ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে

লন্ডনে সিইজি ইউকে ক্যারাম প্রতিযোগিতায় রাশেদ বিজয়ী

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩৭ পিএম

লন্ডনে সিইজি ইউকে ক্যারাম প্রতিযোগিতায় রাশেদ বিজয়ী
রবিবার পূর্বলন্ডনের খ্রীষ্টীয়ান স্ট্রিটস্থ হারকিনেস হাউজের হলে ৬৪ দলের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয় সিইজি ইউকে ক্যারাম চ্যাম্পিয়নশিপ। চুড়ান্ত প্রতিযোগিতায় এই খেলায় ফাইনালিস্ট ছিলেন দিপু খান বনাম রাশেদ আলী তালুকদার। ৫টি ম্যাচের সেরা এই খেলায় ৩-১ ম্যাচে বিজয় ছিনিয়ে আনেন রাশেদ আলী তালুকদার এবং রানার আপ হন দীপু খান। ম্যাচ সেরা খেলোয়ার হিসেবে ঘোষনা করা হয় রাশেদ আলী তালুকদারকে। সেখানে দুইজন প্লেয়ার ফারুক ফুয়াদ চৌধুরী এবং কয়েস মিয়া স্ল্যাম করায় তাদের কে বিশেষ সম্মাননা দেয়া হ। এছাড়া অষ্টম স্থান পর্যন্ত পুরষ্কার দেওয়া হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুস্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর ডেপুটি মেয়র মতিন উজ জামান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর সুহেল আমিন, কাউন্সিলর ফারুক মাহফুজ আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব দেলোয়ার হোসেন লেবু, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মো: দিলওয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী তুফাজ্জল আলম প্রমুখ। অতিথিরা বিজয়ী রাশেদ আলী তালুকদারের হাতে তুলে দেন নগদ এক হাজার পাউন্ড ও ট্রফি এবং রানার্স আপ্ দীপু খানকে পাঁচ শত পাউন্ড ও ট্রফি প্রদান করা হয়। এডুকেশন গ্রুপের চেয়ারম্যান জামালুর রহমানের পরিচালনায় শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিইজি ইউকে ক্যারাম অ্যাসোসিয়েশন চেয়ারম্যান সেলিম উদ্দিন চাকলাদার, তিনি বলেন ২০১২ থেকে চ্যাম্পিয়নশিপ ব্র্যান্ডেড হিসেবে পরিচিতি লাভ করেছে। এটি ক্যারাম বোর্ড গেইমে সর্বকালের সবচেয়ে বড় চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট হিসাবে সবার কাছে পরিচিত ক্যারাম প্রতিযোগিতা। এই খেলায় ব্রিটেনের বিভিন্ন শহর থেকে প্রতিযোগিরা অংশ নিয়েছেন। তিনি বিজয়ী এবং রানার আপকে অভিনন্দন এবং অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের ধন্যবাদও জানান। সংগঠনের চেয়ারম্যান সেলিম উদ্দিন চাকলাদার আরো বলেন চ্যাম্পিয়নশিপের স্পন্সরদের সহযোগিতা ছাড়া এই টুর্নামেন্ট সফল হতে পারে না, তাই স্পন্সরদের আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা জানান। ফাইনাল খেলার দক্ষতার সাথে রেফারী দায়িত্ব পালন করেন সিইজি ইউকে ক্যারাম অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আমিনুর রহমান শামীম। আয়োজকরা বলেন সিইজি ইউকে ক্যারম ক্লাব ইতিমধ্যে ক্যারম প্রিয়দের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। ইতিমধ্যে এই ক্লাবের সিনিয়র সংগঠক কর্ণেল আবেদীন ইন্টারন্যাশনাল ক্যারম প্রতিযোগীতায় ১০বার ইউরোপিয়ান চ্যাম্পিয়ান হয়েছেন। যিনি একজন ব্রিটিশ বাংলাদেশী । সেক্রেটারী আমিনুর রহমান শামীম জানান, বাংলাদেশীদের নিকট সমাদৃত এই জনপ্রিয় খেলাকে আরো প্রসার করার জন্য এবং নতুনত্ব নিয়ে আসার জন্য কাজ করছেন। এই টুর্নামেন্ট বরাবরের মত এবারও বড় পর্দায় দেখানো হয়েছে, যাতে দর্শকবৃন্দ সহজে খেলা উপভোগ করতে পারেন। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ক্লাবের বোর্ড সদস্য সানু মিয়া, স্পোর্টস সেক্রেটারী কর্ণেল আবেদীন, নজরল ইসলাম, সেলিম উদ্দিন, রেদওয়ান খান, খাইরুল ইসলাম, কামরুজামান চাকলাদার, নূর আলী, তাজুল ইসলাম, জুবের আলী, জামালুর রহমান, নজরুল চৌধুরী, রহিম উদ্দিন, ফারুক ফুয়াদ চৌধুরী, সুজন আহমদ প্রমুখ ।