ঢাকা ৮ ভাদ্র ১৪৩৩, রোববার, ২৩ আগস্ট ২০২৬
ঢাকা ৮ ভাদ্র ১৪৩৩, রোববার, ২৩ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

এক যুগ পর রোমে ফিরছেন নগরবাউল জেমস, ১৬ আগস্ট মঞ্চ মাতাবেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ১২:০৭ এএম

এক যুগ পর রোমে ফিরছেন নগরবাউল জেমস, ১৬ আগস্ট মঞ্চ মাতাবেন

মিনহাজ হোসেন ।। ইতালি

দীর্ঘ এক যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে ইতালির রাজধানী রোমে আবারও গান পরিবেশন করতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় রকশিল্পী ও নগরবাউল জেমস।

বহুল প্রতীক্ষিত এই কনসার্টকে সামনে রেখে সাংবাদিক, স্পনসর এবং বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘গেট টুগেদার ও প্রেস কনফারেন্স’। বৃহস্পতিবার বিকেলে রোমের একটি অভিজাত হোটেলের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

আয়োজক হোসাইন আহমেদ মোয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিক ও অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেমস। দীর্ঘ এক যুগ পর রোমে আবারও গান পরিবেশন করতে যাওয়ায় নিজের আনন্দ ও উচ্ছ্বাসের কথা জানান জনপ্রিয় এই শিল্পী।

কনসার্টের প্রস্তুতি ও আয়োজনের বিষয়ে সন্তোষ প্রকাশ করে জেমস সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজনের উদ্যোগ নেওয়ায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বাংলাদেশের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন নগরবাউল জেমস। একই সঙ্গে বাংলা সংস্কৃতি ও সংগীতকে নতুন প্রজন্মের শিল্পীরা আরও এগিয়ে নিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার কথাও তুলে ধরে জেমস বলেন, প্রবাসীদের ভালোবাসা সবসময়ই শিল্পীদের অনুপ্রেরণা দেয়।

এদিকে দীর্ঘ এক যুগ পর রোমের মঞ্চে নগরবাউল জেমসের প্রত্যাবর্তনকে ঘিরে ইতালিপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রিয় শিল্পীর কণ্ঠে জনপ্রিয় গানগুলো সরাসরি উপভোগ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন রোমের সংগীতপ্রেমীরা।

সব মিলিয়ে জেমসের এই প্রত্যাবর্তন শুধু একটি কনসার্ট নয়, বরং দীর্ঘ এক যুগ পর প্রবাসীদের জন্য প্রিয় শিল্পীর সঙ্গে নতুন করে স্মৃতি তৈরির এক বিশেষ মুহূর্ত হয়ে উঠতে যাচ্ছে।