ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

লেবাননে  আবার  সাদ হারিরি প্রধানমন্ত্রী নির্বাচিত

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০, ০৬:২৭ পিএম

লেবাননে  আবার  সাদ হারিরি প্রধানমন্ত্রী নির্বাচিত
দীর্ঘ আলোচনা ,সমালোচনার পর অবশেষে লেবাননের ফিউচার মুভমেন্টের প্রধান সাদ হারিরি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আজ ২২ অক্টোবর, বৃহস্পতিবার সংসদীয় ১২০জন এমপির মধ্যে ৬৫ ভোট পেয়ে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরমধ্যে ৫৩টি ভোট তার বিপক্ষে পড়েছে ও ২জন ভোটার অনুপস্থিত ছিলেন। লেবাননের স্থানীয় গণমাধ্যম সূত্রে এমনটি জানা গেছে। লেবাননকে গভীর সংকট থেকে উত্তোরণ করতে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতি মিশেল আউন শেখ সাদ হারিরির নাম মনোনীত করেন। নির্বাচিত হবার পর গণমাধ্যমে দেয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে সাদ হারিরি সকল এমপিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এসময়  তিনি  বলেন, সব সময় দেশের জন্য কাজ করেছি, এখনও তাই করে যাব। শক্তিশালী একটি মন্ত্রী পরিষদ গঠন করে লেবানন কে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে তিনি কাজ করে যাবার দৃঢ প্রতয়ের কথা জানান। তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন। উল্লেখ্য গত বছরের নভেম্বর মাসে সরকার বিরোধী আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করেন সাদ হারিরি। এরপর থেকে লেবাননে একের পর এক সংকট তৈরি হতে থাকে। শত সংকটের মধ্যেও প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয় হাসান ডিয়াব কে। তিনিও বৈরুত বন্দরে বিষ্ফোরণের পর পদত্যাগ করতে বাধ্য হন। এরপর আসেন মুস্তফা আদিব, তিনি শুরুতেই ধাক্কা সামলাতে না পেরে এক মাস পূর্ণ হবার আগেই ক্ষমতা ছেড়ে দেন। এদিকে সাদ হারিরি প্রধানমন্ত্রী হওয়ার খবরে লেবাননে আনন্দ- উল্লাস করছেন সাদ হারিরি সমর্থিত সুন্নী গোষ্ঠি এবং সাধারণ জনগণ। লেবাননে বসবাসরত বাংলাদেশী প্রবাসীরাও  সাদ হারিরি প্রধানমন্ত্রী হওয়ার সংবাদে আনন্দ প্রকাশ করছেন। সকলের একটাই প্রত্যাশা- দেশটিতে তীব্র ডলার সংকট, অর্থনৈতিক বিপর্যয় , ধারাবাহিক বিস্ফোরণ ও  রাজনৈতিক সংঘাত এবং করোনা বিপর্যয় থেকে লেবানন কে কিছুটা হলেও স্বস্তির দিকে নিয়ে যেতে পারার মতো  রাজনৈতিক প্রজ্ঞা ও সংসদীয় সংখ্যাঘরিষ্ট  ক্ষমতা সাদ হারিরির রয়েছে। [youtube]Nq5J01Wu5R8[/youtube]