ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

লণ্ডন বাংলা প্রেসক্লাবের স্বপ্ন হলো সত্যি

প্রকাশিত: ১৩ জুন ২০২১, ০৭:৪৬ পিএম

লণ্ডন বাংলা প্রেসক্লাবের স্বপ্ন হলো সত্যি
লন্ডন বাংলা প্রেসক্লাবের ২৮ বছরের ইতিহাসে সবচেয়ে কাংখিত বিষয়টিই বাস্তবে পরিণত হলো এবার। আমাদের প্রাণপ্রিয় সংগঠনের স্বপ্ন বাস্তবায়নে ১৯শে মে ২০২১ তারিখটি ক্লাবের জন্য এক ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই দিনে ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হয় প্রেসক্লাবের নিজস্ব প্রোপার্টি। চলমান কোভিড পরিস্থিতির নানা সীমাবদ্ধতা সত্ত্বেও গত ছয় মাস ধরে ক্লাবের নিরলস তৎপরতা আর অব্যাহত পরিশ্রমের ফসল এটি। ক্লাবের ইসি কমিটি এজন্য প্রেসিডেন্ট মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সেক্রেটারী মুহাম্মদ জুবায়ের ও ট্রেজারার আ স ম মাসুমকে পুরো দায়িত্ব দেয়। প্রায় এক বছর ধরে বিভিন্ন প্রোপার্টি দেখা ও পর্যবেক্ষণের পর লন্ডনের বার্কিং এলাকায় স্টেশনের কাছেই কেনা হয়েছে কাংখিত প্রোপার্টিটি। গ্রাউন্ড ফ্লোর, সামনের গার্ডেন, পেছনে কমিউনাল গার্ডেন এবং গাড়ি পার্কিং সুবিধাসহ এর ক্রয়মূল্য ১৮৫ হাজার পাউন্ড। স্ট্যাম্প ডিউটি এবং কিছু সংস্কারসহ মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২শ হাজার পাউন্ড। বর্তমান বাজারমূল্যের হিসেবে এটি কেনার ক্ষেত্রেই অন্তত ১০ হাজার পাউন্ড ক্লাবের সাশ্রয় হয়েছে বলে মনে করা হচ্ছে। ক্যাশ ক্রেতা হিশেবে মিলেছে এই সুবিধা। এই উদ্যোগের পুরো প্রক্রিয়াটিই এগিয়েছে ক্লাবের ইসি কমিটির সকল সদস্যের সামগ্রিক সমর্থন ও সহযোগিতা নিয়ে। সফলভাবে এই উদ্যোগ সম্পন্ন করায় নির্বাহী কমিটির সকল সদস্য সন্তোষ প্রকাশ করে ক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন। ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সেক্রেটারী মুহাম্মদ জুবায়ের, ট্রেজারার আ স ম মাসুম বলেন, ‘আমরা কৃতজ্ঞতার সাথে এটি স্মরণ করতে চাই, ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও সেক্রেটারীগণের নেতৃত্বে এই প্রোপার্টির জন্য বিভিন্ন সময় ফান্ডরেইজ করা হয়েছে। সর্বশেষ, বর্তমান কমিটির সময় আরো প্রায় ৩০ হাজার পাউন্ড তহবিল সংগৃহীত হয়। এক্ষেত্রে লাইফ মেম্বার ছাড়াও প্রথমবারের মতো ব্যক্তিগতভাবে একাধিক কর্পোরেট মেম্বার হয়েছেন। যার ফি ৫ হাজার পাউন্ড। আমরা এই শুভক্ষণে ক্লাবের সাবেক নেতৃবৃন্দ এবং সম্মানিত দাতা সদস্য প্রত্যেকের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সকলেই জানেন, যেহেতু বাংলা পাড়া ব্রিকলেন ও এর আশেপাশে প্রোপার্টির মূল্য আমাদের সামর্থের অনেক বাইরে।ফলে ক্লাবের সঞ্চিত তহবিল দিয়ে এই এলাকায় সংগঠনের জন্য উপযুক্ত প্রোপার্টি কেনা প্রায় অসম্ভব বিবেচনায় বিকল্প পরিকল্পনা নিয়ে চিন্তাভাবনা শুরু হয় অনেক আগে থেকেই। বিশেষ করে গত দুই টার্ম থেকে নেতৃবৃন্দ ব্রিকলেনের ভাড়াকরা ক্লাবের নিজস্ব অফিস পরিচালনা আরো সুনিশ্চিত করতে সঞ্চিত অর্থ দিয়ে লন্ডনের অন্য কোথাও একটি প্রোপার্টি কেনা এবং আয় বৃদ্ধির বিষয়টি সক্রিয় বিবেচনায় নিয়ে আসেন। এরই ধারাবাহিকতায় বিগত কমিটি সেইভিংস একাউন্ট থেকে অর্থ ক্লাবের কারেন্ট একাউন্টে নিয়ে আসার উদ্যোগ নেয় এবং পরবর্তীতে সেই প্রক্রিয়া সম্পন্ন হয়। কিন্তু এর ফলে আবার বছরে ফিক্সড ডিপোজিট থেকে যে প্রায় ৩ হাজার পাউন্ড আয় হতো সেটি বন্ধ হয়ে যায়। তবে এ কারণে প্রোপার্টি কেনার ব্যাপারে বর্তমান কমিটি আরো বেশী তাগাদা অনুভব করে এবং সক্রিয় হয়। এছাড়া সম্মানিত দাতা সদস্যদের আর্থিক ডোনেশন এতো বছর থেকে আমানত হিসেবে রক্ষার পর এবার তা কাজে লাগলো এবং ক্লাবের সম্পদ আরো সংহত ও নিরাপদ হলো।’ বর্তমান কমিটি আশা করে, ভবিষ্যতে যারা ক্লাবের নেতৃত্বে আসবেন তারা আরো সমৃদ্ধি আনবেন। আর এক্ষেত্রে নতুন নতুন পরিকল্পনা ও সুন্দর সুন্দর আয়োজনে ক্লাবের এই নিয়মিত আয় অনেকটা সহায়ক হবে। তারা আরও  জানিয়েছেন, বর্তমান প্রেসিডেন্ট, সেক্রেটারী ও ট্রেজারার কনফারেন্স কলের মাধ্যমে ইতোমধ্যে ক্লাবের শীর্ষ নেতৃবৃন্দের সাথে কথা বলে প্রোপার্টি কেনার বিষয়টি অবহিত করেছেন। সাবেক প্রেসিডেন্ট যথাক্রমে মহিব চৌধুরী, মোহাম্মদ বেলাল আহমদ, নবাব উদ্দিন ও সৈয়দ নাহাস পাশা, সাবেক সেক্রেটারী যথাক্রমে নজরুল ইসলাম বাসন ও আবদুস সাত্তার, সাবেক ভাইস প্রেসিডেন্ট যথাক্রমে আমিরুল চৌধুরী ও মাহবুর রহমান এবং সাবেক ট্রেজারার মুসলেহ উদ্দিন সুসংবাদটি জেনে দারুন খুশী হন। সিনিয়র নেতৃবৃন্দ বর্তমান কমিটিকে প্রানজ অভিনন্দন জানিয়ে বলেন, বহু বছরের স্বপ্ন ছিলো এটি। এর কার্যকর বাস্তবায়ন একটি দৃষ্টান্ত হয়ে রইবে। তারা বলেন, এটি পুরো ক্লাবের জন্য বিবেচিত হবে একটি ঐতিহাসিক সাফল্য হিসেবে ।