ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার

নির্বাচনের আগে সংস্কার ইস্যুতে উভয় সংকটে বিএনপি, অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতে চায়

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৫, ১০:২২ এএম

নির্বাচনের আগে সংস্কার ইস্যুতে উভয় সংকটে বিএনপি, অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতে চায়

জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার বাস্তবায়ন সংক্রান্ত সুপারিশের প্রতিক্রিয়া জানানো নিয়ে উভয়সংকটে পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলটির নেতারা বলছেন, নির্বাচনী প্রস্তুতিতে মনোযোগী বিএনপি ভাবেনি যে এমন পরিস্থিতির মুখে পড়তে হবে। এতে দলটি এখন বিব্রতকর অবস্থায় রয়েছে।

বিএনপি সরকারের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। দলটি আবারও স্পষ্ট করেছে—ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে তারা কোনো আপস করবে না। বরং আগামী দিনগুলোতে আরও সতর্ক কৌশলে এগোবে।

জ্যেষ্ঠ বিএনপি নেতাদের মতে, নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায় রাজনৈতিক দলগুলোর আস্থা হারানোর পর জুলাই সনদ ইস্যুতে বিএনপির চেয়ে অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশনই এখন বেশি সমালোচনার মুখে।

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বিএনপির জন্য সবচেয়ে বাস্তবসম্মত পথ হলো আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা— এতে কৌশলগতভাবে সরকারকে চাপের মুখে ফেলা সম্ভব হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান বলেন, “বিএনপি এখন দোটানায় পড়েছে। তারা যদি জুলাই সনদ প্রত্যাখ্যান করে, তাহলে মনে হবে তারা সংস্কারের বিপক্ষে। এতে দলটি বিব্রত হবে। আবার সবকিছু মেনে নিলে তারা পরাজিত পক্ষ হিসেবে গণ্য হবে।”

মঙ্গলবার ঐকমত্য কমিশন জুলাই সনদের সাংবিধানিক সংস্কার বাস্তবায়নের সুপারিশ সরকারে জমা দেয়।

এর বিরোধিতা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার এক অনুষ্ঠানে অভিযোগ করেন, কমিশনের সদস্যরা বিএনপির দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ অন্তর্ভুক্ত না করে প্রতিবেদন প্রকাশ করে “বিশ্বাস ভঙ্গ” করেছেন।

বুধবার রাতে স্থায়ী কমিটির বৈঠকে দীর্ঘ আলোচনার পর বিএনপি নেতারা সরাসরি প্রধান উপদেষ্টার কাছে তাদের উদ্বেগ তুলে ধরার সিদ্ধান্ত নেন।

যোগাযোগ করা হলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “দলের পক্ষ থেকে আমরা আমাদের মতামত দিয়েছি। কয়েকটি দলের রাজনৈতিক এজেন্ডা বা প্রস্তাব পুরো জাতির ওপর একতরফাভাবে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “কোনো প্রস্তাব জোর করে চাপিয়ে দিলে তা রাষ্ট্রের কোনো উপকারে আসবে না। ব্যক্তিগত এজেন্ডাও বাস্তবায়িত হওয়া উচিত নয়। আমরা আশা করি, সরকার ও ঐকমত্য কমিশন এই বাস্তবতা অনুধাবন করবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান বলেন, বিএনপির এই ইস্যুটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, “বিএনপি যে সমস্যায় পড়েছে, সেটা দলের জন্য ক্ষতিকর হবে। নানা পরিস্থিতিতে দেখা যাচ্ছে, দলটি ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়ছে। এখন যদি তারা যথাযথ ভূমিকা রাখতে না পারে, তাহলে নিজেদের আরও ক্ষতি করবে।”

অধ্যাপক আল মাসুদ পরামর্শ দেন, বিএনপির উচিত এমন কৌশল গ্রহণ করা যাতে সরকার চাপের মধ্যে থাকে, কিন্তু নির্বাচনের সময়সূচিতে দেরি না হয়।

তিনি বলেন, “বিএনপি যদি আন্দোলনে যায়, তাহলে নির্বাচনের সময়সূচি কীভাবে বজায় থাকবে? যেকোনো অস্থিরতা তাদের দাবিকেই ক্ষতিগ্রস্ত করবে।”

জ্যেষ্ঠ বিএনপি নেতারা বলেন, তারা এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না, যাতে প্রতিদ্বন্দ্বী দলগুলো সুবিধা নিতে পারে বা নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।

আলাপকালে বিএনপির চারজন স্থায়ী কমিটির সদস্য বলেন, সরকারের সাম্প্রতিক পদক্ষেপগুলো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে—বিএনপির জন্য আগামী দিনগুলো সহজ হবে না।

নাম প্রকাশ না করার শর্তে এক স্থায়ী কমিটির সদস্য বলেন, “এখন আমাদের আরও সতর্কভাবে ভাবতে হবে এবং খেয়াল রাখতে হবে দলের সামনে বড় কোনো চ্যালেঞ্জ আসছে কি না। আমরা এই নতুন ইস্যুর জন্য প্রস্তুত ছিলাম না। তবে জনগণ বুঝতে পারছে, বিএনপি নয়, সরকারই আস্থা ভঙ্গ করে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।”

নেতারা বলেন, যদি সরকার সনদ নিয়ে বিএনপির উদ্বেগ উপেক্ষা করতে থাকে, তাহলে তারা কৌশলগতভাবে সতর্কবার্তা দেবে এবং সরকারের ওপর চাপ সৃষ্টি করবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ বিএনপি নেতা বলেন, “বিএনপি কোনো বিশৃঙ্খলা চায় না। আমরা সরকার ও ঐকমত্য কমিশনের সঙ্গে সহযোগিতা করছি। বিএনপি প্রধান উপদেষ্টার ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতিতে আস্থা রাখে। কিন্তু সরকার বিএনপির আস্থাকে দুর্বলতা ভেবে ভুল করছে। যদি তারা এর সুযোগ নেওয়ার চেষ্টা করে, তাহলে সেটি হবে গুরুতর ভুল।”