ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

'বিশ্ব জ্বালানির লাইফলাইন' হরমুজ প্রণালি : কী করবে ইরান?

প্রকাশিত: ২০ জুন ২০২৫, ১১:২৭ এএম

'বিশ্ব জ্বালানির লাইফলাইন' হরমুজ প্রণালি : কী করবে ইরান?

ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি বন্ধের ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির প্রভাবশালী আইনপ্রণেতা ইসমাইল কোসারি সম্প্রতি রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই প্রণালি বন্ধের বিষয়টি তারা গুরুত্বসহকারে বিবেচনা করছেন।

হরমুজ প্রণালি কৌশলগতভাবে বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। সারা বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় এক পঞ্চমাংশ এই পথ দিয়েই সরবরাহ হয়।

সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন এবং ইরান—এই অঞ্চলের প্রধান তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলো তাদের জ্বালানি এই প্রণালি দিয়ে রপ্তানি করে।

এর আগে ২০১২ সালে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ইরান একই হুমকি দিয়েছিল। আরও আগে, আশির দশকের ইরাক-ইরান যুদ্ধের সময় এই জলপথে মাইন পেতে এবং তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছিল ইরান। ১৯৮৭ সালে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস স্যামুয়েল বি. রবার্টস এই প্রণালিতে একটি মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হলে উত্তেজনা আরও বেড়ে যায়।

বিশ্লেষকদের মতে, যদি ইরান এবার সত্যিই এই প্রণালি বন্ধ করে, তাহলে তা শুধু জ্বালানি বাজারেই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যেই সংঘাত ছড়িয়ে দিতে পারে। একই সঙ্গে ইরান নিজেও এই রুট ব্যবহার করে জ্বালানি রপ্তানি করে বলে তাদের অর্থনীতির উপরও পড়বে বড় ধাক্কা। তাই প্রশ্ন উঠছে—ইরান কি নিজের ক্ষতি করে প্রতিপক্ষকে শায়েস্তা করতে চাইবে?

কোথায় অবস্থিত হরমুজ প্রণালি?

হরমুজ প্রণালি ওমান উপসাগর ও পারস্য উপসাগরের মধ্যে অবস্থিত। এটি ইরান ও ওমানের মধ্যবর্তী একটি চ্যানেল, যা জাহাজগুলোকে আরব সাগর ও সেখান থেকে ভারত মহাসাগরে প্রবেশের পথ করে দেয়। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে এর দূরত্ব আনুমানিক ৩,৪১৮ কিলোমিটার।

এই প্রণালির প্রবেশ ও নির্গমন পথ প্রায় ৫০ কিলোমিটার প্রশস্ত, তবে এর সবচেয়ে সংকীর্ণ অংশ ৪০ কিলোমিটার চওড়া। তবে গভীরতা যথেষ্ট হওয়ায় বড় জাহাজ চলাচলে তেমন সমস্যা হয় না।

প্রতিদিন কত জ্বালানি পরিবাহিত হয়?

যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (EIA) তথ্য অনুযায়ী, ২০২৩ সালের প্রথমার্ধে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ৬০ হাজার কোটি ডলারের সমান। এটি বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ।

প্রণালি বন্ধ হলে কী ঘটতে পারে?

জেপি মর্গানের বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বন্ধ করা হলে তা ইরানের জন্যই ‘বুমেরাং’ হতে পারে। কারণ তাদের অর্থনীতিও এই পথের ওপর নির্ভরশীল। প্রতিদিন প্রায় ৩০০ কোটি লিটার জ্বালানি এই জলপথে পরিবাহিত হয়, যার ৮০ শতাংশেরও বেশি যায় এশিয়ার দেশগুলোর দিকে—বিশেষ করে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়ায়।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যেমন রয়টার্স, আল জাজিরা বলছে, হরমুজ প্রণালি বন্ধ হলে ইরান চীন ও রাশিয়ার মতো গুরুত্বপূর্ণ মিত্রদের বিরূপ প্রতিক্রিয়া পেতে পারে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সামরিক ব্যবস্থা নিতে পারে, কারণ তারা অঞ্চলটিতে বাণিজ্যিক জাহাজ রক্ষার দায়িত্বে রয়েছে।

বিশ্বব্যাপী এর প্রভাব হতে পারে ব্যাপক—তেলের দাম বাড়বে, বাড়বে নিত্যপণ্যের মূল্য, মূল্যস্ফীতি হবে আরও প্রবল। মধ্যপ্রাচ্যে ইরানের আঞ্চলিক অবস্থান দুর্বল হতে পারে, এবং বিশ্ব রাজনীতিতে তৈরি হতে পারে নতুন অস্থিরতা।

বাংলাদেশের ক্ষেত্রেও এর প্রভাব এড়ানোর উপায় নেই। অপরিশোধিত তেলের দাম বাড়লে তার চাপ সরাসরি পড়বে সাধারণ মানুষের ওপর।

অতীত যুদ্ধ ও প্রণালির ভূমিকা

আশির দশকের ইরাক-ইরান যুদ্ধের সময় হরমুজ প্রণালি ছিল দুই পক্ষের জন্য গুরুত্বপূর্ণ সামরিক এলাকা। এই ‘ট্যাংকার যুদ্ধ’-এ একে অপরের তেলবাহী জাহাজে হামলা চালায় উভয় পক্ষ। প্রণালিতে মাইন পেতে তেল সরবরাহে ব্যাঘাত ঘটায় ইরান। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম বাড়ে, আর বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ে।

এই প্রেক্ষাপটে সৌদি আরব, কুয়েত ও আমিরাতের মতো উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক আরও অবনতির দিকে যায়।

বাণিজ্যিক জাহাজ চলাচলের পরামর্শ

রয়টার্স জানায়, ইসরায়েল-ইরান উত্তেজনার মধ্যে সামুদ্রিক সংস্থাগুলো বাণিজ্যিক জাহাজগুলোকে ইরানের জলসীমা এড়িয়ে ওমান উপকূল ঘেঁষে চলাচলের পরামর্শ দিয়েছে।

গ্রিসের শিপিং মন্ত্রণালয় বলেছে, অতীতে ইরানের উপকূলে বাণিজ্যিক জাহাজের স্বাধীন চলাচলে বাধা দেওয়া হয়েছিল—এ বিবেচনায় গ্রিক পতাকাবাহী জাহাজগুলোকে পারস্য উপসাগর, হরমুজ প্রণালি ও ওমান উপসাগরে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া কাতার এনার্জি তাদের ট্যাংকারগুলোকে নির্দেশ দিয়েছে, কেবল জ্বালানি ভরার ঠিক আগের দিন উপসাগরে ঢুকতে।

সার্বিকভাবে, হরমুজ প্রণালি বন্ধ হলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বেই বড় ধরনের অর্থনৈতিক ও কূটনৈতিক সঙ্কট তৈরি করতে পারে।