ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

স্পেনের বার্সেলোনায় মানবপাচারকারী চক্র আটক

প্রকাশিত: ০৬ মে ২০১৯, ০৪:৫১ পিএম

স্পেনের বার্সেলোনায় মানবপাচারকারী চক্র আটক
স্পেনের বার্সেলোনায় ১১ সদস্যের একটি মানবপাচারকারী চক্রকে আটক করেছে দেশটির পুলিশ। বাংলাদেশ ও ভারতসহ চারটি দেশের সাড়ে তিনশর বেশি মানুষকে স্পেনে পাচার করার পর গত ৩ মে চক্রটি পুলিশের হাতে ধরা পড়ে। তবে ১১ সদস্যের ওই মানবপাচারকারী চক্রে কতজন বাংলাদেশি আছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আটক মানবপাচারকারী ওই চক্রের কারও পরিচয় প্রকাশ করেনি দেশটির পুলিশ। গ্রেফতারের পর তাদের বাসায় তল্লাশি চালিয়ে বাংলাদেশি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ব্যবহার করা ভুয়া স্ট্যাম্প সিল সংবলিত পুলিশ ক্লিয়ারেন্সসহ অন্যান্য কাগজপত্র জব্দ করা হয়। তাদের কাছ থেকে প্রায় ২০০ ভুয়া নথিপত্র, ৩২টি ভুয়া পাসপোর্ট, নগদ অর্থসহ এবং দালাল চক্রের সমন্বয়ের তথ্যসমৃদ্ধ ডিভাইস জব্দ করা হয়। চক্রটি ১৪ হাজার থেকে ২০ হাজার ইউরোর বিনিময়ে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা সাড়ে তিনশর বেশি মানুষকে দেশটিতে পাচার করে। অভিবাসনপ্রত্যাশী সেসব মানুষকে দক্ষিণ এশিয়া থেকে বিমানে আলজেরিয়ায় আনা হয়। পরে তাদেরকে পায়ে হেঁটে মরক্কো, এরপর ইঞ্জিন চালিত নৌকায় করে জিব্রাল্টার প্রণালী ও তার আশপাশ দিয়ে ভূমধ্যসাগর হয়ে স্পেনে প্রবেশ করানো হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনায় আটক হওয়া চক্রটির অধীনে আরও সাতটি সেল কাজ করে। যারা দক্ষিণ এশিয়ার দেশগুলোর থেকে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে যায়। শুরুতে অল্প টাকায় তাদের নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করলেও গন্তব্যে পৌঁছানোর পর বকেয়া টাকা নেয় তারা। তাদের এই ‘অল্প টাকার’ ফাঁদে পড়ে মানুষ অবৈধ পথে ইউরোপে যাওয়া জন্য প্রলুব্ধ হয়। এ ছাড়া মানবপাচারকারী সেই চক্রটির অন্য সেলগুলো মানবপাচার চলাকালীন বিভিন্ন দেশে এই অভিবাসীদের থাকার ব্যবস্থা করে এবং সীমান্ত পার হতে সহযোগিতা করে। আরেকটি সেল ভূমধ্যসাগর পার করিয়ে দেয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, এসব অভিবাসী স্পেনে প্রবেশের পর তাদেরকে ভুয়া বাংলাদেশি পাসপোর্ট ও বাংলাদেশ পুলিশের ভুয়া চারিত্রিক সনদ দেয়া হয়। সেই ভুয়া কাগজপত্র ব্যবহার করে স্পেনে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে পারেন তারা।