ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

লুঠনে করোনায় আরো এক বাংলাদেশী সৈয়দ সরোয়ার হোসেন'র মৃত্যু

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২০, ০৪:৩৪ এএম

লুঠনে করোনায় আরো এক বাংলাদেশী সৈয়দ সরোয়ার হোসেন'র মৃত্যু
যুক্তরাজ্যের লুঠনে প্রবাসী বাংলাদেশী সৈয়দ সরোয়ার হোসেন রানা গতকাল ১৭ই এপ্রিল শুক্রবার যুক্তরাজ্য সম​য় রাত ১১.০০টায় মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরদিন শনিবার বিকেল ৪টায় পরিবারের ২০ জন সদস্যের উপস্থিতিতে নামাযে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। তিনি বঙ্গবাণী পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং ৫২বাংলা টিভির কানাডা ব্যুরো প্রধান সাংবাদিক সৈয়দ মেহেদী রাসেলের চাচাতো ভাই। ব​ড়লেখা ইটাউরী গ্রামের অধিবাসী দীর্ঘ সম​য় ধরে প্রবাসে থাকা মরহুম সৈয়দ আব্দুল মুক্তাদির এর ছোট ছেলে সৈয়দ সরোয়ার হোসেন রানা করোনায় আক্রান্ত হয়ে প্রায় মাসখানেক ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। উল্লেখ্য, মরহুমের ব​ড় চাচা সৈয়দ মাসুফ আহমদ (টুনু) দুই সপ্তাহ পূর্বে গত ৩রা এপ্রিল কানাডায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মরহুম সৈয়দ সরোয়ার হোসেন রানা মাত্র ৪২ বছর ব​য়সে পৃথিবী ছেড়ে চলে যান। মৃত্যুকালে উনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের গ্রামের বাড়ী মৌলভীবাজারের ব​ড়লেখা উপজেলার ইটাউরী (সৈয়দ বাড়ী)। মরহুমের ব​ড় ভাই যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ মুক্তার হোসেন তার সদ্য প্র​য়াত ছোট ভাই এর সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি বিশ্বখ্যাত ব্র্যান্ড নিশান এর তথ্য প্রযুক্তি বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। এছাড়া তিনি ইংল্যান্ডের ওয়ান ন্যাশন আর্চারী ক্লাব এর প্রতিষ্টাতা ও পরিচালক ছিলেন। ব্যাক্তিজীবনে অত্যন্ত ধার্মিক সৈয়দ সরোয়ার হোসেন রানা একাধিক ব্যাক্তিকে ইসলাম ধর্ম গ্রহণে উৎসাহ ও সহায়তা দিয়েছেন। তিনি একাধিকবার পবিত্র হজ্ব পালন করেছেন। ৫২বাংলা টিভির পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হ​য়।