ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প?

সৌদি আরবে বাংলাদেশী অনাবাসী পেশাজীবীদের নিয়ে কর্মশালা

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০৫:৫০ এএম

সৌদি আরবে বাংলাদেশী অনাবাসী পেশাজীবীদের নিয়ে কর্মশালা
 সৌদি আরবের রিয়াদে বাংলাদেশী অনাবাসী পেশাজীবীদের সাথে জাতীয় উন্নয়নে বিনিয়োগ, জনসেবা ও বিশেষজ্ঞ সংযুক্তি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রিয়াদের ম্যরিয়ট হোটেলে ২১ অক্টোবর রবিবার রাতে স্থানীয় ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশেষজ্ঞ চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশার প্রবাসীগণ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অভিবাসী বিশেষজ্ঞ চিকিৎসক আব্দুল মালেক।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব কাজী শফিকুল আযম মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন দূতাবাসের উপ-মিশন প্রধান ড. মোহাম্মদ নজরুল ইসলাম।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ আলোচক হিসাবে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে অনাবাসীদের দাবীর সাথে একমত পোষন করে দুঃখ প্রকাশ করে বলেন, আইনি জটিলতা মোকাবেলা করে অর্থের অভাবে প্রবাসীদের মরদেহ যথাসমযে পাঠানো সম্ভব হয়না। অথচ দেশে মৃতের শোকাহত পরিবার তার আপনজনকে শেষবারের মতো একবার দেখার প্রত্যাশায় দিনাতিপাত করেন । তিনি আরো বলেন, মৃত প্রবাসীর পরিবারকে ওয়েজ আর্নাস কল্যাণ তহবিল থেকে যে তিন লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে, তার পরিমান দশ লক্ষ টাকায় উন্নিত করা দরকার । তিনি, প্রবাসীদের জন্য জীবন বীমা এবং পেনশনের ব্যবস্হা করার দাবী সমর্থন করে মন্ত্রনালয়ের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করেন ।
অনুষ্ঠানের শুরুতে দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ড. আবুল হাসান প্রবাসী বাংলাদেশীদের অভিজ্ঞতা, মেধা, বিনিয়োগ ও জনসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহনের সুযোগ কাজে লাগানোর জন্য বাংলাদেশ সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।
এসময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ নজিবুর রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ থেকে আলোচনায় যোগ দিয়ে কর্মশালার শুরু থেকে শেষ পর্যন্ত সংযুক্ত থেকে প্রবাসীদের দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান।
অনুষ্ঠানে প্রবাসীদের দেশের উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখার আহবানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, ইউএনডিপি র কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মূখার্জী, এসডিএস এ্যফেয়ার্সের প্রধান কোর্ডিনেটর আবুল কালাম আজাদের ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।
আলোচকরা বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের পথে দ্রুত ধাবমান একটি দেশ। প্রায় আট শতাংশের প্রবৃদ্ধি নিয়ে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে। প্রবাসী বাংলাদেশীদের পাঠানো বৈদেশিক মুদ্রা দেশের উন্নয়নে বিশাল ভূমিকা রাখছে। পৃথিবীর কাছে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
সিনিয়র সচিব কাজী শফিকুল আযম বলেন, প্রবাসীদের দেশের উন্নয়নে সম্পৃক্ত করার জন্য সরকার বিনিয়োগ, জনসেবা ও বিশেষজ্ঞ সংযুক্তি নামে তিনটি ক্ষেত্র নির্ধারণ করেছে। অনিবাসী বাংলাদেশীগণ যে কোন ক্ষেত্রে নিজেকে যুক্ত করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। এক্ষেত্রে সরকার সব ধরণের সহযোগিতা প্রদান করবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে মিশন উপ প্রধান ড. নজরুল ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রবাসীদের সকল ক্ষেত্রে দেশের উন্নয়নে সম্পৃক্ত হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বিভাগের অতিরিক্ত সচিব ড. কাজী আনোয়ারুল হক, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মনিরুছ সালেহীন ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যন্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্তী, এটুআই এর পলিসি এডভাইজার অনির চৌধুরী অধিবাসীদের জাতীয় উন্নয়নে বিনিয়োগের মাধ্যমে অংশগ্রহনের বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরেন। সেই সাথে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের দীর্ঘ মেয়াদী লোন সুবিধার বিভিন্ন দিক ব্যখ্যা করেন । এ সময় আরো উপস্হিত ছিলেন, ইআরডি এর ডেপুটি সেক্রেটারি ছালেহা বিনতে সিরাজ,  ইউএনডিপি এর কেফরডিএম প্রজেক্ট ম্যানেজার মেরিনা শওকত আলী ।
উপস্থিত বাংলাদেশী অধিবাসীগণ ন্যাশনাল আইডি কার্ড প্রদান ও প্রবাসী কল্যাণ কার্ডের ফি কমানোর দাবী জানান। জামেলা ভোগান্তিমুক্ত বিনিয়োগ, হয়রানী বন্ধে ওয়ানষ্টপ সার্ভিস, সরকার পরিবর্তনে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত না হওয়ার নিশ্চয়তা প্রদান, বাড়ী নির্মাণ কিংবা ব্যবসা প্রতিষ্ঠান স্হাপনে হয়রানী বন্ধ, ব্যাংক থেকে ক্রয়কৃত বন্ডকে বিনিয়োগ হিসাবে গণ্যের দাবী করেন । এছাড়া প্রবাসীগণ জনসেবা মূলক কর্মকাণ্ডে অবদান রাখার আগ্রহ প্রকাশ করেন।
অধিবাসীদের পক্ষ থেকে কর্মশালায় বিভিন্ন প্রশ্ন করেন, ইন্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, মোহাম্মদ আলি নুর, এম আর মাহবুব, ডাক্তার মতিন, মমিন, ব্যবসায়ি মনিরুল ইসলাম, সাইফুল ইসলাম, মনিরুজ্জামান খান, শেখ শিপন, সালাহ উদ্দীন, জাহাঙ্গির আলম প্রমূখ ।
এর আগের দিন জেদ্দায় হলিডে ইন হোটেলে একই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।