ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ভারত ও পাকিস্তান : ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২৬ জন

প্রকাশিত: ০৭ মে ২০২৫, ০৩:০৬ পিএম

সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ভারত ও পাকিস্তান : ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২৬ জন

দক্ষিণ এশিয়ায় যুদ্ধাবস্থা ফিরে আসার আশঙ্কা ঘনীভূত। ইসলামাবাদ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ভারত তাদের ভূখণ্ডের অন্তত ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন, আহত হয়েছেন আরও ৪৬ জন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

পাকিস্তান এই হামলাকে সরাসরি "যুদ্ধ ঘোষণার সমতুল্য" বলে অভিহিত করেছে। দেশটির সামরিক বাহিনীর দাবি, ভারতীয় বাহিনীর পাঁচটি যুদ্ধবিমান ও একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং পাল্টা জবাবও দেওয়া হয়েছে।

ভারতীয় কর্তৃপক্ষ অবশ্য এই অভিযানকে প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করেছে, যার লক্ষ্য ছিল সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত মাসে কাশ্মীরের বৈসারান উপত্যকায় হিন্দু তীর্থযাত্রীদের ওপর হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন, তারই প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এক ভারতীয় কর্মকর্তা দ্য গার্ডিয়ান-কে বলেন, “অপরাধীদের শাস্তি দেওয়ার যে অঙ্গীকার ছিল, তা আমরা রেখেছি।”

সবচেয়ে ভয়াবহ হামলাটি হয় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুরে, যেখানে একটি মসজিদে ক্ষেপণাস্ত্র আঘাতে ১৩ জন নিহত হন। নিহতদের মধ্যে দুটি তিন বছরের কন্যাশিশু ছিল। একই দিনে মুরিদকে এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কোটলি এলাকাতেও হামলা হয়েছে। কোটলির একটি মসজিদে হামলায় ১৬ বছর বয়সী এক কিশোরীসহ আরও কয়েকজন প্রাণ হারান।

বুধবার সকালে ভারতীয় সেনাবাহিনী এক সংবাদ সম্মেলনে জানায়, তারা লস্কর-ই-তৈয়বা ও জইশ-ই-মুহাম্মদের সঙ্গে যুক্ত "সন্ত্রাসী প্রশিক্ষণ শিবির" লক্ষ্য করে হামলা চালিয়েছে। কর্নেল সুধীর চামোলি বলেন, “গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছিল যে, ভারতীয় ভূখণ্ডে আরও একটি হামলার প্রস্তুতি চলছিল। সেই তথ্যের ভিত্তিতেই আমরা এই পদক্ষেপ নিই। এটি ছিল প্রতিরোধমূলক, সীমিত ও দায়িত্বশীল এক অভিযান।”

তবে পাকিস্তানের দাবি ভিন্ন। তাদের মতে, হামলাগুলোর কোনো টার্গেটই সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট নয়। পাকিস্তানের সামরিক মুখপাত্র জেনারেল আহমেদ চৌধুরি বলেন, “ভারতের এসব অভিযোগ ভিত্তিহীন। ভারতীয় বিমানবাহিনীর কোনো বিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করেনি, বরং সীমান্ত ঘেঁষা অঞ্চল থেকেই তারা ক্ষেপণাস্ত্র ছোঁড়ে।”

তিনি আরও জানান, হামলার পরপরই ভারতীয় বিমানগুলো পাকিস্তানি প্রতিরক্ষা বাহিনীর প্রতিরোধের মুখে পড়ে পালিয়ে যায়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ভারত যদি যুদ্ধ চায়, তাহলে পাকিস্তানও প্রস্তুত। আমাদের জনগণ ও সশস্ত্র বাহিনী শত্রুর মোকাবিলায় সদা প্রস্তুত।”

হামলার পরপরই পাকিস্তানে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে, ভারত-শাসিত কাশ্মীরের কুপওয়ারা জেলায় সীমান্ত বরাবর গুলিবিনিময় শুরু হয়। এতে ভারতের সাতজন বেসামরিক নাগরিক নিহত ও পাঁচজন আহত হন বলে দেশটির সেনাবাহিনী দাবি করে। পাকিস্তানও জানায়, তাদের পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে একটি শিশুও রয়েছে।

কাশ্মীরের পাম্পোর এলাকার উইয়ান গ্রামে একটি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়। প্রত্যক্ষদর্শী আদনান আহমদ (২৫) জানান, “রাত ১টা ৪০ মিনিটে একটা বিকট শব্দে ঘুম ভাঙে। জানালা দিয়ে দেখি, একটি বিমানে আগুন ধরে নেমে আসছে এবং সেটি গাছে ধাক্কা খায়। এরপর এক ঘণ্টা ধরে বিস্ফোরণের শব্দ হচ্ছিল।” জানা গেছে, পাইলট নিরাপদে বেরিয়ে আসেন এবং তাকে সেনা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভারতে এই অভিযান ব্যাপক প্রশংসা পেয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বলেন, “বিশ্বকে এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।” প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক্স (সাবেক টুইটার)-এ লেখেন, “ভারত মাতার জয়।” কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, “সেনাবাহিনীর সাহসিকতা ও অটল মনোবলের জন্য আমরা গর্বিত।”

এ পরিস্থিতিতে পাকিস্তান ও ভারতের উত্তরাঞ্চলে বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম জানায়, শ্রীনগরসহ একাধিক বিমানবন্দর বেসামরিক চলাচলের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সীমান্ত এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র জানিয়েছেন, এই সংঘাত বিশ্বকে আরও একবার যুদ্ধের মুখোমুখি করতে পারে না। তিনি উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান।

ওয়াশিংটনের স্টিমসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিশ্লেষক আসফান্দিয়ার মির বলেন, “২০১৬ এবং ২০১৯ সালের তুলনায় এবার ভারতের পদক্ষেপ আরও বিস্তৃত ও আগ্রাসী। একাধিক টার্গেটে হামলা চালিয়ে তারা পাকিস্তানের মূল ভূখণ্ডেও প্রবেশ করেছে। এই দৃষ্টিভঙ্গি এক নতুন ধাপ।” বিশেষজ্ঞদের মতে, এই সংঘর্ষ বড় পরিসরের যুদ্ধের রূপ নিতে পারে।

সূত্র: দ্য গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমস