ঢাকা ২৪ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ঢাকা ২৪ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
সর্বশেষ
ইউরোপ যাত্রার ফাঁদে লিবিয়ায় অপহরণ, উদ্ধার ১৩ বাংলাদেশি গ্রিসের উপকূলে অভিবাসীর ঢল, উদ্ধার ২০২ জন—বাংলাদেশিদের সংখ্যা বেশি ইতালি পাঠানোর নামে ৩৬ লাখ টাকা আত্মসাৎ, নিখোঁজ মাদারীপুরের রাজীব আমিরাতে ভিসা বাতিল আতঙ্ক: গুজব নয়, দূতাবাসের বার্তা মানুন নিউইয়র্কে সড়ক দুর্ঘটনা: তিন বাংলাদেশির ক্ষতিপূরণ ৩৩ কোটি টাকা প্যারিসে থেকেও বাংলা গানের সঙ্গে জয়া বর্মণ জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন আদেশ : উদ্দেশ্য সন্তানদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ মালয়েশিয়ার জাতীয় দলে বাংলাদেশি তরুণ, খেলবেন জন্মভূমির বিরুদ্ধে মেসির জোড়া গোলে লিগস কাপে দুর্দান্ত সূচনা, ৪-২ ব্যবধানে জিতল ইন্টার মায়ামি যুক্তরাজ্যে তাপপ্রবাহে ২,৮৭৭ মৃত্যু, চাপ মোকাবিলায় এনএইচএসকে প্রস্তুতির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর আরব আমিরাতে শুক্রবার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৌদিতে কোম্পানি থেকে বাসায় গৃহকর্মী আনার নতুন সহজ নিয়ম চালু শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা লিখল বিশ্বমিডিয়া সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মার*ধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’

সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ০৭:১১ এএম

সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা

অস্ট্রেলিয়ার সিডনির মঞ্চে এক যুগ পর ফিরলেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। গানে-সুরের জাদুতে এক সন্ধ্যা মাতিয়ে দেন তিনি।

‘লিসেন ফর’ এর আয়োজনে শনিবার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার নরওয়েস্ট কনভেনশন সেন্টারে তাকে একনজর দেখতে আর সরাসরি গান শুনতে জড়ো হন হাজারো প্রবাসী বাংলাদেশি।

অনুষ্ঠানটি রূপ নেয় সিডনির প্রবাসী বাঙালিদের অন্যতম বড় সাংস্কৃতিক মিলনমেলায়।

দর্শকের উচ্ছ্বাসে মুখর সন্ধ্যা

অনুষ্ঠানে রুনা লায়লার পরিবেশনা ছিল সব শেষে। মঞ্চে এসে দাঁড়াতেই তাকে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছেন দর্শকেরা।

‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’, ‘যখন থামবে কোলাহল’, ‘বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না’সহ আরও কিছু জনপ্রিয় গান গেয়ে শুনিয়েছেন তিনি।

‘দমাদম মাস্ত কালান্দার’ গাওয়ার সময় দর্শকরাও গলা মেলান রুনা লায়লার সঙ্গে।

মঞ্চে তার সঙ্গে বাজিয়েছেন সাত সদস্যের যন্ত্রীদল।

প্রতিটি পরিবেশনার পর দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।

আগের আয়োজন

এর আগে ২০০৭ সালে সিডনি অপেরা হাউসে একক সংগীতানুষ্ঠান পরিবেশন করেন রুনা লায়লা। এর পর ২০১৪ সালে ‘প্রবাস পরবনী বেঙ্গল সাংস্কৃতিক উৎসব’-এ অংশ নেন তিনি।

রুনা লায়লার আগে, ইমন চৌধুরী, আলেয়া বেগম, পিন্টু ঘোষ, মিথুন চক্র ও মৃধা শিবলুও গান গেয়ে শোনান।

‘বাংলাদেশ নাইট ২০২৬’ শিরোনামের ওই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিল ‘সোলার পাওয়ার ন্যাশন’। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক কাউন্সিলর মোহাম্মদ জামান টিটু। অতিথিদের স্বাগত জানান কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, আলম তপন, নুসরাত তানজিলা, মোহাম্মাদ আবিদ শামীম এবং সাকিনা আক্তার।

অনুষ্ঠানে আসা অনেকের ভাষ্য, এটি নিছকই কোনো গানের অনুষ্ঠান নয়, প্রবাসে বসবাসকারী বাংলাদেশিদের শেকড়, স্মৃতি এবং সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে নতুন করে সংযুক্ত হওয়ার এক প্রয়াস।

রুনা লায়লার এর পরের আয়োজন মেলবোর্নে, অনুষ্ঠিত হবে আগামী শনিবার। সেখানেও প্রবাসীরা সাড়া দেবেন বলে আয়োজকরা আশা করছেন।