ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

যুদ্ধ শুরু হলো, ট্রাম্পকে পাল্টা জবাব খামেনির

প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ১১:৪৯ এএম

যুদ্ধ শুরু হলো, ট্রাম্পকে পাল্টা জবাব খামেনির

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর জোরালো প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বের টুইটার) দেওয়া এক পোস্টে খামেনি লেখেন, “মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো।” — খবর আল জাজিরার।

ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হুঁশিয়ারির প্রেক্ষাপটে খামেনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি।

গত কয়েক মাস ধরে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের চালানো হামলায় ইরান-সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী টার্গেট হয়েছে। এর জবাবে ইরানও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলার হুমকি দিয়ে আসছে।

এই উত্তেজনার মধ্যেই গত শুক্রবার ইরানের ভেতরে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। পাঁচ দিনব্যাপী ওই হামলায় ইরানের সেনাপ্রধান, আইআরজিসি প্রধানসহ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যা করার দাবি করেছে ইসরায়েল।

এছাড়া দেশটির কয়েকজন পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা। আরও ১০টি স্থাপনা ধ্বংসের কাছাকাছি পৌঁছে গেছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োআভ গ্যালান্ত।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, আয়াতুল্লাহ খামেনিকেও হত্যা করা হতে পারে। “ইরানের প্রতিবেশী এক স্বৈরশাসকের সঙ্গে কী ঘটেছিল, তা খামেনি স্মরণ করতে পারেন,” বলেন তিনি। ধারণা করা হচ্ছে, তিনি ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের প্রসঙ্গ টেনেছেন।

এই হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের বহু ভবন ও সরকারি স্থাপনায় আঘাত হেনেছে মধ্যপ্রাচ্যের দেশটি।

এই সংঘাতে ইতোমধ্যেই দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে।

এমন উত্তেজনার প্রেক্ষাপটে মঙ্গলবার একাধিক পোস্ট দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক পোস্টে তিনি খামেনিকে উদ্দেশ করে লেখেন, “আমরা জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্যবস্তু, তবে এখনই তাকে বের করে (হত্যা) আনছি না।”

আরও একটি পোস্টে ট্রাম্প বলেন, “আমরা চাই না বেসামরিক নাগরিক বা মার্কিন সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা হোক। আমাদের ধৈর্য ক্রমেই কমছে।”

তিনি আরও দাবি করেন, ইরানের আকাশসীমা বর্তমানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।

সবশেষ পোস্টে ট্রাম্প ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করার আহ্বান জানান।

পাল্টা প্রতিক্রিয়ায় খামেনি বলেন, “আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। জায়নবাদীদের কোনো দয়া দেখানো হবে না।”