ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে

ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ০৯:০৬ এএম

ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন?
সমর্থকদের হাতে মোজতোবা খামিনীর পোস্টার

যুদ্ধের প্রথম দিনেই নিহত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির (Ali Khamenei) ছেলে মোজতোবা হোসেইনি খামেনি (Mojtaba Hosseini Khamenei০ কেই ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

৫৬ বছর বয়সী মোজতোবা খামেনিকে রোববার (৮ মার্চ) যুদ্ধকালীন পরবর্তী নেতৃত্ব দেওয়ার জন্য দেশটির ধর্মীয় নেতারা তার বাবার উত্তরসূরি হিসেবে মনোনীত করেছেন।

আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় ছেলে মোজতোবাকে দীর্ঘদিন ধরেই তার বাবার উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছিল; যাকে মোটেই পছন্দ নয় Donald Trump–এর।

ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে খবর জানিয়েছে Reuters, Al Jazeera এবং ব্রিটিশ সংবাদমাধ্যম The Guardian

যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে গড়ানোর মধ্যেই নতুন নেতা নির্বাচন করেছে সর্বোচ্চ ধর্মীয় নেতা বেছে নেওয়ার দায়িত্বে থাকাবিশেষজ্ঞ পরিষদ

নতুন নেতা মোজতোবাকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ৪৭ বছরের ইতিহাসে সবচেয়ে বড় সংকটের সময় যুদ্ধ-পরবর্তী নেতৃত্বের দায়িত্ব পালন করতে হবে।

সর্বোচ্চ নেতা নির্বাচন ঘিরে বিশ্বজুড়ে আলোচনার মধ্যেই রোববার তেহরান সময় মধ্যরাতের কিছু পর ৮৮ সদস্যের Assembly of Experts বিবৃতি দিয়ে নতুন নেতা নির্বাচনের ঘোষণা দেয়।

বিবৃতিতে বলা হয়, বিশেষজ্ঞ পরিষদের নির্ধারণমূলক ভোটে আয়াতুল্লাহ সৈয়দ মোজতোবা হোসাইনি খামেনিকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এই পদমর্যাদা দায়িত্ব মোজতোবাকে ইসলামি প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছে।

বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও White House তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।

মোজতোবাকে বেছে নেওয়ার সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভ আরও বাড়িয়ে দিতে পারে। কারণ রোববারই ট্রাম্প বলেছিলেন, ইরানের নেতা নির্বাচনের ক্ষেত্রে ওয়াশিংটনের মতামত নেওয়া উচিত।

তিনি ABC News–কে বলেন, “তিনি (নতুন সর্বোচ্চ নেতা) যদি আমাদের কাছ থেকে অনুমোদন না পান, তাহলে তিনি বেশিদিন টিকবেন না।

নতুন সর্বোচ্চ নেতা ঘোষণার আগেই Israel হুমকি দিয়েছিলযাকেই নির্বাচিত করা হোক না কেন, তাকে লক্ষ্যবস্তু করা হবে।

সপ্তাহখানেক আগে শনিবার যুদ্ধের প্রথম দিন ইরানে হামলা শুরুর শুরুতেই মোজতোবার বাবা, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তিনি ৩৭ বছর ধরে দেশটির সর্বোচ্চ নেতা ছিলেন। সেদিনের হামলায় খামেনির স্ত্রী, মোজতোবার স্ত্রী এবং এক বোনও নিহত হন। তবে ঘটনাস্থলে মোজতোবা উপস্থিত না থাকায় তিনি প্রাণে বেঁচে যান।