ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

অনুভূতি, ভাবমূর্তি ও আত্মসংযম

প্রকাশিত: ১৬ মে ২০১৯, ০৪:৩৩ পিএম

অনুভূতি, ভাবমূর্তি ও আত্মসংযম
কুমিল্লার দেবীদ্বারে সনাতন ধর্মের একজন মারা গেলে রোজার ভাবমূর্তি নষ্ট হবে অজুহাতে   মৃত ব্যাক্তির সৎকারে বাধা দেয়া হয় । তখন এসব ঝামেলা এড়াতে যুবলীগের এক নেতা তাকে মাটিতে পুতে ফেলার সমাধান দেন। তাতে ওই মৃত ব্যাক্তির সন্তানেরা প্রতিবাদ করলে তাদেরকে মারধর করে ভাবমূর্তি রক্ষা করা হয়েছে! সিলেটে ৫ টি খাবারের  হোটেলে ভাংচুর চালিয়েছেন স্থানীয়  পরিবহণ শ্রমিকরা। ধর্মীয় পবিত্রতা রক্ষার নামে,  তাদের ধর্মীয় অনুভূতি রক্ষা করেন! পরম করুণাময় তাদের জন্য বেহেশত   নির্ধারণ করেছেন নিশ্চয়! শাহবাগে এক লোক শরবত বিক্রি করছিল। সাদা পোশাকে এক পুলিশ এসে শরবত বিক্রেতাকে বলল, " রোজার মধ্যে তুই শরবত বেচতেছস, তুই তো বেটা হিন্দুর চাইতেও খারাপ"। যদিও  শাহবাগে উপস্থিত জনতা সেই পুলিশের উপর ক্ষিপ্ত হয়, পুলিশের কাছে জবাবদিহি চায় এমন সাম্প্রদায়িক উক্তি করার জন্য এবং তা ভিডিও করে। অবস্থা বেগতিক দেখে পুলিশ সেখান থেকে পালিয়ে যায়। এই হলো চলমান রমজানে রোজা এবং  সংযম এর নমুনা। পবিত্র রোজার মাসেই ৫২ টা দেশীয় পণ্য কে নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশের আদালত। এবং যে তালিকা দেখলাম সবই মানুষের নিত্য প্রয়োজনীয়  দ্রব্য। বিশেষ করে আমাকে অবাক করেছে এসি আই এর মতো প্রথম সারির একটি প্রতিষ্ঠান। যারা জীবন রক্ষাকারী ঔষধ শিল্পের সাথে ও জড়িয়ে আছে দীর্ঘদিন ধরে। তাদের প্রতি এক ধরণের আস্থা ছিল। হাটে পলিথিনের ব্যাগে পাওয়া, দুই টাকার লবনকে আয়োডিনের কথা বলে বলে  গত দুই দশকে এখন হয়তো ৫০ টাকায় নিয়ে গেছে এই ফরিয়া শ্রেনী। অনুভূতি ও ভাবমূর্তি ওয়ালাদের উচিত ছিল  কোম্পানীগুলো মিথ্যাচার করে যে পরিমাণ মুনাফা করেছে তা ফেরতের দাবী জানানো। সবাই দেখলাম  কোন কোন পণ্য কিনবেন না, আদালত কোন ৫২ টি পণ্য নিষিদ্ধ করেছে সেইসব প্রচারেই ব্যস্ত। বাংলাদেশের ব্যবস্থায় আমাদের ধারণা আছে একই পণ্য হয়তো বাজার  থেকে তারা তুলবে না। এইসব কোম্পানী ওয়ালারা রোজা এবং ঈদকে সামনে রেখে তাদের  বিশাল পরিমাণ পণ্য বাজারে দিয়ে দিয়েছে। তাই কোন না কোন ভাবে ঈদ পর্যন্ত অপেক্ষা করবে। সেটা আইন হউক বা প্রশাসন হউক, কোন না কোন ভাবে সময় ক্ষেপণের একটা ব্যবস্থা করবে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে প্রতিষ্ঠানগুলো। সেখানে অনুভুতি ভাবমূর্তি যতোটা শক্তিশালী হওয়া দরকার ঠিক তার চেয়ে বেশী নিশ্চুপ।  