ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার

ইউরোপ কাপছে প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে

প্রকাশিত: ০৩ মার্চ ২০২০, ০২:৪২ এএম

ইউরোপ কাপছে  প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে
[youtube]afEZfdO4Ml0[/youtube] চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বিশ্বের প্রায় ৫০টিরও বেশি দেশে। বিশ্বজুড়ে প্রায় ৮৪ হাজার মানুষকে আক্রান্ত করা করোনাভাইরাসে এ পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ২ হাজার ৮৯০ জনের। এ পর্যন্ত সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা  ‘হো‘ । শুক্রবার সুইজারলেন্ডের জেনেবায় এক সংবাদ  সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. ট্রেডস আ্যাডহানম গেব্রেইয়েসুস এই ঘোষনা দেন। তিনি বলেন,  আমরা এ বিপদকে খাটো করে দেখতে রাজি নই ।এ কারনেই বলছি.  এ ভাইরাসের বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার ঝুঁকি খুবই বেশী।আমরা শতর্কতার মাত্রা  উচ্চ থেকে উচ্চতরে নিয়ে গেছি। সংবাদ সম্মেলনে জানানো হয়,গত ২৪ ঘন্টায় চীনে ৩২৯ জন নতুন রোগী পাওয়া গেছে,যা এক মাসের মধ্যে সবচেয়ে কম।চীনে মোট আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার  ৯৫৯ জন।  মৃত্যু হয়েছে প্রায় ২৮০০ মানুষের । ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালীর অবস্থা  সবচেয়ে বেশি খারাপ।সেখানে ১৮৩৫ জনের শরীরে এ ভাইরাসের সংক্রমন ধরা পড়েছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫২ জনের। এবং দিন দির এসংখ্যা বাড়ছেই। ভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে ইতালি প্রবাসীদের মধ্যে চলছে উৎকণ্ঠা আর আতঙ্ক ।এই ভাইরাসে ইউরোপে এখনো কোন বাংলাদেশি আক্রান্ত হওয়ার  খবর পাওয়া যায়নি । রোম ও মিলান দুতাবাস হতে সবাইকে শতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।এবং প্রবাসীদের জন্য খোলা হয়েছে হেল্প ডেস্ক। এই ভাইরাসের ফলে রেস্টুরেন্টগুলোও বন্ধ হয়ে আছে। কর্মহীন আছেন অনেক প্রবাসী । আবার স্বল্প আয়ের খুচরা ব্যবসায়ীরা রয়েছেন আর্থিক সংকটে । মূলত পর্যটকরাই  তাদের মূল আয়ের উৎস । বিশ্লেষকরা আশংক্ষা করছেন -বড় ধরনের অর্থনৈতিক  মন্ধায় পড়তে পারে ইতালী।  প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে ইতালির অবস্থান এখন তৃতীয়। এছাড়া ইউরোপের দেশ স্পেনের বিভিন্ন শহরে   এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা  ১২০  জনের খবর পাওয়া গেছে। এবং প্রতিদির যুক্ত হচ্ছে আক্রান্তদের সংখ্যা। স্পেনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্ক থাকার আহবান জানিয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে একান্ত প্রয়োজন ছাড়া কাজ ও ঘরের বাইরে যেন কেউ না যান এবং সতর্কভাবে বাহিরে চলা ফেরা করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। একই রকম শতর্কতা ও নির্দেশনা  দিয়েছে ইতালি  ও প্যারিসে   নিযুক্ত বাংলাদেশ দূতাবাস । সবশেষ পাওয়া তথ্য  মতে , চীনে আক্রান্ত রোগী ৭৯২৫১ এবং মৃত্যু হয়েছে ২৮৩৬ জনের।  দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩১৫০। এখন পর্যন্ত  মৃ্ত্যু হয়েছে ১৭ জনের।   জাপানে আক্রান্ত ৯৪৬ জন । মৃত্যু হয়েছে ১০ জনের।  ইরান আক্রান্ত রোগী ৫৯৩ জন । মৃত্যু হয়েছে ৪৩ জনের।  যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা ৩৫জন। দেশের বাইরে প্রিন্সেস ডায়মন্ড ক্রোজ এ  মারা গেছেন একজন ব্রিটিশ নাগরিক। এছাড়া সিংগাপুর আক্রান্ত ১০২ জন। জার্মান ৭৯ জন,এবং ফ্রান্স ৭৩ জন। সারা বিশ্বের দিকে তাকালে করোনাভাইরাসে আক্রান্তের এই সংখ্যাটি বাড়ছে বলতে গেলে ঘন্টায় ঘন্টায়। সাথে যুক্ত হচ্চে ব্যাদনাময় মৃত্যুর সংখ্যাও। দেশে দেশে আতন্ক এবং স্বজনহারানোর ব্যাদনার সাথে সাথে  আলোর খবরও আছে খানিকটা। বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত কয়েক শতাধিক রোগী- চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠছেন । এবং অনেকে তাদের ঘরে স্বজনদের পাশে ফিরেছেনও।