ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০৮:৪৬ পিএম

মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার
এম. মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম, এম মুশফিকুল ফজল আনসারী, এবং মো. নাজমুল ইসলাম

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া চারজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে ফিরিয়ে আনছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার।

চার মিশন প্রধানকে প্রত্যাহার

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন পর্যায়ে প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকোমালদ্বীপে বাংলাদেশের মিশন প্রধানদের প্রত্যাহারের তথ্য জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়

রোববার (৮ মার্চ) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই চার দেশে চুক্তিতে নিয়োগ পাওয়া রাষ্ট্রদূত—
এম. মাহফুজুল হক,
মো. ময়নুল ইসলাম,
এম মুশফিকুল ফজল আনসারী এবং
মো. নাজমুল ইসলাম
তাদের প্রত্যাহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে বদলি করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যাহার করা রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের ‘অতিসত্বর’ মন্ত্রণালয়ে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

লন্ডনের হাই কমিশনারও প্রত্যাহার

একই সঙ্গে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম–কেও প্রত্যাহার করে সদর দপ্তরে বদলির কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

তবে আবিদা ইসলামকে প্রত্যাহারের তথ্য শনিবারই লন্ডনে জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির

অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ

চব্বিশের ৫ অগাস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে বিভিন্ন পরিবর্তন আনে।

সেই সময় বিদেশি মিশনে দায়িত্বে থাকা বেশ কয়েকজন পেশাদার কূটনীতিককে সরিয়ে নতুন করে বিভিন্ন ব্যক্তিকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

মেক্সিকোতে পাঠানো হয় মুশফিকুল ফজলকে

যুক্তরাষ্ট্রে সাংবাদিকতা করা মুশফিকুল ফজল আনসারীকে ২০২৪ সালের অক্টোবরে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হয়েছিল।

খালেদা জিয়া সরকারের সময় ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি সাবেক প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও জাতিসংঘে বাংলাদেশ ইস্যুতে বিভিন্ন প্রশ্ন তুলে আলোচনায় ছিলেন তিনি।

মাহফুজুল হকের নিয়োগ

অতিরিক্ত সচিব হিসেবে সরকারি চাকরি শেষে শিক্ষকতায় যুক্ত হওয়া মাহফুজুল হককে ২০২৪ সালের সেপ্টেম্বরে তিন বছরের চুক্তিতে সিনিয়র সচিব করা হয় এবং পরে তাকে পর্তুগালে রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হয়।

পোল্যান্ডে রাষ্ট্রদূত ময়নুল ইসলাম

গণঅভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সময় অন্তর্বর্তী সরকার ময়নুল ইসলামকে পুলিশ মহাপরিদর্শক নিয়োগ দেয়। প্রায় সাড়ে তিন মাস দায়িত্ব পালনের পর চাকরি শেষে ২০২৫ সালের ১০ এপ্রিল তাকে চুক্তিতে পোল্যান্ডে রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হয়।

মালদ্বীপে নাজমুল ইসলাম

নাজমুল ইসলাম তুরস্কের আঙ্কারা ইলদিরিম বেয়াজিট বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ৩৩ বছর বয়সী নাজমুলকে ২০২৫ সালের ২৭ জুলাই দুই বছরের চুক্তিতে মালদ্বীপে হাই কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল ইউনূস সরকার।