ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ০৬:১০ এএম

লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন

'সৌহার্দ্য সম্প্রীতির ফতা' শিরোনামে লন্ডনে বসবাসরত সাংবাদিক, লেখক কমিউনিটি ব্যক্তিত্বদের অংশগ্রহণে পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী এক সেহরি আয়োজন।

সিলেটি ভাষায় সেহরিকে 'ফতা' বলা হয়। সিলেট অঞ্চলে সেহরি বা ফতার একটি স্বতন্ত্র ঐতিহ্য রয়েছে। খাবারে প্রধানত মা, চাচি স্ত্রীরা তাজা এবং ঐতিহ্যবাহী খাবার সবজি দিয়ে সেহরি বা ফতা তৈরি করেন। সেখানে যুক্ত থাকে সুঘ্রাণ খাবারের বৈচিত্র্য। এর মধ্যে অন্যতম হলো লতা, সাতকরা, আদা লেবুজাতীয় তরকারি, বিরুইন চাল নারকেলের সুস্বাদু মোরব্বা ইত্যাদি। ১৪তম সৌহার্দ্য সম্প্রীতির ফতায় ছিল এই সবগুলো উপকরণ।

শনিবার, মার্চ রাত প্রায় একটায় পূর্ব লন্ডনের একটি হলে সাংবাদিক কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ আবদুল মুনিম জাহেদী ক্যারল অল সিজন ফুডের অন্যতম পরিচালক হেলাল উদ্দিনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ৭০ জন সাংবাদিক, লেখক কমিউনিটির বিশিষ্টজন অংশ নেন। উপস্থিত অতিথিরা এটিকে প্রবাসী সাংবাদিকদের মিলনমেলা হিসেবে অভিহিত করেছেন।

সাপ্তাহিক বাংলা পোস্টের সাবেক প্রধান সম্পাদক কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে এবং সাপ্তাহিক দেশ-এর সম্পাদক তাইছির মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত সেহরি আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক মোহাম্মদ আবদুল মুনিম জাহেদী ক্যারল।

তিনি বলেন, পবিত্র রমজানের ভ্রাতৃত্ব সম্প্রীতির বার্তাকে ধারণ করে এবং নিজে কিছু করার প্রত্যয় থেকে সম্মিলিতভাবে ফতা বা সেহরি খাওয়ার এই উদ্যোগের সূচনা হয়েছিল। ২০১০ সালে আজকের মতো এত সুযোগ-সুবিধা ছিল না। তারাবির পর অনেকের পক্ষে সময়মতো সেহরি করা কঠিন হয়ে পড়ত। সেই বাস্তবতার কথা বিবেচনায় রেখে ছোট পরিসরে এই আয়োজন শুরু হয়। ধীরে ধীরে এটি এখন প্রবাসী সাংবাদিক কমিউনিটির মানুষের একটি বার্ষিক মিলনমেলায় রূপ নিয়েছে।

গত বছর থেকে অল সিজন ফুডের পরিচালক হেলাল উদ্দিন এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন এবং সম্মিলিত প্রচেষ্টায় আয়োজনটি সফলভাবে পরিচালিত হচ্ছে বলেও জাহেদী ক্যারল উল্লেখ করেন।

অনুষ্ঠানে লন্ডনের বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ কমিউনিটির বিশিষ্টজনেরা স্মৃতিচারণ, আলোচনা, ইসলামি সংগীত কৌতুক পরিবেশনার মাধ্যমে প্রাণবন্ত সময় কাটান।

সেহরির খাবারের মেনুতে ছিল মাছের ভর্তা, বড় মাছের শুঁটকি, চিংড়ি মুকি সমন্বয়ে বিশেষ সিলেটি ঐতিহ্যের জনপ্রিয় লতার তরকারি (লতার ছালন), সাতকরা টমেটো দিয়ে মাছের টেংরা, সিলেটি আদা-জামিরের সুগন্ধিযুক্ত মাংস ভুনা, বিরুইন ভাত এবং নারকেলের মোরব্বা।

খাবার শেষে প্রায় এক ঘণ্টাব্যাপী চলে প্রবাসজীবনে ঘটে যাওয়া আনন্দময় নানা স্মৃতিচারণ নাশিদ পরিবেশনা। পরে বিশ্ব শান্তি মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি কে এম আবু তাহের চৌধুরী।

উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন কে এম আবু তাহের চৌধুরী, নবাব উদ্দিন, সৈয়দ আনাস পাশা, মোহাম্মদ জুবায়ের, ব্যারিস্টার তারেক চৌধুরী, তাইছির মাহমুদ, মো. আকরামুল হোসেন, মিসবা জামাল, মতিউর রহমান চৌধুরী, বাতিরুল হক সরদার, কামাল মেহেদী, আবু সালেহ মো. মাসুম, আবদুল আহাদ, সালেহ আহমেদ, আকবর হোসেন, আহাদ চৌধুরী বাবু, রেজাউল করিম মৃধা, শাহ ইউসুফ, বদরুজ্জামান বাবুল, হেফাজুল করিম রকিব, খালেদ মাসুদ রনি, মুহিব উদ্দিন চৌধুরী, জাকির হোসেন কয়েছ, আলী বেবুল, এম কাইয়ুম, আনোয়ারুল ইসলাম অভি, আলাউর রহমান খান শাহীন, মো. আবদুল হান্নান, শরিফুল, সরওয়ার হোসেন, বাবলুল হক, ফয়সল মাহমুদ, আবদুস সোবহান, মারুফ আহমেদ হাসনাত চৌধুরী, সুয়েজ মিয়া, মুজাহিদ তাওহিদ করিম, আমিনুল আহসান তানিম, জিবরিল মাহমুদ, হৃদয়, এখলাছুর রহমান পাক্কু, আবদুর রহিম, শাহ বেলাল, এনাম চৌধুরী, আমিন চৌধুরী, মাহবুব আলী খানশূর, ফজলু মিয়াসহ আরও অনেকে।

অংশগ্রহণকারীরা বলেন, প্রবাসে এমন আয়োজন মানুষের মধ্যে সৌহার্দ্য, বন্ধুত্ব পারস্পরিক সম্প্রীতি আরও দৃঢ় করে। পাশাপাশি এই ধরনের অনুষ্ঠান একটি মানবিক বার্তাও বহন করে। সর্বোপরি দেশীয় আমেজে ঐতিহ্য সংস্কৃতি ধারণ করে চলার এই প্রচেষ্টা অত্যন্ত ইতিবাচক।

আগামী রমজানে এই আয়োজন আরও বড় পরিসরে এবং আরও বেশি সিলেটি ঐতিহ্যবাহী খাবার সংযোজনের দাবি জানিয়েছেন অনেক ভোজনপ্রিয় অতিথি। পাশাপাশি তাঁরা আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করেছেন।