রমজানে, হোটেল রেস্তোরা বন্ধ থাকবে কী না? সেই সিদ্ধান্ত আসে মেয়র থেকে শুরু করে রাস্তার মিছিল থেকে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সংখ্যাগরিষ্টের দোহাই দিয়ে কারো ধর্ম পালন করা না করার দায়িত্ব কি মেয়র নিবেন? পারলে বাজার নিয়ন্ত্রণ করেন।  দাম নিয়ন্ত্রণ করতে পারবেন না সে জানি। বিষ নিয়ন্ত্রণ করেন। সারাদিন গালি দেয়া, ইহুদী নাসারাদের দেশে ইহুদী নাসারাদের মালিকানার প্রতিষ্ঠানগুলো  রমজানে প্রয়োজনীয় তেল ডালে, মূল্য ছাড় দিচ্ছে। আমাদের দেশে হু হু করে দাম বাড়ছে। তেলের পরিবর্তে মবিল  দিয়ে ভাজা ইফতারী খাওয়াচ্ছে, পানির নামে, দুধের নামে খাওয়াচ্ছে ভেজাল। এবং এরাই ধর্ম কর্ম করছে প্রবল বেগে। লোক দেখানোর জন্য ঈদের আগে আগেই শুরু হবে ঈদের কেনাকাটার প্রতিযোগীতা। কে কতো বেশী দামে  কেনাকাটা করতে পারলেন তা জানান দেয়া।ঢাকা শহর নয়, বাংলাদেশের প্রতিটা শহরে এই প্রবণতা লক্ষনীয় হারে বেড়েছে। জোর করে খাবার দোকান বন্ধ করে ধর্ম চাপিয়ে দেয়ার মধ্য দিয়ে নিজের আত্মসংযমের সম্পর্ক কি? খেটে খাওয়া শ্রমিক, যে হয়তো নিজে রোজা না রেখে পরিবারের আর ৫ জন মানুষের রোজা রাখার ব্যবস্থা করে দিচ্ছে। অসুখে বিসুখে কতো মানুষ জর্জরিত, হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষ, বিভিন্ন অফিস আদালতে প্রত্যান্ত অঞ্চল থেকে মানুষ আসেন, তাঁদের কথা কি ভেবেছেন একবার ? একবার ব্রিটেনের কথা চিন্তা করুন, রমজানের পবিত্রতা রক্ষার নামে সব খাবারের দোকান বা রেস্টুরেন্ট গুলো যদি বন্ধ করে দেয়া হয়, কয়েক লক্ষ মানুষ বেকার হয়ে যাবেন। সরকারী সুযোগে কোনভাবে জীবন ধারণ করলে ও ঈদের কেনাকাট, দেশে পরিবার পরিজনের রমজানের টাকা পাঠানো, টেলিভিশন চ্যানালে প্রতিরাতে হাজার হাজার পাউন্ড দান সব শূন্যের কোঠায় নেমে আসবে। এই সমস্ত হোটেল রেস্তোরাঁয় যারা কাজ করেন প্রায় শতভাগই রোজাদার মানুষ। সারাদিন রোজা রেখে ক্রেতার জন্য খাবার তৈরী করেন। এবং ইফতারের সময়টাতেই ক্রেতাদের চাপ থাকে বেশী। কোন রকম এক টুকরো খেজুর মুখে দিয়ে আর এক গ্লাস পানি দিয়ে  রোজা ভাঙেন। কারো সংযমের পবিত্রতা বা ভাবমূর্তি রক্ষা হয়নি বলে জানা নেই। নিউজিল্যান্ডে মসজিদে হামলার পর ব্রিটেনে পবিত্র রমজান মাসে মুসল্লীদের নিরাপদ রাখতে মসজিদে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে ব্রিটেনের  পুলিশ প্রশাসন। মানুষকে আশ্বস্ত করেছে, রাষ্ট্র, প্রশাসন আপনাদের পাশে আছে, আপনারা নিরাপদে ধর্ম পালন করুন। তাই খাবারের দোকান বন্ধ না করে,  বিষাক্ত খাবার বন্ধ করুন, ধর্ষণ বন্ধ করুন,মাদক বন্ধ করুন, ঘুষ বন্ধ করুন, দুর্নীতি বন্ধ করুন।  মনে, মননে, যাপিত জীবনে পূতঃপবিত্র হলেই অনুভূতি, ভাবমুর্তি সবই রক্ষা পাবে। লেখকঃ সাংবাদিক কলামিস্ট।