ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

আমার নজরুল

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২০, ০৫:২২ পিএম

আমার নজরুল
কাজী নজরুল ইসলামের প্রয়াণদিবসে তাঁকে নিয়ে সোস্যাল মিডিয়ায় অর্থহীন বিলাপ আর তাঁর প্রতি কপট শ্রদ্ধানিবেদনের মাতলামি শেষ হওয়ার পর আমি নজরুল নিয়ে ভাবতে বসেছি। কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমার কিছু ভাবনা আর অনুভূতি অতি সংক্ষিপ্ত আকারে পেশ করছি। কাজী নজরুল ইসলামের সবচেয়ে বড় অর্জন হচ্ছে সর্বগ্রাসী রবীন্দ্রবলয়ের ভেতরে বাস করেও তা ছিন্ন করে বেরিয়ে এসে নতুন সূর্যের উদয় ঘটানো। তাঁর জীবন দুঃখকষ্টের অনলপ্রবাহের ভেতর দিয়ে কেটেছে। তবু, তাঁকে কখনো দুঃখকষ্ট বা অভাবের কাছে নতজানু হয়ে উল্লসিত জীবন থেকে মুখ ফিরিয়ে থাকতে দেখা যায় নি। ঠিক সংসারী ছিলেন না, কিন্তু প্রেমিক ছিলেন।— এই প্রেম এবং অভাব সর্বগ্রাসী, সর্বনাশী। কিন্তু কোনোকিছুই তাঁর প্রতিভা গ্রাস কিংবা নাশ করতে পারে নি। ধুমকেতু হয়েই তিনি এসেছিলেন, ধুমকেতুর মতোই আলোর ঝলকানির স্থায়ী স্মৃতি রেখে জীবনের অন্তরালে চলে গেছেন। তিনি বাঙলাদেশের জাতীয় কবি। যদি প্রশ্ন করি— জাতীয় কবি কী? জবাব মিলবে না জানি, মিলবে শুধু গালিগালাজ তাও জানি! তাঁকে 'মুসলমানের কবি' বলে বলে একদল পশু রবীন্দ্রনাথের প্রতিপক্ষ হিশেবে দাঁড় করিয়ে নিজেদের ফায়দা লুটেছে। এই সুযোগে রবীন্দ্র-মোল্লারাও রবীন্দ্রনাথকে 'হিন্দুদের কবি' হিশেবে দাঁড় করিয়ে নজরুলের প্রতিপক্ষ বানিয়েছে (তাদের অধিকাংশই জানে না যে, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না!)। অথবা, হিশেবটা ঠিক উল্টোভাবেও করে দেখা যেতে পারে। অথচ, নজরুল ছিলেন, সব দিক থেকেই, রবীন্দ্রনাথের সন্তানসম। মূল প্রসঙ্গে আসি।— বাঙালির ঘরে ঘরে, ধর্ম-বর্ণ নির্বিশেষে, রবীন্দ্রনাথ যেভাবে বসবাস করেন প্রতিদিনের স্মরণে-উচ্চারণে; নজরুল ঠিক সেভাবে ঠাঁই পান নি— একথা তো মিথ্যে নয়। কারণটি কী? এর জবাব বহু মাত্রায় খুঁজতে হবে, নিরপেক্ষভাবে বুঝতে হবে। একটা বড় কারণ অবশ্যই 'মার্কেটিং ম্যানেজারের অভাব'। মানবসমাজে সবকিছুই বাজারজাত করতে হয়, তা করতে গেলে বহু কসরতের ভেতর দিয়ে যেতে হয়। রবীন্দ্রনাথ যেভাবে মার্কেটিংয়ের আনুকূল্য পেয়েছেন, বহু আর্থসামাজিক-রাজনৈতিক কারণে নজরুল তা পান নি। নজরুলের সৃষ্টি মার্কেটে মার খাওয়ার—প্রধান কারণ না হলেও— এটি একটি বড় কারণ। সে যাই হোক, নজরুলকে আমি ভালোবাসি। তাঁকে মনে পড়লেই অনেক বাঙালির মতো আবেগপ্রবণ হয়ে আমিও কয়েক ফোঁটা অশ্রু তাঁর স্মৃতির দিকে নিবেদন করি। একজন অধম বাঙালির এ ছাড়া দেবার কিছুই নেই। কয়েক ফোঁটা অশ্রু নিন কাজী নজরুল ইসলাম। দুই. 'আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে?' সুদূর শৈশবে পড়া। তখন ছন্দের দোলা ছাড়া অন্যকিছু বুঝি নি। এখন যতবার পড়ি বা শুনি— বুকের ভেতর ছলাৎ করে ওঠে এক অন্য বোধ আর আবেগের ঢেউ। তাই তো! আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? মূর্খ হলেও কিছু কিছু তো পড়েছি, পড়া হয়, পড়তে হয়। জীবন সম্পর্কে—বিশেষত বাঙালিজীবন সম্পর্কে—এতো বড় সারকথা কে আর লিখেছে?—যেখানে প্রতিটি ভোরের জন্য যুদ্ধ করতে হয়। শুধু সারকথাই নয়, মনে হয় 'চূড়ান্ত সারকথা' লিখেছেন নজরুল। যে-সমাজের মানুষ দিনরাত ঘুমিয়ে থাকে, সে-সমাজের কবিকেই লিখতে হয় 'আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে?' এবং তা লিখে গেছেন একজন কাজী নজরুল ইসলাম। জীবন সম্পর্কে চূড়ান্ত সারকথা—আমার মনে হয়—বলে গেছেন আরেকজন বাঙালি মহারথী, তিনি লালন সাঁই, বলেছেন— 'সময় গেলে সাধন হবে না'! লালন এবং নজরুলের এই দুটি বাক্য, আমার কাছে অমূল্য জীবনপ্রদীপ। কিন্তু নজরুলের বাক্যের মতো লালনে আবেগের স্পন্দনটা এতো জোরালো নয়! জয়তু নজরুল। তুমি চিরঞ্জীব।
খালেদ রাজ্জাক : কবি, শিক্ষক।