ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

স্পেনের বার্সেলোনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৩ এএম

স্পেনের বার্সেলোনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
স্পেনের অন্যতম পর্যটন ও বাণিজ্য শহর বার্সেলোনায় যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ কনস্যুলেট অফিসের উদ্যোগে এবং বাংলাদেশি কমিউনিটির সার্বিক সহযোগিতায় মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) শহরের প্রাণকেন্দ্র প্লাসা পেদ্রোতে বার্সেলোনা মিউনিসিপ্যাল কর্তৃক স্থাপন করা ভাষা শহীদ স্মৃতিফলকের পাশে তৈরি করা অস্থায়ী শহীদ মিনার ও অনুষ্ঠান মঞ্চে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে দিবসটি পালন করা হয়। বিকেল ৫টায় একুশের গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এর পরে অস্থায়ী শহীদ মিনারে কাতালোনিয়া ও বার্সেলোনা শহরের স্থানীয় প্রশাসন ও বিভিন্ন বাংলাদেশি সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। বার্সেলোনায় অবস্থিত বাংলাদেশি কনস্যুলেটর অফিসের পক্ষ কনস্যুলেটর রামন পেদ্রো বেরনাউস শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। এছাড়া কাতালোনিয়ার স্থানীয় প্রশাসন ও বাংলাদেশি সংগঠনগুলোর মধ্যে পুষ্পস্তবক অর্পণ করেন, বার্সেলোনা সিটি করপোরেশন, রাজনৈতি সংগঠন ই আর সি, পোদেমোস, বাংলাদেশ আওয়ামী লীগ এন কাতালোনিয়া, বাংলাদেশ যুবলীগ এন কাতালোনিয়া, বাংলাদেশ মহিলা সমিতি এন কাতালোনিয়া, বন্ধুসুলভ মহিলা সংগঠন, মহিলা আওয়ামী লীগ, সান্তাকলমা আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাতালোনিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এন কাতালোনিয়া, বার্সেলোনা বাংলা স্কুল, সান্তাকলমা বাংলা স্কুল, মাদারিপুর সমিতি এন কাতালোনিয়া, শরিয়তপুর সমিতি এন কাতালোনিয়া, বাংলাদেশ এসোসিয়েশন বার্সেলোনা, সুপারমার্কেট ব্যবসায়ী সমিতি বার্সেলোনা, ভয়েস অব বার্সেলোনা, স্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশন স্পেন, ইউথ বাংলা কালচারাল ফাউন্ডেশন স্পেনসহ প্রায় ৩০টি সংগঠন। পুষ্পস্তবক প্রদানের পর বক্তব্য ও আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। বাংলাদেশি কমিউনিটির পক্ষে আজিজুল হকের দেয়া শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। শুভেচ্ছা বক্তব্য এ সময় কাতালোনিয়া ও বার্সেলোনা শহরের বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবর্গ উপস্থিত ছিলেন। বিদেশের মাটিতে বাংলাদেশের ভাষা আন্দোলনের ইতিহাসকে সমুন্নত রাখার এই বিশেষ উদ্যোগ ও প্রচেষ্টার ভূয়শী প্রশংসা করে তারা বক্তব্য প্রদান করেন। এ সময় বক্তব্য রাখেন, বার্সেলোনা সিটি করপোরেশনের কাউন্সিলর জরদি রাবাচ্চা, কাতালোনিয়া সংসদ সদস্য জেসিকা গনজালেস, সিটি করপোরেশন কাউন্সিলর সান্তিয়াগো ইবাররা, আনদ্রেস পেরেস, রিপাবলিকান লেফট অব কাতালোনিয়া (ইআরসি)-এর নেতৃবৃন্দের পক্ষে উপস্থিত ছিলেন, মার্ক বোররাস, জরদি কাইয়েখো, মারতা, আনজেল। অনুষ্ঠানের বিশেষ আয়োজনের অংশ হিসেবে ছিলো শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বয়সভিত্তিক ৩টি গ্রুপে প্রায় ৩০ জন শিশু বাংলাদেশের জাতীয় পতাকা, শহীদ মিনার ও আবহমান বাংলার দৃশ্য বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৯জন শিশুকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হয় এবং বিজয়ী সনদসহ বিশেষ পুরষ্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় বাংলাদেশি শিল্পীদের সম্মলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে শিল্পীবৃন্দ আবহমান বাংলার দেশাত্মবোধক গান, আধুনিক বাংলা গান ও কবিতা আবৃত্তি করা হয়। প্রবাসের মাটিতে নানার প্রতিকূলতা সত্ত্বেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এমন সুন্দর ও সফল আনুষ্ঠানিকতার জন্যে আয়োজকদের পক্ষ থেকে বার্সেলোনা তথা কাতালোনিয়াবাসীকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং অনুষ্ঠান শেষে বার্সেলোনার বাংলাদেশীদের প্রাণের দাবি একটি স্থায়ী শহীদ মিনার প্রতিষ্ঠায় এমন অনুষ্ঠান ও স্থানীয় প্রশাসনের উপস্থিতি, সেই দাবিকে আরো বেগবান ও সফল করবে বলেই দাবি করেন অনুষ্ঠানের আয়োজকবৃন্দ।