ঢাকা ৭ চৈত্র ১৪৩২, শনিবার, ২১ মার্চ ২০২৬
ঢাকা ৭ চৈত্র ১৪৩২, শনিবার, ২১ মার্চ ২০২৬
সর্বশেষ
আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত

'সময় কুলাউড়া'র আয়োজনে এতিম ও অসহায়-দুস্থ শিক্ষার্থীদের সম্মানে ইফতার মাহফিল

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২, ০৫:৪৮ পিএম

'সময় কুলাউড়া'র আয়োজনে এতিম ও অসহায়-দুস্থ শিক্ষার্থীদের সম্মানে ইফতার মাহফিল
মৌলভীবাজারের কুলাউড়ায় রোববার (১৭ এপ্রিল) 'সময় কুলাউড়া ডট কম' এর উদ্যোগে এতিম ও অসহায়-দুস্থ শিক্ষার্থীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । আব্দুল লতিফ খান ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার কর্মধা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান হায়দরগঞ্জ বালক-বালিকা দাওরায়ে হাদিস টাইটেল মাদ্রাসায় আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন মাদ্রাসা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মছদ্দর আলী, হায়দরগঞ্জ বালক-বালিকা দাওরায়ে হাদিস টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল (মুহতামিম) শায়খ মাও. জাফর আহমদ ও পল্লী চিকিৎসক আহমেদ মোনায়েম মান্না। এ সময় উপস্থিত ছিলেন সময় কুলাউড়ার সহযোগী সম্পাদক এস আর অনি চৌধুরী, সাব এডিটর সালাউদ্দিন, সিনিয়র শিক্ষক মাও. রমজান আলী, মাও. আ. কাদির, রিপোর্টার আসাদুর রহমান তারেক, হাবিবুর রহমান হোসাইন, হায়দরগঞ্জ বাজারের ফেইথ কম্পিউটার্সের সত্ত্বাধিকারী মাসুম আহমদ প্রমুখ। ইফতার মাহফিলে মাদ্রাসার এতিম ও অসহায়-দুস্থ অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। ইফতারের পূর্বে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল (মুহতামিম) শায়খ মাও. জাফর আহমদ।