ঢাকা ১০ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
ঢাকা ১০ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
সর্বশেষ
‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, কি বার্তা দিল সরকার? সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ? সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে? সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা

আবুধাবীতে একুশের রক্তদান কর্মসূচি ২২ ফেব্রুয়ারি শুক্রবার

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০২:০৬ এএম

আবুধাবীতে একুশের রক্তদান কর্মসূচি ২২ ফেব্রুয়ারি শুক্রবার

আগামি ২২ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, শিশুদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃতি এবং আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ থেকে ২০০২ সালের এসএসসি এবং ২০০৪ সালের এইচএসসি ব্যাচের তরুণেরা। তাদের সংগঠনের নাম এসএসসি ২০০২ এবং এইচ এস সি ২০০৪, বাংলাদেশ। আরব আমিরাতের নানা প্রদেশে এ সংগঠনের কর্মীরা স্বেচ্চাসেবী নানামাত্রিক মানবিক কাজ করে আসছে। দেশেও রয়েছে তাদের কাজের বিস্তৃতি। দুবাইয়ে অনুষ্ঠিত বিগত এশিয়া কাপের ফাইনালে স্বেচ্ছায় স্টেডিয়াম পরিষ্কার করে বাংলাদেশ সহ আরব আমিরাতের গণমাধ্যমে এ সংগঠনের কর্মীরা খবরের শিরোনাম হয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর বাংলাদেশ দূতাবাস সংলগ্ন বাংলাদেশ সমিতির কার্যালয়ে এ মহতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দূতাবাস, বাংলাদেশ বিমান, জনতা ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে অনুষ্ঠান বাস্তবায়ন পরিষদের আহবায়ক ইয়াসিন আরাফাত সোহাগ জানিয়েছেন।

শেখ জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজ আবুধাবীর শিক্ষার্থীরা নানা প্রতিযোগিতায় অংশ নিবে বলেও জানা যায়। মূলত, প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে মেলবন্ধন করাতে এবং ভাষার জন্য প্রাণ দেয়া একমাত্র জাতি বাঙালি এই বোধ তৈরী করতে এ আয়োজন করা হয়েছে।

মহতি এ উদ্যোগের মেডিকেল সহযোযোগিতায় আছে আবুধাবী ব্লাড ব্যাংক। সার্বিক সহযোগিতায় আছে মীরসরাই সমিতি । মিডিয়া পার্টনার হিশেবে আছে দেশের প্রথম টু ওয়ে চ্যানেল একাত্তর টিভি, ৫২ বাংলা টিভি এবং প্রবাসের নিউজ।

এ অনুষ্ঠানে আরব আমিরাতে বসবাসরত সকল বাংলাদেশি এবং বাঙালিদের উপস্থিত থাকতে সংগঠনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।