ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

স্পেনে সরকারী নিয়ম মেনে ঈদুল ফিতর উদযাপন

প্রকাশিত: ১৪ মে ২০২১, ০২:১৩ এএম

স্পেনে সরকারী নিয়ম মেনে ঈদুল ফিতর উদযাপন
করোনা পরিস্থিতি বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনেই স্পেনের প্রবাসী বাংলাদেশিরা ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করেছেন। দেশটির রাজধানী শহর মাদ্রিদ, পর্যটন নগরী বার্সেলোনা, কানারিয়াস দ্বীপপুঞ্জসহ বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা নামাজ শেষে একে অপরের সাথে কুশলাদি বিনিময় করে ঈদের দিনকে আনন্দময় করার চেষ্টা করেন। করোনার প্রাদুর্ভাব কিছুটা কমে যাওয়ার কারণে সরকারী বিধি নিষেধ কিছুটা শিথিল হওয়ায় দেশটির মসজিদগুলোর পাশাপাশি খোলা ময়দানেও মুসল্লিরা ঈদের নামাজে অংশগ্রহণ করতে পেরেছেন। ঈদে চিরায়ত আনন্দের অংশ হিসেবে নামাজ শেষে কোলাকুলির যে রেওয়াজ, সেটা প্রাসঙ্গিক কারণেই সম্ভব হয়নি। তবে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করতে পেরেই খুশি। স্পেনের সবচেয়ে বৃহৎ মসজিদ ‘সেন্ত্র কুলতুরাল ইসলামিকো দে মাদ্রিদ’ (‘এমে তেরেন্তা’) মসজিদে দেশটির বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৮টায়। স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ, দূতালয় প্রধান আব্দুর রউফ মন্ডল, বাণিজ্যিক সচিব রেদোয়ান আহমেদ ও দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এ মসজিদে ঈদের নামাজ আদায় করেন। মাদ্রিদে বাংলাদেশি অধ্যুষিত এলাকা লাভাপিয়েস সংলগ্ন বায়তুল মুকাররম জামে মসজিদে ঈদের নামাজের ৫টি জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৭টা ৩০, ৮টা ১৫, ৯টা, ৯টা ৪৫ ও ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত ঈদের জামাতগুলোতে পাঁচ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। মুসল্লিদের বাসা থেকে অজু করে এবং জায়নামাজ নিয়ে আসার নিদের্শনা ছিল। নামাজ শেষে খুতবায় করোনা মহামারি থেকে মুক্তির জন্য আল্লাহ’র কাছে বিশেষ ফরিয়াদ ও বিশ্বের সকল নির্যাতিত মুসলমানদের বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত ও শান্তি কামনা করা হয়। এছাড়াও মাদ্রিদে শাহ জালাল লতিফিয়া জামে মসজিদ, আল হুদা মসজিদ ও সান ক্রিস্টোবালে আল আমান মসজিদে ৩টি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মুখে মাস্ক আর নিরাপদ দূরত্ব বজায় রেখে পর্যটন নগরী বার্সেলোনায় বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোর বাংলাদেশি পরিচালনাধীন মসজিদগুলোতেও ঈদ উল ফিতরের নামাজের বেশ কয়েকটি জামাত অনুষ্ঠিত হয়েছে। পুরোপুরি উৎসবপূর্ণ পরিবেশে না হলেও প্রবাসী মুসলমান বাংলাদেশিরা নিজেদের মধ্যেই ঈদ আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে বার্সেলোনায় স্থানীয় শাহ জালাল জামে মসজিদ কর্তৃপক্ষের আয়োজনে মসজিদের অভ্যন্তরে সকাল ৭টা ও ৮টা ৩০ মিনিটে এবং মসজিদের সামনে খোলা ময়দানে সকাল ৭টা ৩০ মিনিটে ঈদের ৩টি জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও লতিফিয়া ফুলতলী জামে মসজিদে সকাল ৭টা, ৭টা ৩০, ৮টা ও ৮টা ৪৫ মিনিটে মোট ৩টি জামাত, বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৬টা ৪৫, ৭টা ১৫, ৭টা ৪৫, ৮টা ১৫, ৮টা ৪৫, ৯টা ১৫, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে মোট ৮টি জামাত এবং দারুল আলাম জামে মসজিদে সকাল ৬টা ৫০, ৭টা ৩০, ৮টা ৪৫ এবং প্লাসা মারিনা কাস্তেলেসে সকাল ৭টা, ৭টা ৪৫ ও ৮টা ৪৫ মিনিটে ৩টি করে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতগুলোতে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশের অভিবাসীরা নামাজ আদায় করেন। কানারিয়া দ্বীপপুঞ্জভুক্ত শহর টেনেরিফেও সকাল ৭টা ৩০ ও ৮টা ৩০ মিনিটে ঈদের ২টি জামাত অনুষ্ঠিত হয়েছে। উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি ঈদের নামাজ পড়ে ও একে অপরের সাথে ঈদের কুশলাদি বিনিময় করে ঈদ উদযাপন করেছেন। ওখানেও ছিল স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা।

দেড় কোটি প্রবাসীর কণ্ঠস্বর ৫২বাংলার অগণন দর্শক, পাঠক, শুভানুধ্যায়ীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

https://www.youtube.com/watch?v=vcjF9xFIUWQ