ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প?

স্পেনের মাদ্রিদে বিশ্ব শরণার্থী দিবস পালন

প্রকাশিত: ২১ জুন ২০২১, ১২:৫৪ এএম

স্পেনের মাদ্রিদে  বিশ্ব শরণার্থী দিবস পালন
স্পেনের মাদ্রিদে অভিবাসীদের নিয়ে কাজ করা বিভিন্ন মানবাধিকার সংগঠনের উদ্যোগে ‘বিশ্ব শরণার্থী দিবস’ পালিত হয়েছে। শনিবার ,১৯ জুন, বিকাল ৭ টায় স্থানীয় পুয়েন্তে দেল রেই সংলগ্ন নদী তীরে আয়োজিত অনুষ্ঠানমালায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের অভিবাসীরা অংশগ্রণ করেন। বিশ্ব শরণার্থী দিবস এর আলোচনায় শরণার্থীদের মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে তাদের মৌলিক অধিকার প্রদানের দাবি জানানো হয়। এসময় বক্তারা শরণার্থী প্রসঙ্গে আন্তর্জাতিক নেতৃবৃন্দের দায়বদ্ধতার অভাবকে উল্লেখ করে বলেন, এখনো বিশ্বে শরণার্থীদের ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে তাদের উপর অমানবিকতা দেখানো হচ্ছে। স্পেনের সমুদ্রকূলবর্তী সীমানা শহর সেউতার নিকটবর্তী জায়গায় এখনো শতশত নারী শিশু শরণার্থী স্পেনের মূল ভূখণ্ডে প্রবেশের অপেক্ষায় রয়েছেন উল্লেখ করে বক্তারা তাদেরকে স্পেনে প্রবেশের অনুমতি প্রদানের দাবি জানান। ইউরোপে প্রবেশের আশায় সাগরে যাতে শরণার্থীদের শলিল সমাধি না হয়, সেজন্য আন্তর্জাতিক নেতাদের সহনশীল ও ভালোবাসার দৃষ্টিতে ভূমিকা রাখার অনুরোধ জানান বক্তারা। আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রেড ইন্ডিয়ান লাভাপিয়েস সংগঠনের পেপা তররেস, ভালিয়েন্তে বাংলা সংগঠনের সভাপতি মো. ফজলে এলাহি, সেন্ত্র দে ডমেস্টিকো সংগঠনের রাফায়েল প্রমূখ। ভালিয়েন্তে বাংলা সভাপতি মো. ফজলে এলাহি তার বক্তব্যে বলেন, স্পেনে শরণার্থীসহ সকল অভিবাসীদের অধিকার নিশ্চিত করতে হবে। সকলের জন্য বিনা শর্তে নিয়মিত নাগরিকত্ব প্রদান, স্বাস্থ্য সেবা উন্মুক্ত করা এবং কোভিড টিকা নিয়মিতদের পাশাপাশি অনিয়মিত অভিবাসীদেরও যথাসময়ে প্রদান করতে হবে। আলোচনা শেষে অনুষ্ঠিত উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন দেশের অভিবাসীরা নিজ নিজ দেশের গান নাচ পরিবেশন করেন। বিশ্ব শরণার্থী দিবসের অনুষ্ঠানে বাংলাদেশিদের মধ্যে উপস্থিত ছিলেন  স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্য কবির আল মাহমুদ, মো. সিদ্দিকুর রহমান, ভালিয়েন্তে বাংলার শাওন আহমদ, আলামীন পলোয়ান, জুলহাস উদ্দিন, ইসলাম উদ্দিন প্রমূখ।