ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

সৌদি আরবে মাস্ক না পরলে জরিমানা: আজ থেকে খুলছে মসজিদ

প্রকাশিত: ৩১ মে ২০২০, ০৪:২৪ পিএম

সৌদি আরবে মাস্ক না পরলে জরিমানা: আজ থেকে খুলছে মসজিদ
করোনা মোকাবিলায় সফলতার পথে সৌদি আরব। আক্রান্তের চেয়ে সুস্থ দ্বিগুন। প্রতিদিনই বাড়ছে সুস্থতার সংখ্যা। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামী মাসে করোনামুক্ত ঘোষণা করতে পারে দেশটি। আজ রোববার (৩১ মে) থেকে সৌদি আরবে বাইরে বের হলে মাস্ক পরতে হবে, বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। শরীরের তাপমাত্রা পরিমাপেও বাঁধা প্রদান করা যাবেনা। না হয় গুনতে হবে জরিমানা। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দেশটিতে বসবাসরত সকলের জন্য একই নিয়ম। এই নিয়ম অমান্যকারিকে এক হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। আর সেবা প্রদানকারী কোন প্রতিষ্ঠানের কর্মী মাস্ক না পরলে জরিমানা করা হবে দশ হাজার রিয়াল। ৩০ মে শনিবার মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। পূর্বের ঘোষণা অনুযায়ী পবিত্র মক্কা নগরী ব্যতিত সকল অঞ্চলে আজ সকাল ৬ টা থেকে রাত আটটা পর্যন্ত লকডাউন শিথিল থাকবে। এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে এক শহর থেকে অন্য শহরে যাতায়াত সহ স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করা যাবে। সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে সকল সরকারী ও বেসরকারী অফিস খুলছে। কিন্তু বিউটি পার্লার, সেলুন, স্পোর্টস ও হেলথ ক্লাব, সকল ধরনের বিনোদন কেন্দ্র ও মুভি এবং সিনেপ্লেক্স এখনি খুলছে না। সেই সাথে চালু হচ্ছে অভ্যন্তরীণ তেরোটি বিমান চলাচল। প্রতিদিন ষাটটি বিমান চলাচল করবে বলে জানিয়েছে সৌদি সিভিল অ্যাভিয়েশন। বিমানগুলো ধারণক্ষমতার অর্ধেক যাত্রী বহন করবে। কিন্তু ভাড়া আগের মতোই থাকবে। তবে, কোন আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ঘোষণা দেওয়া হয়নি। ৩১ মে থেকে ফজরের নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজের জন্য খুলে দেওয়া মদিনা মসজিদে নববী সহ নব্বই হাজার মসজিদ। শতকরা চল্লিশ শতাংশ মুসল্লী নামাজ আদায় করতে পারবেন। কিন্তু মক্কার মসজিদুল হারাম সহ এই নগরীর মসজিদ গুলো পাঁচ ওয়াক্ত নামাজের জন্য খুলে দেওয়া হবে ২১ জুন থেকে। ২১ জুন থেকে জনজীবন স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কতৃপক্ষ ।