ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট ডুবিতে মা–মেয়ের মৃত্যু

প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫, ০৩:১৯ পিএম

সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট ডুবিতে মা–মেয়ের মৃত্যু

সেন্টমার্টিন থেকে শাহপরীর দ্বীপগামী একটি যাত্রীবাহী স্পিডবোট উল্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শাহপরীর দ্বীপের ঘোলাচর এলাকার নিকটে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ।

নিহতরা হলেন সেন্টমার্টিনের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব পাড়ার বাসিন্দা মাহফুজ রহমানের স্ত্রী মরিয়ম বেগম ও তাদের চার বছর বয়সী কন্যা মায়মা।

আব্দুর রশিদ বলেন, সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সেন্টমার্টিন থেকে শাহপরীর দ্বীপের উদ্দেশে ছেড়ে যাওয়া স্পিডবোটটি ঘোলাচর এলাকার কাছাকাছি হঠাৎ উল্টে যায়। এতে স্পিডবোটের আট যাত্রী সাগরে পড়ে যান। পরে সবাইকে উদ্ধার করা হলেও গুরুতর অবস্থায় থাকা মরিয়ম বেগম ও তার মেয়ে মায়মাকে টেকনাফ হাসপাতালে নেওয়ার পর দু’জনই মারা যান। অন্যদের মধ্যে দু’জন এখনও অসুস্থ, বাকিরা সুস্থ আছেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, শাহপরীর দ্বীপের ঘোলাচর উপকূলে স্পিডবোট ডুবির ঘটনায় মা–মেয়ের মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।