ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

গাজায় নিহত ৫০ হাজার ছাড়িয়েছে

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫, ১০:০৮ পিএম

গাজায় নিহত ৫০ হাজার ছাড়িয়েছে

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা এ হিসাব দিয়েছেন। রোববার (২৩ মার্চ ২০২৫) গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় বলেছে, যুদ্ধের শুরু থেকে অন্তত ৫০,০২১ ফিলিস্তিনি নিহত এবং ১১৩, ২৭৪ ফিলিস্তিনি আহত হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে ঢুকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধাদের হামলাকে কেন্দ্র করে গাজায় ১৮ মাসব্যাপী এই ইসরায়েল-হামাস যুদ্ধের সূচনা হয়েছিল। এবছর ১৯ জানুয়ারিতে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়। তারপরও এই যুদ্ধবিরতির প্রথম ধাপে ইসরায়েলের হামলায় গাজায় ১৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়ার আগেই ভেস্তে গেছে এবং গাজায় আবার শুরু হয়েছে ইসরায়েলের পূর্ণ শক্তি নিয়ে হামলা। এই হামলায় গাজার স্বাস্থ্যমন্ত্রণালয়ের হিসাবে, গত ২৪ ঘন্টায় নিহত হয়েছে অন্তত ৪১ জন। গাজা সিটি থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেছেন, নিহতের এই পরিসংখ্যান এক ভয়াবহ মাইলফলক। কারণ, তিনি বলেন, গাজাজুড়ে কেবল স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নিবন্ধন হওয়া মৃত মানুষের সংখ্যা হিসাব করে এই পরিসংখ্যান দেওয়া হয়েছে। এর বাইরে আরও কত মানুষ ধ্বংস হওয়া বাড়িঘরের নিচে চাপা পড়ে মরেছে কিংবা সমাহিত হয়েছে তার হিসাব নেই।

হানি মাহমুদ জানান, নিহত ৫০, ০২১ মানুষের মধ্যে ১৭ হাজারই শিশু। গাজার মেডিয়া অফিস জানিয়েছে, আরও ১১ হাজারের বেশি মানুষ, যারা নিখোঁজ হয়েছে বা মারা গেছে বলে ধারণা করা হচ্ছে, তাদের হিসাব এই মৃতের সংখ্যার মধ্যে নেই। গতবছর জুলাইয়ে ল্যানসেট জার্নালে প্রকাশিত একটি গবেষণার ফলে ধারণা প্রকাশ করে বলা হয়েছিল, গাজায় ইসরায়েলের হামলায় প্রকৃত মৃতের সংখ্যা ১ লাখ ৮৬ হাজারেরও বেশি হতে পারে। ওদিকে, গত সপ্তাহে মঙ্গলবার থেকে ইসরায়েল যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে গাজায় হামলা শুরুর পর থেকে এ কয়দিনে নিহত হয়েছে ৬০০ জনের বেশি মানুষ। এর মধ্যে ২০০ জনই শিশু।