ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

লেবাননে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৩:২২ পিএম

লেবাননে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
লেবাননে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার (৬ই সেপ্টেম্বর) লেবাননের হামরাই বরদানের একটি বাসভবনে দলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। লেবানন বিএনপির সভাপতি মনির হোসেন রানার সভাপতিত্বে আয়োজিত সভায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনাসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি কামনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করার মাধ্যমে লেবানন বি এনপির উপদেষ্টা মোঃভাসানী মোল্লা, লেবানন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব মোল্লা ও সাংগঠনিক সম্পাদক আব্দুল কায়ূমের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির, লেবানন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোঃ আব্দুর রহমান আহাদ। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় অংশগ্রহন করেন লেবানন জাতীয়তাবাদী দল বি এন পি র প্রতিষ্টাতা সদস্য মোঃভাসানী মোল্লা, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি লেবানন কেন্দ্রীয় কমিটির মহিলা দলের সভাপতি রিতা আক্তার রিতু,সাধারণ সম্পাদক রেহানা পারভীন জান্নাত, সাংগঠনিক সম্পাদক কলি খান, সিনিয়র সহ-সভাপতি মিনা বেগম, যুগ্মসাধারণ সম্পাদক লতিফা আক্তার, সহ-সভাপতি রহিমা আক্তার, সহ-সভাপতি নুরজাহান। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লেবানন সেচ্ছাসেবক দলের প্রধান আহ্বায়ক আব্দুল করিম মজুমদার, মাজরা টিসু শাখা সভাপতি শহীর উদ্দিন, হামরা বরদান শাখার-সভাপতি নুরুল করিম, যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাছান টিপু, সহ সভাপতি আনোয়ার হোসেন আকন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান, সহ,দপ্তর সম্পাদ আসাদুর কবিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভায় প্রধান অতিথি জাতীয়তাবাদী দল বিএনপির লেবানন কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মোঃআব্দুর রহমান আহাদ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, ''একদলীয় শাসন বাকশাল কায়েমের পরে দেশে যে রাজনৈতিক শূন্যতা তৈরী হয়েছিল, সেটি পূরণ করতে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছেন। বর্তমানে বাংলাদেশে গণতন্ত্র সম্পূর্ণ অনুপস্থিত। স্বৈরাচারী শাসকেরা একদিকে জনগণের অধিকার হরণ করছে, অন্যদিকে নির্যাতন নিপিড়ণের স্টীম রোলার চালিয়ে বিএনপিকে নির্মূল করে দিতে চায়। কিন্তু বিএনপি জনগণের দল, এই দলকে নির্মূল বা পরাজিত করা যাবে না। প্রতিবারই বিভিন্ন বাধা উপেক্ষা করে প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে ঘুরে দাঁড়িয়েছে। এবারো জনগণের সক্রিয় সহযোগিতায় আমরা অবশ্যই গণতন্ত্র পুনরুদ্ধার করতে সক্ষম হবো। আর এটাই হচ্ছে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের শপথ।'' সভায় বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের নানা দিক আলোচনা করা হয় এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবন্ধ থাকার আহবান জানান নেতারা। পরে দেশের কল্যাণ, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনাসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত ও কেক কাটা মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা