ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

সৌদির তেল স্থাপনায় ভয়াবহ হামলা

প্রকাশিত: ১৭ আগস্ট ২০১৯, ০৬:৪৪ পিএম

সৌদির তেল স্থাপনায় ভয়াবহ হামলা
সৌদি আরবের প্রত্যন্ত অঞ্চলের একটি তেল স্থাপনায় ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শনিবার হুথি বিদ্রোহী পরিচালিত আল মাসিরাহ টেলিভিশনের এক প্রতিবেদনে এই হামলাকে গত পাঁচ বছরের মধ্যে সৌদিতে সবচেয়ে ভয়াবহ হামলা বলে দাবি করা হয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ কিংবা দেশটির রাষ্ট্রীয় তেল জায়ান্ট কোম্পানি আরামকো তাৎক্ষণিকভাবে হামলার তথ্য নিশ্চিত করেনি। ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি সরকারকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে সৌদি নেতৃত্বাধীন আরব সামরিক জোট ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। ২০১৪ সালের শেষের দিকে হুথি বিদ্রোহীদের হামলার মুখে রাজধানী সানা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন হাদি। ফলে দেশটিতে কয়েক বছর ধরে হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের লড়াই অব্যাহত রয়েছে।
গত কয়েক মাসে সৌদি আরবের ভেতরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পরিমাণ বৃদ্ধি করেছে হুথি বিদ্রোহীরা। শনিবার আল মাসিরাহ'র এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চলে আরামকোর শায়বাহ তেলক্ষেত্র ও তেল শোধনাগারে প্রথম অভিযানে ১০টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। তবে এই হামলা কখন চালানো হয়েছে সেব্যাপারে কোনো তথ্য দেয়নি আল মাসিরাহ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স সৌদির তেল ক্ষেত্রে হামলার ব্যাপারে জানতে আরামকোর সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু আরামকো এ হামলার ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। হুথির এক মুখপাত্র সংযুক্ত আরব আমিরাতের সীমান্ত লাগোয়া শায়বাহ তেলক্ষেত্রে হামলার ঘটনাকে সৌদি ভূখণ্ডে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা বলে দাবি করেছেন। তিনি বলেছেন, ২০১৫ সালে ইয়েমেনে সৌদি জোটের হস্তক্ষেপের পর এটিই সবচেয়ে বড় হামলা। ওই মুখপাত্র বলেন, তাদের (সৌদি জোটের) আগ্রাসন যদি অব্যাহত থাকে তাহলে আমরা সৌদি শাসক গোষ্ঠী এবং আগ্রাসী শক্তিকে আরো ভয়াবহ ও ব্যাপক মাত্রায় জবাব দেব। গত মে মাসে সৌদি আরবের দুটি তেল উত্তোলন স্টেশনে ড্রোন হামলার দায় স্বীকার করে হুথি বিদ্রোহীরা। হামলায় তেল লাইনে আগুনের সূত্রপাত হলেও তেল উত্তোলন, অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্যের রফতানি বাধাগ্রস্ত হয়নি। তেল স্থাপনার হামলার জবাব দিতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হুথিদের নিয়ন্ত্রণে থাকা রাজধানী সানার বিভিন্ন স্থানে বিমান হামলা পরিচালনা করে।