ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

লেবাননের প্রধানমন্ত্রীর পদত্যাগ

প্রকাশিত: ১১ আগস্ট ২০২০, ০৫:৪৭ এএম

লেবাননের প্রধানমন্ত্রীর পদত্যাগ
রাজধানী বৈরুতকে ছিন্ন-ভিন্ন করে দেয়া বিস্ফোরণের ঘটনায় ক্রমবর্ধমান চাপের মুখে গোটা মন্ত্রিসভাসহ পদত্যাগ করলেন লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব। ব্যাপক জনরোষের মুখে সোমবার জাতির উদ্দেশে এক ভাষণে তিনি পদত্যাগের ঘোষণা দেন। খবর বিবিসি ও বার্তাসংস্থা রয়টার্সের। সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী হাসান দিয়াব বৈরুত বিস্ফোরণের জন্য সর্বত্র দুর্নীতিকে দায়ী করেন। অবশ্য দিয়াবের সরকারের যে পতন ঘটতে যাচ্ছে সোমবার সন্ধ্যার ভাষণের আগেই তা অনেকটা নিশ্চিত করেন তার সরকারের সদ্য পদত্যাগ করা স্বাস্থ্যমন্ত্রী। ইরান সমর্থিত শক্তিশালী হিজবুল্লাহ গোষ্ঠী এবং মিত্রদের সমর্থন নিয়ে গত জানুয়ারিতে লেবাননের মন্ত্রিসভা গঠন করা হয়। বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সরকারবিরোধী তীব্র বিক্ষোভের মাঝে সোমবার আরও দুজনসহ মোট চারজন মন্ত্রী ও ৯ এমপি পদত্যাগ করেন। ফলে দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াবের নেতৃত্বাধীন পুরো সরকার ভাঙনের মুখে পড়ছে বলে আগেই পূর্বাভাস দিয়েছিলেন রাজনৈতিক বিশ্লেষকেরা। ৪ আগস্ট বৈরুতের বন্দর এলাকায় ছয় বছর ধরে গুদামে বিপজ্জনকভাবে মজুত করে রাখা রাসায়নিকে অগ্নিকাণ্ডের মাধ্যমেই ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে নিহতের সংখ্যা বেড়ে এখন ২২০। এখন নিখোঁজ ১১০ জন। এছাড়া পাঁচ হাজার মানুষ আহত ও তিন লক্ষাধিক গৃহহীন হয়ে পড়েছেন। এদিকে, বিস্ফোরণের ধাক্কা সামলে ওঠার জন্য লেবাননকে ২৫ কোটি ইউরো আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। গত ৪ আগস্টের বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২২০ জনে দাঁড়িয়েছে এবং এখনও নিখোঁজ ১১০ জন। এতে আহত হয়েছেন আরও ৬ হাজারের বেশি মানুষ। স্থানীয় সংবাদমাধ্যম আল-মারসাদ অনলাইনে বৈরুতের গভর্নর মারওয়ান আবুদের বরাত দিয়ে হতাহতের এই সংখ্যা জানানো হয়েছে। বিপজ্জনক রাসায়নিক উপাদান ঘনবসতিপূর্ণ রাজধানী বৈরুতের পাশে মজুদের সঙ্গে রাজনৈতিক এলিটদের দুর্নীতি, সরকারের অবহেলা এবং অব্যবস্থাপনাকে দায়ী করছেন অনেক লেবানিজ। বৈরুতের গভর্নর মারওয়ান আবুদ বলেন, নিখোঁজদের মধ্যে অনেক বিদেশি কর্মী এবং লরি চালক রয়েছেন। তাদের শনাক্ত করা খুবই কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন তিনি। বিস্ফোরণস্থলে জীবিত কাউকে খুঁজে না পাওয়ার পর লেবাননের সেনাবাহিনী উদ্ধার অভিযান বাতিল করেছে। রাজধানী বৈরুতের হাজার হাজার বাসিন্দা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘরে বসবাস করছেন। অনেকের ঘরে জানালা অথবা দরজাও নেই। বৈরুতের এই বিস্ফোরণের কারণে ৩০০ কোটি মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন দেশটির সরকারি কর্মকর্তারা। এছাড়া দেশটির সামগ্রিক অর্থনীতি এক হাজার ৫০০ কোটি ডলারের ক্ষতির শিকার হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন তারা।