ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

সৌদিতে মসজিদুল হারাম ও নববী সাময়িক বন্ধ করা হয়েছে!

প্রকাশিত: ২০ মার্চ ২০২০, ০২:৪০ পিএম

সৌদিতে মসজিদুল হারাম ও নববী সাময়িক বন্ধ করা হয়েছে!
[youtube]4EfzMRRdILc[/youtube]

সারা বিশ্বের ইসলাম অনুসারিদের প্রিয় মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে সাধারণ মুসল্লিদের উপস্থিতি সাময়িক স্হগিত করা হয়েছে। পবিত্র হারামাইন কর্তৃপক্ষের মুখপাত্র হানি বিন হোসনি হায়দার বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে জানিয়েছেন যে উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ করোনার বিস্তৃতি রোধে গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে আজ শুক্রবার থেকে এই স্হগিতাদেশ জারি করেছে ।।

তিনি হারামাইনের উদ্দেশ্যে আসা মুসলিমদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে এই নির্দেশ মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন হারামাইন কর্তৃপক্ষ, স্বাস্থ্য ও নিরাপত্তা বিভাগসহ বিভিন্ন কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে ভবিষ্যতে কিভাবে হারামাইনকে তার মুসল্লীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর করে প্রস্তুত করা যায় সেই লক্ষে কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। মসজিদ দুইটিতে পাঁচ ওয়াক্ত আজান এবং জামায়াতে নামাজ অব্যাহত থাকবে ইমাম, মুয়াজ্জিন এবং কর্মরতদের নিয়ে। এর আগে মসজিদে নববীর গাড়ী পার্কিং বন্ধ করা হয়েছে ।

এই দিকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আগামীকাল শনিবার থেকে সৌদির অভ্যন্তরীণ সমস্ত রুটে বিমান, বাস, ট্যাক্সি ও ট্রেন চলাচল ১৪ দিনের জন্য বন্ধ থাকবে ।

অন্যদিকে একই দিন জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষনে সৌদি বাদশাহ দুই পবিত্র মসজিদের খাদেম, সালমান বিন আব্দুল আজিজ বিন সউদ বলেছেন, আমরা এখন কঠিন দিন পার করছি, সামনে আরো কঠিনতম সময় আসছে। মানুষের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা দেওয়া আমার প্রথম অগ্রাধিকার ।

তিনি বলেন, সৌদি আরবে অবস্থানরত প্রিয় নাগরিক এবং রেসিডেন্টগন ( মহান আল্লাহ আপনাদের সুস্থ ও নিরাপদে রাখুক) নিশ্চয় আমরা ইতিহাসের এক ক্রান্তিকাল অতিক্রম করছি। কিন্তু আমরা বিশ্বাস করি, এই সময় চলে যাবে এবং সুদিন আসবে ইনশাআল্লাহ। আপনাদের প্রিয় এই দেশের পক্ষ হতে বৈশ্বিক মহামারিকে (করোনাভাইরাস) মোকাবেলা করার জন্য সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। আমি আপনাদের নিশ্চিত করতে চাই যে এই পবিত্র ভূমি আপনাদের ঔষধ চিকিৎসা ও খাদ্যের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা করছে। সকল সরকারি প্রতিষ্ঠান অবশ্যই তাদের সর্বাগ্রে স্বাস্থ্য বিভাগ প্রত্যেকটি নাগরিক এবং অভিবাসীদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আসছে। সরকারি প্রতিষ্ঠান সহ এই ক্ষেত্র সমূহে সম্পৃক্ত সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

তাছাড়া স্বাস্হ্য মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার সৌদিতে নতুন করে ৩৬ জন করোনাভাইরাসের আক্রান্ত চিহ্নিত করা হয়েছে, এইনিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা ২ শত ৭৪ জন। তবে, স্বাস্হ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে আক্রান্ত ১৭ জন মরক্কো, স্পেন, ইরান, ব্রিটেন, পাকিস্তান, ভারত, ইরাক, কুয়েত, আমেরিকা এবং মিশর থেকে আসা । ১৯ জন তাদের সংস্পর্শে থাকা ব্যক্তি । এই পর্যন্ত মোট আটজন করোনা রোগী সুস্হ হয়ে ঘরে ফিরেছেন। পূর্বের একজন বাংলাদেশী আক্রান্ত হওয়া ছাড়া নতুন করে কোন বাংলাদেশী আক্রান্তের খবর পাওয়া যায়নি। তবে এখন পর্যন্ত সৌদি আরবে কোন করোনা রোগী মারা যায়নি ।

মন্ত্রণালয় জনসাধারণকে সরকারের অফিসিয়াল উৎস থেকে তথ্য নেওয়ার এবং গুজবে বিশ্বাস না করার জন্য আহবান জানান ।