ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

যুদ্ধের পর প্রথম প্রকাশ্যে খামেনি

প্রকাশিত: ০৬ জুলাই ২০২৫, ০৪:৩১ পিএম

যুদ্ধের পর প্রথম প্রকাশ্যে খামেনি

আশুরা উপলক্ষে তেহরানের ইমাম খোমেনি মসজিদে উপস্থিত হন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধের পর প্রথমবারের মতো প্রকাশ্যে উপস্থিত হয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার তিনি তেহরানে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, ৮৬ বছর বয়সী এই নেতা তেহরানের কেন্দ্রীয় ইমাম খোমেনি মসজিদে উপস্থিত জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।

এই মসজিদটির নামকরণ করা হয়েছে ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনির নামে। আশুরার মতো শিয়া মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ একটি দিনে, ইমাম হুসেইনের শাহাদতবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানে অংশ নেন খামেনি।

ভিডিওতে দেখা যায়, কালো পোশাক পরিহিত খামেনি মঞ্চে উপস্থিত। আর তাঁর সামনে উপস্থিত জনতা মুষ্টি উঁচিয়ে স্লোগান দিচ্ছে, “আমাদের শিরায় রক্ত আমাদের নেতার জন্য!”

১৯৮৯ সাল থেকে ক্ষমতায় থাকা খামেনি গত সপ্তাহে একটি আগে ধারণ করা ভিডিওতে কথা বলেছিলেন- তবে ১৩ জুন ইসরায়েলের অতর্কিত বিমান হামলার মাধ্যমে যুদ্ধ শুরুর আগে তিনি প্রকাশ্যে উপস্থিত হননি।

তাঁর সর্বশেষ প্রকাশ্য উপস্থিতি ছিল ১১ জুন। সে সময় খামেনি সংসদ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

যুদ্ধ শেষের পর ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছিলেন, খামেনিকে হত্যা করার পরিকল্পনা তাদের ছিল। কিন্তু অবস্থান তারা জানতেন না। যদিও ট্রাম্প দাবি করেছেন- খামেনিকে হত্যার করার বিষয়টি তিনি অনুমোদন দেননি।

ইসরায়েল-ইরান যুদ্ধের প্রেক্ষাপট

ইসরায়েলের বিমান হামলা ছিল ইরানের সঙ্গে দশকব্যাপী ছায়াযুদ্ধের একটি অংশ, যার লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষার কথা অস্বীকার করে আসছে।

এই হামলায় ইরানে ৯০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে ইরানের বিচার বিভাগ জানিয়েছে।

অন্যদিকে, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের শহরগুলোতে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে বলে আনুষ্ঠানিক তথ্যে জানা গেছে। তবে সামরিক ঘাঁটিতে হামলা সংক্রান্ত তথ্য প্রকাশ করেনি তেল আবিব।

যুক্তরাষ্ট্র ইসরায়েল-ইরান যুদ্ধের অংশ হিসেবে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, এই হামলা ইরানের পারমাণবিক সক্ষমতাকে ‘ধ্বংস’ করে দিয়েছে।

তবে গত সপ্তাহে জাতিসংঘের আনবিক শক্তি পর্যবেক্ষণ সংস্থা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি সিবিএস নিউজকে জানিয়েছেন, ইরানের তিনটি স্থাপনায় হামলা গুরুতর ক্ষতি সাধন করলেও তা ‘সম্পূর্ণ ধ্বংস’ করতে পারেনি।

গ্রোসি বলেন, “স্পষ্টভাবে বলতে গেলে, কেউ দাবি করতে পারে না যে সবকিছু ধ্বংস হয়ে গেছে এবং সেখানে কিছুই নেই। ইরানের শিল্প ও প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে। তারা কয়েক মাসের মধ্যে, আমি বলব কয়েক মাসের মধ্যেই তারা সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করতে পারে, এমনকি তার চেয়েও কম সময়ে।”

তাঁর এই বক্তব্যের সঙ্গে সামঞ্জস্য রেখে, একটি প্রাথমিক মার্কিন গোয়েন্দা মূল্যায়নেও বলা হয়েছে, হামলাগুলো ইরানের পারমাণবিক কর্মসূচিকে মাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে।

রয়টার্সের সঙ্গে কথা বলা একটি সূত্র জানিয়েছে, এই কর্মসূচি এক থেকে দুই মাসের মধ্যে পুনরায় চালু হতে পারে।