ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

বিলেতবাসী জুয়েল রাজ এর  গ্রন্থ ত্রয়ীর আবৃত্তি,পাঠ ও আড্ডা 

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৯, ১০:৪১ পিএম

বিলেতবাসী  জুয়েল রাজ এর  গ্রন্থ ত্রয়ীর আবৃত্তি,পাঠ ও আড্ডা 
লন্ডনে অনুষ্ঠিত হলো, কবি, সাংবাদিক জুয়েল রাজ এর প্রকাশিত গ্রন্থ- দূরের দূরবীন, ভুল চিঠির ডাকবাক্স, ও বিশুদ্ধ হাহাকার  গ্রন্থ তিনটির আবৃত্তি, পাঠ ও আড্ডা।
গ্রন্থগুলো নিয়ে আলোচনা করেন, কবি শামীম আজাদ, কবি ময়নূর রহমান বাবুল, সাংবাদিক সাঈম চৌধুরী, ও  ব্রিটেনে সফররত লেখক, মুক্তিযুদ্ধ গবেষক অপূর্ব শর্মা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আবৃত্তি শিল্পী মুনিরা পারভীন।
জুয়েল রাজ এর কবিতা আবৃত্তি করেন লন্ডনের আবৃত্তি শিল্পী মহুয়া চৌধুরী, সমোভা বিশ্বাস, সাবরিনা খান এনি, জিয়াউর রহমান সাকলাইন, শতরুপা চৌধুরী ও মুনিরা পারভীন। অনুষ্ঠানে জুয়েল রাজের লেখা ও সুর করা  গান  পরিবেশন করেন কবি পত্নী  জ্যোতি দেব টুম্পা।  
আলোচনায় বক্তারা বলেন, জুয়েল রাজ সাংবাদিক এবং কলাম লেখক  হিসাবেই সর্বজন পরিচিত। কিন্তু  নীরবে নিভৃতে তাঁর কাব্যচর্চা করে যাচ্ছেন।  সেটা অনেকেরই জানা ছিলনা। আজকের এই অনুষ্ঠানের   মধ্য দিয়ে ভীন্ন এক জুয়েল রাজ কে আমরা জানতে পারলাম।
কবি ময়নূর রহমান বলেন, জুয়েল রাজের কবিতার সাথে আমার পরিচয় ছিলনা, ব্রিটেনের একজন তুখোর সাংবাদিক হিসাবেই আমি জানি,যিনি খুড়ে খুড়ে অনেক তথ্য আমাদের সামনে হাজির করেন। কিন্তু তিনি যে কাব্যচর্চায় সমান পারদর্শী সেটি আমকে বিমোহিত করেছে। কবিতার ব্যাকারণ নয়, কবি যা বলতে চান, সেই বিষয়টি পাঠকের হৃদয় পর্যন্ত পৌঁছানো খুব কঠিন, জুয়েল রাজের  কবিতা সেই জায়গায়  সফল। কারণ খুব সহজ সাবলীল  ভাবে তিনি কবিতা রচনা করেছেন। যা খুব সহজেই পাঠকের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছেন বলে আমি মনে করি।
জনমত পত্রিকার  নির্বাহী সম্পাদক সাঈম চৌধুরী বলেন, জুয়েল রাজ জনমত পত্রিকার নিয়মিত লেখক। নতুন প্রজন্মের  একজন কলামিস্ট হিসাবে প্রতিষ্ঠিত । অনেক পাঠকই  তাঁর কলামের অপেক্ষায় থাকেন। তাঁর লেখা পড়লেই বুঝা যায় এটি জুয়েল রাজের কলাম, এই ক্ষেত্রে জুয়েল রাজ সফল বলা যায়। তাই তাঁর বিশ্বাস এবং মনন সম্পর্কে আমি ভালোই ওয়াকিবহাল। তিনি যা ধারণ করেন সেটাই লিখেন। কোন আপোষ কিংবা গোঁজামিল দেয়ার চেষ্টা করেন না।
বিলেতে সফররত, সাংবাদিক, মুক্তিযুদ্ধ গবেষক, অপূর্ব শর্মা বলেন, জুয়েল রাজের কলম মুক্তিযুদ্ধ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের মূল নীতির সাথে কখনো আপোষ করে না। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির বিরুদ্ধে সবসময়  সোচ্চার। তিনি নিজেকে এই ক্ষেত্রে নিরপেক্ষ বলতে নারাজ।  তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে তিনি প্রতিনিধিত্ব করবেন বলে আমি বিশ্বাস করি।
কবি শামীম আজাদ বলেন, জুয়েল রাজ, রাজনীতি সচেতন, প্রতিবাদী  সৃজনশীল তরুণ হিসাবে সবসময়ই আমার  বিশেষ পছন্দের মানুষ, ব্রিটেনের সাহিত্য সংস্কৃতির সাথে তাঁর নিবিঢ় সম্পর্ক। কিন্তু কবি হিসাবে যখন জুয়েল রাজকে আমি পাই, সে এক অন্য তরুণ, এক প্রেমিক কবিকে আবিস্কার করি। আমি তার তিনটি বইয়ের নাম দিয়েছি প্রেম, দ্রোহ এবং বিশ্বাস। তার কলাম কিংবা কবিতায় বাংলাদেশ, মুক্তিযুদ্ধ সম্পর্কিত বিশ্বাসের জায়গাটিতে সে অনঢ়।
ব্যাতিক্রমী এই আয়োজনে যোগ দিয়েছিলেন,  ড. সেলিম জাহাম, জনমত সম্পাদক নবাব উদ্দীন,  সাংবাদিক গবেষক ফারুক আহামেদ, মাহাবুব রহমান, কবি গোলাম কবির, সাংবাদিক রহমত আলী,  বিশ্বদীপ দাস, আ স ম মাসুম,  সুভাষ দাশ,  রেজাউল করিম মৃধা,আব্দুল হান্নান,সহ  বিলেতের অনেক কবি , সাহিত্যিক, সাংবাদিক সহ অনেকে।