ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

ফ্লোরেন্সে ইতালিয়ান ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণে সেমিনার

প্রকাশিত: ২১ মে ২০১৯, ০২:৫৮ পিএম

ফ্লোরেন্সে ইতালিয়ান ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণে সেমিনার
বাংলাদেশ দূতাবাস, রোম, ইতালি বাংলাদেশের উন্নয়ন চিত্র, বিদ্যমান বিনিয়োগ বান্ধব পরিবেশ, বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্রগুলি এবং বিদেশী বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধাগুলি তুলে ধরার লক্ষ্যে ফ্লোরেন্স চেম্বার ভবনে ১৭ মে  বিকেলে এক সেমিনারের আয়োজন করে। রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে ফ্লোরেন্স চেম্বার অব কমার্স এর নেতৃবৃন্দসহ তুসকানা, উম্ব্রিয়া ও মার্কে অঞ্চলের প্রায় 20 জন সফল ইতালিয়ান ব্যবসায়ী অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্লোরেন্স চেম্বার অব কমার্স এর জনাব মারিও কুরিয়া । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ফ্লোরেন্স এর বাংলাদেশের অনারেরি কনসাল জেনারেল এডভোকেট জর্জিয়া গ্রানাতা। রাষ্ট্রদূত প্রথমে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে রূপান্তরিত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ এবং ভিশন ২০৪১ সম্পর্কে এবং বিগত দশ বছরে বাংলাদেশের ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়নের চিত্র ব্যবসায়ীদের কাছে তুলে ধরেন। রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার বলেন, দ্বিপাক্ষিক ব্যবসা বৃদ্ধি ও বিনিয়োগের উত্তম ক্ষেত্র হিসেবে বাংলাদেশ বিবেচিত হতে পারে কারণ বাংলাদেশে রয়েছে স্থিতিশীল রাজনৈতিক অবস্থা, উৎপাদিত পণ্যের বিশাল বাজার, উৎপাদনের জন্য নিম্ন শ্রম মজুরি এবং সর্বোপরি সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বিনিয়োগ প্রণোদনা প্যাকেজ। সেমিনারে ইকনমিক কাউন্সেলর মানস মিত্র ‘বাংলাদেশ: ডেস্টিনেশন নেক্সট (Bangladesh: Destination Next)’ শিরোনামে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন। প্রেজেন্টেশন এর পরে প্রশ্ন-উত্তর পর্ব ও মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন উপস্থিত ব্যবসায়ীরা। মান্যবর রাষ্ট্রদূত ও ইকনমিক কাউন্সেলর ব্যবাসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। মুক্ত আলোচনায় ব্যবসায়ীগণ দূতাবাসের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ইতালি ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। এ সেমিনাররের মাধ্যমে বাংলাদেশ দূতাবাসের সাথে তুসকানা, উম্ব্রিয়া ও মার্কে অঞ্চলের ব্যবসায়ীদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে বলে বিশেষ অতিথি মারিও কুরিয়া উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশ এবং ইতালির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং এ আয়োজন সম্ভাব্য ইতালিয়ান ব্যবাসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগের উৎসাহিত করবে। উল্লেখ্য, বাংলাদেশ দূতাবাস ইতালির বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে বিশেষ করে মিলান, ভেনিস, নেপলস, জেনোয়া, পালেরমো এবং কাতানিয়া শহরে এ ধরনের সেমিনার আয়োজনের উদ্যোগ নিয়েছে।