ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

লর্ড এ্যারিক পিকলসের  বিসিএ কার্যালয় পরিদর্শন এবং পোস্ট  ব্রেক্সিট বিষয়ে মতবিনিময়

প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০৪:৫৫ পিএম

লর্ড এ্যারিক পিকলসের  বিসিএ কার্যালয় পরিদর্শন এবং পোস্ট  ব্রেক্সিট বিষয়ে মতবিনিময়
পোস্ট  ব্রেক্সিট  আলোচনার অংশ হিসাবে  ব্রিটিশ কারী শিল্প সম্পর্কে  রাইট অনারেবল ও লর্ড এ্যারিক পিকলস বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ( বিসিএ) কার্যালয় পরিদর্শন এবং কর্মকর্তাদের সাথে  এক মতবিনিময় করেছেন। ১৯ মার্চ মঙ্গলবার পরিদর্শন ও মতবিনিময় সভায়  বিসিএ এর কার্যালয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান বিসিএ‘র কর্মকর্তাবৃন্দ। লর্ড এ্যারিক পিকলস বলেন- কারী শিল্পের সমস্যা , সম্ভাবনা এবং উত্তোরণের  জন্য বিসিএ কে কারী ইন্ড্রাট্রি সংশ্লিষ্ট অন্যান্য সংগঠন এবং প্রতিষ্ঠানের সাথে একযোগে কাজ করতে হবে। কারী শিল্পের ইতিবাচক দিকগুলো সরকারের সংশ্লিষ্ট বিভাগে ঐক্যবদ্ধভাবে জানানোর প্রতি গুরুত্ব আলোপ করে বলেন- ব্রিটিশ কারী ইন্ড্রাটিতে বাংলাদেশী ক্যুজিন যে অবদান রাখছে তা নি:সন্দেহে ইতিবাচক এবং এটাকে ধরে রাখতে  চিহ্নিত সমস্যাগুলো নিয়ে  সাংগঠনিক ভাবে সরকারের  উচ্চ পর্যায়ে  আরও উচ্চকণ্ঠ হওয়া জরুরী। যাতে কারী শিল্পের সংকট নিরসন এবং এর বিশাল অর্থনৈতিক সম্ভাবনার বিষয়টি ব্রেক্সিট ইস্যুর কারণে  সরকারের সুদৃষ্টি থেকে আড়ালে না পড়ে। বিসিএ এর সভাপতি কামাল ইয়াকুব এর সভাপতিত্বে   অনুষ্ঠানটির প্রাণবন্ত সঞ্চালনা করেন সেক্রেটারী জেনারেল ওলি খাঁন।  প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী ফরহাদ হোসেন টিপু‘র পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে সভা শুরু হয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কনস্যুলার এস এম জাকারিয়া হক , সাবেক সেক্রেটারী জেনারেল এম এ মুনিম, বিসিএ এর সিনিয়র সহ সভাপতি মো. ফজল উদ্দিন, ট্রেজারার  সাইদুর রহমান বিপুল, অর্গানাইজিং সেক্রেটারী মিটু চৌধুরী প্রমূখ। বক্তারা-সরকারের অর্থনৈতিক পলিসিতে  ব্রিটিশ কারী ইন্ড্রাষ্টিকে  বিনিয়োগ বান্ধব করার প্রতি জোর দাবী জানিয়ে বলেন, ভিএটির জন্য সরকারের নির্ধারিত থ্রেশহোল্ড ক্যাপ ৮৩,০০০ পাউন্ড থেকে  ১,৫০,০০০ পাউন্ড  নির্ধারণ করা বিপর্যস্ত শিল্পের জন্য সময়ের দাবী । এছাড়াও  ব্রেক্সিট বাস্তবায়ন পরবর্তী সময়ের  জন্য প্রধানমন্ত্রী থেরেসা মে‘র ঘোষিত অভিবাসন পরিকল্পনা অনুযায়ী  কমনওয়েল্থ দেশ থেকে  রেষ্টুরেন্ট কর্মী সংকট নিরসনে  দক্ষ ও অদক্ষ কর্মী আনার আইনী সুযোগ দেবার জন্য জোর দাবী জানানো হয়। কারী শিল্পের বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতার চিত্র তুলে ধরে বক্তারা বলেন – সম্প্রতি প্রকাশিত তথ্য মতে,  ব্রিটিশ খাবার সংস্কৃতিতে আলোকিত অবদান রাখা বাংলাদেশী রেষ্টুরেন্ট  স্টাফ সংকটের কারণে  প্রতি সপ্তাহে প্রায় ৩টি করে কারী রেষ্টুরেন্ট বন্ধ হচ্ছে। যা ব্রিটেনের অর্থনীতিতে এর সরাসরি প্রভাব পড়ছে। প্রসঙ্গত বাংলাদেশ  ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ) বাংলাদেশী কারী ইন্ড্রষ্টির  প্রতিনিধিত্বশীল সর্ববৃহৎ প্রতিষ্ঠান। বাংলাদেশীদের দ্বারা পরিচালিত এই ইন্ড্রাষ্টিতে  কর্মসংস্থানে  আছেন  এক লক্ষাধিক মানুষ।  কারী ইন্ড্রাষ্টি থেকে  সরকার প্রতি বছর আয় করছে ৪.২ বিলিয়নের বেশী। ব্রিটিশ খাদ্যভাসে গুরুত্বপূর্ণ অবদান রাখা কারি শিল্পের আলোকিত দিকগুলো মূলধারায় তুলে ধরতে ক্যাটারার্সদের বৃহৎ সংগঠন  বিসিএ  ধারাবাহিক ভাবে আয়োজন করে আসছে বিসিএ এওয়ার্ড সহ  কারী শিল্পের সাথে সংশ্লিষ্ট নানা ধরণের অনুপ্রেরণা ও সেবামূলক কাজ। যা মূলধারায় প্রসংশিত। কারী শিল্পের সমস্যা, সম্ভাবনা এবং সংকট উত্তোরণে সরকারের উচ্চ পর্যায়ে বিসিএ  একটি লবিষ্ট সংগঠন হিসাবে কাজ করে কারী শিল্পের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে বলে মূলধারার অভিজ্ঞরা ইতিমধ্যে অভিমত জানিয়েছেন।