ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার

জাতীয় শোক দিবসে বাংলাদেশ সমিতি দুবাইয়ের আলোচনা সভা

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪২ পিএম

জাতীয় শোক দিবসে বাংলাদেশ সমিতি দুবাইয়ের আলোচনা সভা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । স্বাধীনতার আরেক নাম | তিনিই প্রথম আমিরাত সফর করে বাংলাদেশ এবং আমিরাতের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করেছিলেন। সে সম্পর্কের রেশ ধরেই আমিরাতে আজ ১২ লক্ষ বাংলাদেশির বসবাস। দুবাইয়ে বাংলাদেশ সমিতি আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তারা একথা বলেন। বক্তারা আরো বলেন, সৌদি আরব সহ পৃথিবীর সকল দেশে একজন জাতির পিতা আছেন। বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবর রহমানের প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করতে যারা জানে না তারা অকৃতজ্ঞ। ২৮ আগস্ট শনিবার সমিতির হলরুমে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি অধ্যাপক আব্দুস সবুরের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবু জাফর চৌধুরী। উপদেষ্টা পরিষদের ডেপুটি চেয়ারম্যান সিআইপি মাহাবুব আলম মানিক, ডেপুটি চেয়ারম্যান সিআইপি শেখ ফরিদ,ডেপুটি চেয়ারম্যান ইবরাহিম ওসমান আফলাতুন,সাধারন সম্পাদক প্রকৌশলী নেসার রেজা খান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআান তেলাওয়াত ও শেষে মোনাজাত পরিচালনা করেন যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা। এ সময় জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন সমিতির প্রথম সহ সভাপতি ইয়াকুব সুনিক, সহ সভাপতি জুলফিকার ওসমান, সহ সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, পরিচালক আব্দুল আলিম,পরিচালক প্রকৌশলী জিল্লুর রহমান,পরিচালক সেলিম রেজা, সহ সভাপতি কাজী মোহাম্মদ আলী,পরিচালক সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান,পরিচালক আলহাজ্ব মাজহার উল্লাহ মিয়া,পরিচালক রাশেদুল আলম দুলাল,যুগ্ম সম্পাদক আনসারুল হক,সাংগঠনিক সম্পাদক হাজী শফিকুল ইসলাম ও আবুল কাশেম। প্রকৌশলী আবু জাফর চৌধুরী তাঁর গুরত্বপূর্ণ বক্তব্যে বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে পরাধীনতার শিকল ভেঙ্গে আমাদেরকে স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি দিতে নিজের জীবনের মুল্যবান ১৩টি বছর কারান্তরালে কাটিয়েছেন,জাতির পিতার মত মাতৃভূমির জন্য এত ত্যাগ স্বীকার পৃথিবীতে খুব কম নেতাদেরই আছে |