ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার

সৌদিআরবের নির্বাসনকেন্দ্রে কয়েকশ’অভিবাসীর ওপর নির্যাতনের খবর দিয়েছে আল জাজিরা

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২০, ০৫:২০ এএম

সৌদিআরবের নির্বাসনকেন্দ্রে কয়েকশ’অভিবাসীর ওপর নির্যাতনের খবর দিয়েছে আল জাজিরা
রিয়াদের একটি নির্বাসনকেন্দ্রে বন্দি কয়েকশ’ অভিবাসীর ওপর অমানবিক নির্যাতন চালাচ্ছে সৌদি আরব। সেখানে নেই পর্যাপ্ত স্বাস্থ্য সুবিধা। এক জায়গায় বহু মানুষ গাদাগাদি করে রাখায় চরম ঝুঁকি রয়েছে করোনাভাইরাাস সংক্রমণের। নির্যাতনের মুখে নির্বাসনকেন্দ্রটিতে বেশ কয়েকজন মারাও গেছেন। মঙ্গলবার উদ্বেগজনক এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। এক প্রতিবেদনে এইচআরডব্লিউ জানিয়েছে, নির্বাসনকেন্দ্রটিতে বন্দিদের মধ্যে বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক। রয়েছেন আফ্রিকা এবং এশিয়ার আরও কয়েকটি দেশের নাগরিকও। মূলত বসবাসের বৈধ কাগজপত্র না থাকার কারণেই তাদের গ্রেফতার করেছে সৌদি কর্তৃপক্ষ। মঙ্গলবারের প্রতিবেদনে মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, তারা সৌদির নির্বাসনকেন্দ্রের বেশ কয়েকজন বন্দির সঙ্গে কথা বলেছে। বন্দিরা জানিয়েছেন, সেখানে একটি কক্ষে অনেক অভিবাসীকে গাদাগাদি করে আটকে রাখা হয়েছে। নিরাপত্তারক্ষীরা প্রায়ই তাদের রাবারের প্রলেপযুক্ত লোহার রড দিয়ে পেটান। গত অক্টোবর ও নভেম্বরের মধ্যে সৌদির নির্বাসনকেন্দ্রটিতে অন্তত তিনজন বন্দি মারা গেছেন বলে জানিয়েছে এইচআরডব্লিউ। নির্বাসনকেন্দ্রে বন্দি সাত ইথিওপিয়ান নাগরিক ও ভারতে ফেরত পাঠানো দুই নাগরিক জানিয়েছেন, নির্বাসনকেন্দ্রটিতে অন্তত ৩৫০ জন বন্দি ছিলেন। সেখানে তাদের সবাইকে ছোট একটি কক্ষে রাখা হয়েছিল। দুই অভিবাসী জানিয়েছেন, সৌদি আরবের নির্বাসনকেন্দ্রটিতে তারা এক বছরেরও বেশি সময় বন্দি ছিলেন। ভুক্তভোগীদের তথ্যমতে, নির্বাসনকেন্দ্রটিতে বন্দিদের করোনাভাইরাস থেকে সুরক্ষার কোনও ব্যবস্থা নেই। সেখানে ইতোমধ্যেই কয়েকজনের শরীরে ভাইরাস সংক্রমণের উপসর্গ দেখা গেছে। গ্রেফতার অভিবাসীরা বলেছেন, ছোট ঘরে এত বেশি লোক রাখা হয়েছে যে, একসঙ্গে সবার শোয়ারও জায়গা হয় না। এজন্য কেউ দিনে ঘুমান, কেউ রাতে। সেখানে তাদের খালি মেঝেতেই ঘুমাতে হয়, কর্তৃপক্ষ কোনও চাদর বা বিছানার ব্যবস্থা করেনি। প্রতিবেদনের সঙ্গে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি ঘরে সারিবদ্ধভাবে কয়েক ডজন বন্দি গাদাগাদি করে শুয়ে রয়েছেন। বাথরুমের পাশে ময়লার সামনেও শুয়ে থাকতে দেখা গেছে অনেককে। হিউম্যান রাইটস ওয়াচের শরণার্থী ও অভিবাসী অধিকার বিষয়ক গবেষক নাদিয়া হার্ডম্যান বলেন, বিশ্বের অন্যতম ধনী দেশ সৌদি আরবের কাছে একটি বৈশ্বিক মহামারির মধ্যে ভয়াবহ পরিস্থিতিতে অভিবাসীদের কয়েক মাস আটকে রাখার কোনও অজুহাত থাকতে পারে না। এইচআরডব্লিউ’র এমন গুরুতর অভিযোগের বিষয়ে এখনও মুখ খোলেনি সৌদি আরব। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর অর্থনীতির মেরুদণ্ড বলা হয় অভিবাসী কর্মীদের। ২০১৮ সালের সরকারি হিসাব অনুসারে, সৌদিতে অভিবাসী রয়েছেন ১ কোটি ২৬ লাখের মতো, যেখানে দেশটির মোট জনসংখ্যাই হচ্ছে ৩ কোটি ৩৪ লাখ। সূত্র: আল জাজিরা