগামী আড়াই-তিন বছরের মধ্যে তৃতীয় স্থানে পৌঁছে যেতে পারি।' তিনি আরও জানিয়েছেন, সামগ্রিক ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবেশ ভারতের পক্ষেই রয়েছে। এই সাফল্যের পিছনে দেশে চালু হওয়া বিভিন্ন আর্থিক সংস্কার যেমন কাজ করেছে, তেমনই আন্তর্জাতিক অর্থনীতির বর্তমান পরিস্থিতিও ভারতের পক্ষে গিয়েছে বলে জানান তিনি। বিশ্ব বাজারে নিজেদের জায়গা আরও শক্ত করতে ‘মেক ইন ইন্ডিয়া’-র মতো প্রকল্পের মাধ্যমে সরকার বড় পদক্ষেপ করেছে। সেই প্রকল্পও অর্থনীতির এই অভূতপূর্ব উন্নতির পিছনে রয়েছে বলে জানা যাচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, 'আইফোন আমেরিকাতেই তৈরি হওয়া উচিত, ভারতের মতো দেশে নয়।' সেই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে সুব্রহ্মণ্যম বলেন, 'আমেরিকার ভবিষ্যৎ শুল্কনীতি কী হবে, তা পরিষ্কার নয়। তবে ভারত এখনও সস্তায় উৎপাদনের দারুণ একটা জায়গা। সেই জায়গাটা ভারত ধরে রাখবে।' এছাড়া তিনি জানিয়েছেন, আগস্টে দ্বিতীয় দফার সম্পত্তি বিক্রির কর্মসূচি শুরু করতে চলেছে সরকার, যার মাধ্যমে কিছু সরকারি সম্পত্তি বেসরকারি হাতে তুলে দিয়ে রাজস্ব আদায় বাড়ানো হবে। প্রাথমিকভাবে নরেন্দ্র মোদী সরকার টার্গেট করেছিল, ২০২৭ সালের মধ্যে ভারতকে পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হিসাবে তুলে ধরা। ব্যাঙ্কিং বিনিয়োগ সংস্থা জেফ্রিসের অর্থনীতি মূল্যায়নের রিপোর্ট বলছে, ২০২৭ সালের মধ্যে পাঁচ ট্রিলিয়ন অর্থাৎ পাঁচ লক্ষ কোটি ডলারের অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে ভারত। তবে সেই লক্ষ্য পূরণ না হলেও মোটামুটিভাবে ২০২৯ লোকসভা নির্বাচনের আগে ভারতকে তৃতীয় করার লক্ষ্য রাখছে কেন্দ্র।