ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান রেখে আইন সংশোধন, উদ্বিগ্ন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন

প্রকাশিত: ১৭ জুন ২০২৫, ১১:৪৩ এএম

রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান রেখে আইন সংশোধন, উদ্বিগ্ন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন

বাংলাদেশে রাজনৈতিক দল ও তাদের কার্যক্রম নিষিদ্ধ করার সুযোগ রেখে আইনে আনা সংশোধনী নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার তুর্ক।

সোমবার জেনেভায় মানবাধিকার কাউন্সিলের ৫৯তম অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এই উদ্বেগ জানান।

বাংলাদেশ প্রসঙ্গে হাইকমিশনার বলেন, "রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ রেখে সম্প্রতি যে আইনি পরিবর্তন আনা হয়েছে এবং এ-সংক্রান্ত কর্মকাণ্ড নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। এটি সংগঠনের স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার ওপর অযথা বিধিনিষেধ আরোপ করবে।"

তবে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের মাধ্যমে কিছু অগ্রগতির ইঙ্গিতও দিয়েছেন তিনি।

তার ভাষ্য, "আমি অর্থবহ সংস্কারের মাধ্যমে অগ্রগতির আহ্বান জানাচ্ছি, যাতে একটি অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়।"

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার চলতি বছরের ১২ মে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দলটির সব কার্যক্রম বিচার প্রক্রিয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করে।

এর আগে, গত বছরের অক্টোবরে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিষিদ্ধ করা হয়েছিল।

ফলকার তুর্ক তার বক্তব্যে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপের ফলে সৃষ্ট বাণিজ্য যুদ্ধের প্রভাব নিয়েও মন্তব্য করেন।

তিনি বলেন, "বিশ্বের বহু দরিদ্র জনগোষ্ঠী আরও পেছনে পড়ে যাচ্ছে। তাদের খাদ্য, স্বাস্থ্য ও উপযুক্ত জীবনমান এখন হুমকির মুখে। নিম্ন আয়ের দেশগুলোর অর্ধেকের বেশি এখন ঋণসঙ্কটে বা উচ্চ ঝুঁকিতে রয়েছে।"

তিনি আরও বলেন, "সাম্প্রতিক শুল্ক বৃদ্ধির প্রভাব স্বল্পোন্নত দেশগুলোতে সুনামির মতো আঘাত হানবে। বাংলাদেশ, কম্বোডিয়া, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের মতো রপ্তানিনির্ভর দেশগুলোর ওপর এটি মারাত্মক প্রভাব ফেলতে পারে। উচ্চ শুল্কের কারণে অনেকেই স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং পুষ্টিকর খাদ্য থেকে বঞ্চিত হবে।"