ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

লেবাননে কারাবন্দী প্রবাসীদেরকে প্রেরণের মধ্য দিয়ে ফ্লাইট শুরু

প্রকাশিত: ২৯ জুলাই ২০২০, ০৫:০২ পিএম

লেবাননে কারাবন্দী প্রবাসীদেরকে প্রেরণের মধ্য দিয়ে ফ্লাইট শুরু
বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছে প্রায় এক কোটি বিশ লক্ষ বাংলাদেশী। লেবাননে নারী -পুরুষ মিলে বর্তমানে এক লাখ ষাট হাজারেরও অধিক প্রবাসী বাংলাদেশী বিভিন্ন পেশায় কর্মরত। কারণ -অকারণে, বৈধ বা অবৈধ নারী - পুরুষ সাজা প্রাপ্ত বা বিচারাধীন এবং "লেবানন মানবাধিকার সংগঠন কেডিটাচ এর অধীনে শিশু -নারী চার জনসহ লেবানন কারাগারে আটক রয়েছে মোট  ৮৯ জন প্রবাসী বাংলাদেশী।  আগামী ২রা আগষ্ট থেকে এই আটক প্রবাসীদেরকে দেশে প্রেরণের  মধ্য দিয়ে ফ্লাইট শুরু হতে যাচ্ছে বলে জানান লেবানন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ( শ্রম) দূতালয় প্রধান আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, লেবানন সরকারের বিভিন্ন জায়গায় অনেক দেন দরবার করে অবশেষে দূতাবাসের সহযোগিতা এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে আগামী ২রা আগষ্ট থেকে ৩ আগষ্ট ডিটেনশন সেন্টারে আটককৃতদেরকে দেশে প্রেরণ করা হবে। এছাড়াও গত সেপ্টেম্বর কাগজপত্রহীন প্রবাসীদেরকে এক বছরের জরিমানা ও বিমান টিকেট টাকা পরিশোধ করে  বিশেষ সুযোগে প্রায় সাড়ে সাত হাজার প্রবাসী দেশে ফেরতে নাম নিবন্ধন করেন। তাদের মধ্য থেকে প্রায় দেড় হাজার প্রবাসী দেশে ফিরতে পারলেও করোনাভাইরাস সংক্রমণ ও বিমান চলাচল এবং ফ্লাইট বন্ধের কারণে ফিরতে না পারা  প্রবাসীদেরকেও ৮ই আগষ্ট পর্যন্ত প্রেরণের কার্যক্রম চলবে বলে জানান। আরো বলেন, এসময়ে প্রাথমিকভাবে পাঁচ থেকে সাড়ে পাঁচ শত  প্রবাসী দেশে ফিরতে পারবেন। দূতাবাস থেকে যাদের মাঝে টিকেট বিতরণ করবে, তারা করোনা ভাইরাস টেস্ট করে ফলাফল নেগেটিভ হলে দেশে ফিরতে পারবেন। যাদের করোনা ভাইরাস পজেটিভ আসবে তাদেরকে পরবর্তীতে প্রেরণ করা হবে বলে জানান তিনি। এসময়ে দেশে প্রেরণে  কাতার এয়ারওয়েজের টিকেট বুকিং করা হয়েছে এবং বাকীদের প্রেরণের জন্য আরও  টিকেট চাওয়া হয়েছে বলেও জানান। প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, মহামারী করোনাভাইরাস সংক্রমণ কারণে সারা বিশ্বে লকডাউন সহ বিমানবন্দর, ফ্লাইট সহ জীবনযাত্রা প্রায়ই বন্ধ হয়ে আবার প্রাণ ফিরতে যাচ্ছে।দূতাবাস প্রবাসীদের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করে যাচ্ছেন।বর্তমান  পরিস্থিতি এভাবে স্বাভাবিক থাকলে বাকীদেরকে প্রেরণ অল্প সময়ের মধ্যে সম্ভব হবে তার জন্য সবাই দোয়া করতে বলেন তিনি। এছাড়াও বলেন, যারা নাম নিবন্ধন করেছেন, যাদের জেনারেল সিকিউরিটি থেকে ক্লিয়ারেন্স পাওয়া গেল এবং এক্সিট ভিসার কাজ সম্পুর্ন হয়েছে তাদেরকে টেলিফোনের মাধ্যমে দূতাবাস অবগত করানো হচ্ছে বা অবগত করানো হবে। আর সিরিয়াল অনুসারে ব্যবস্থা নিচ্ছে দূতাবাস কিন্ত অনেকে পেছনের সিরিয়ালধারী আগে যাওয়ার জন্য তদবির করতে দূতাবাসে না আসার অনুরোধ জানান। লেবাননে করোনাভাইরাস (কোভিড ১৯) সংক্রমণ প্রথমে কম সংখ্যক থাকলেও বর্তমানে দিন দিন বাড়তে থাকায়  সকল বাংলাদেশী প্রবাসীদেরকে এখানকার নিয়ম-কানুন ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান তিনি।