ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

২৫ মে শনিবার বার্সেলোনায় কনস্যুলার সেবা প্রদান করবে বাংলাদেশ দূতাবাস

প্রকাশিত: ১৫ মে ২০১৯, ০৭:০০ পিএম

২৫ মে শনিবার বার্সেলোনায় কনস্যুলার সেবা প্রদান করবে বাংলাদেশ দূতাবাস
         ফাইল ছবি: কাইয়ে কমোদে উরখেল ১৪৫ নং সেন্ট্রসিভিক হল স্পেনের পর্যটন নগরী বার্সেলোনা ও এর আশে পাশের এলাকা তথা কাতালোনীয়ায় বসবাসরত বাংলাদেশিদের আগামী ২৫ মে শনিবার) কনস্যুলার সেবা দেবে স্পেনের নিযুক্ত বাংলাদেশ দূতাবাস । গত ১৪ই মে স্পেনের বাংলাদেশ দূতাবাস এই মর্মে এক বিজ্ঞপ্তি প্রচার করেছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে।বার্সেলোনা শহরের কাইয়ে কমোদে উরখেল ১৪৫ নং সেন্ট্রসিভিক হলে এ সেবা দেওয়া হবে। ২৫ মে সকাল ১০ টা হতে সন্ধা ৬ টা পর্যন্ত কনস্যুলার সেবা প্রদান করা হবে ।সেবার মধ্যে থাকবে নতুন জন্ম নেওয়া শিশুদের পাসপোর্টের আবেদন গ্রহণ,যাদের ডিজিটাল পাসপোর্ট এখনো হয়নি তাদের পাসপোর্টের আবেদন ও ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ,সম্প্রতি মেয়াদোত্তীর্ণ ডিজিটাল পাসপোর্টের রি-ইস্যুর আবেদন গ্রহণ,বাংলাদেশি স্প্যানিশ পাসপোর্টধারীদের স্প্যানিশ পাসপোর্টে'নো ভিসা রিকোয়ার্ড' আবেদন গ্রহণ ,ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদের আবেদন পত্র গ্রহণ,পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন সত্যায়ন সহ প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়ন ও যাবতীয় সনদের আবেদন গ্রহণ ইত্যাদি। স্পেনের বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সেবা সংক্রান্ত কাজের বিস্তারিত তথ্য ও সহযোগিতার জন্য দূতাবাস কর্তৃপক্ষের হেল্পলাইন এর মোবাইল নাম্বারে(৬১২৪৭২১৩৮ ও ৬৬৭১১১১৬৪) যোগাযোগ করা যাবে। উল্লেখ্য স্পেনের বার্সেলোনায় বৈধ ও অবৈধ মিলে প্রায় ১৫ হাজার বাংলাদেশি বসবাস করে।প্রবাসী বান্ধব বর্তমান সরকারের বিভিন্ন সেবাসমূহ প্রবাসীদের কাছে দ্রুত পৌছে দিতে এই সেবা চালু করে ২০১৫ সালের ডিসেম্বর মাসে।স্পেনের নিযুক্ত বাংলাদেশ দূতাবাস মাদ্রিদের রাস্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার এই কনস্যুলার সেবা চালু করেন। দূতাবাস প্রথম সচিব (শ্রম) শরিফুল ইসলাম এর নেতৃত্বে ২০১৫ সাল থেকে বার্সেলোনায় এই সেবা প্রতি দুই মাস অন্তর অন্তর বাংলাদেশিদের মধ্যে দিয়ে আসছে। উল্লেখ্য কনস্যুলেট অফিস বার্সেলোনায় সরাসরি উপস্থিত হয়ে সিরিয়াল গ্রহণ করতে হবে।২০ মে সোমবার সকাল ১০ টা থেকে সিরিয়াল প্রদান করা হবে।