ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে

সোমবার স্পেন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৯, ০৩:৩৬ এএম

সোমবার স্পেন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
সোমবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগ স্পেন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগ নেতা কর্মীদের পাশাপাশি স্থানীয় প্রবাসীদের মাঝেও কৌতুহলের শেষ নেই। স্পেনের রাজধানী মাদ্রিদের পাশাপাশি পর্যটন শহর বার্সেলোনায়ও বইছে সম্মেলনের উৎসবের আমেজ। দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এ সম্মেলনে কারা হাল ধরছেন সংগঠনের- এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নাকি সমঝোতার মাধ্যমে নেতৃত্ব নির্ধারিত হবে- এনিয়েও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে চলছে আলোচনা, গ্রুপিং, লবিং। জানা যায়, গত ১০ জুলাই সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান স্পেনের মাদ্রিদে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে ২৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। তিন মাসের মধ্যে সম্মেলন করার নির্দেশনাও দেয়া হয়। নির্ধারিত সময়ের এক মাস পর অনুষ্ঠিত হতে যাওয়া এ সম্মেলনে কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে আঁধারের মধ্যে রয়েছেন নেতাকর্মীরা। এরইমধ্যে গত ১১ নভেম্বর মাদ্রিদের স্থানীয় একটি রেস্তোরাঁয় স্পেন আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীদের ব্যানারে আসন্ন সম্মেলনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্ধারণের দাবি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের নির্দেশনা না মেনে একটি স্বার্থান্বেষী মহল কমিটি গঠনের পাঁয়তারা করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্পেন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল কাদের, মো. দুলাল সাফা, আব্দুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য আয়ূব আলী সোহাগ, তামিম চৌধুরী, মো. জাকির হোসেন, সায়েম সরকার, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, জসিম উদ্দিন মাস্টার, রফিক খান, রাসেল দেওয়ান, ইফতেখার আলম, আব্দুর রহমান, নূর মোহাম্মদ রিপন, আব্দুল কায়ূম, মাহবুবুর রহমান বকুল, ওলিউর রহমান, মো. হাসান, জালাল হোসাইন, ওয়াহিদুজ্জামান, নজরুল ইসলাম প্রমুখ। সম্মেলন প্রস্তুতি নিয়ে আওয়ামী লীগ স্পেন শাখার আহ্বায়ক এস আর আই এস রবিন বলেন, আওয়ামী লীগ স্পেন শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। এ সম্মেলন ঘিরে আওয়ামী লীগ স্পেন শাখার নেতা কর্মীরা উজ্জীবিত। সদস্য সচিব রিজভী আলম বলেন, সম্মেলনে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। অপ্রীতিকর কোন কিছু ঘটার সুযোগ নেই। কারণ সম্মেলন হলে পুলিশ থাকবে বলে এখানকার স্থানীয় কর্তৃপক্ষ আমাদের নিশ্চিত করেছে। আমরা ঐক্যবদ্ধ আছি এবং বাংলাদেশের স্বাধীনতাবিরোধী চক্রের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে আমরা প্রস্তুত আছি। আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বলেন, আমরা চাই সফল একটি সম্মেলন হোক, যেখানে গণতান্ত্রিক পন্থায় কর্মীরাই নেতৃত্ব নির্ধারণ করবেন।আহ্বায়ক কমিটির সদস্য তামিম চৌধুরী বলেন, আমরা এখনো দ্বিধান্বিত কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে। কাউন্সিলরদের রায়ে যদি নেতৃত্ব আসে; তবে সে কাউন্সিলর কারা, সে সম্পর্কে আমরা কিছুই জানি না। সম্মেলনের পূর্বের দিন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতৃবৃন্দ আসবেন। তাদের সুস্পষ্ট নির্দেশনার দিকে আমরা তাকিয়ে আছি। এ প্রসঙ্গে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলামের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।সোমবারের সম্মেলনে সভাপতি পদে আহ্বায়ক কমিটির আহ্বায়ক এস আর আই এস রবিনের নাম আলোচিত হচ্ছে। প্রার্থী হিসেবে নিজের নাম সরাসরি না বললেও এস আর আই এস রবিন বলেন, ইউরোপিয়ান আওয়ামী লীগ ও স্পেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সংগঠনের জন্য যাকে প্রয়োজন হিসেবে মনে করবেন, তিনিই সভাপতি হবেন। এছাড়াও সভাপতি পদে আলোচিত হচ্ছে আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক দুলাল সাফা, আহ্বায়ক কমিটির সদস্য জাকির হোসেনের নাম। সাধারণ সম্পাদক পদে যাদের নাম আলোচিত হচ্ছে, তারা হলেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব রিজভী আলম, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ও আহ্বায়ক কমিটির সদস্য তামিম চৌধুরী।প্রসঙ্গত, ২০১৩ সালের ১১ অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল আওয়ামী লীগ স্পেন শাখার সর্বশেষ সম্মেলন। দীর্ঘ ৬ বছর পর আগামী ১৮ নভেম্বর মাদ্রিদের হোটেল রাফায়েল এর হলরুমে নতুন সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান। স্পেন আওয়ামী লীগের এ সম্মেলন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আরেকটি কারণে। আগামী ২ ডিসেম্বর থেকে মাদ্রিদে শুরু হচ্ছে জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু সম্মেলন। এ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে। ২০০৫ সালে শেখ হাসিনার স্পেন সফরের সময় স্পেন আওয়ামী লীগের গ্রুপিংয়ের কারণে বাতিল হয়েছিল দলের ব্যানারে সংবর্ধনা সভা। তবে এবার সম্মেলনের মাধ্যমে গঠিত কমিটি দলীয় ব্যানারে দলের সভানেত্রীকে সংবর্ধনা প্রদান করতে পারে বলে জানা গেছে।