ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

যুক্তরাজ্যের দর্শকদের জন্য নতুন আশার আলো 'নোনাজলের কাব্য'

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২০, ০৪:১৮ পিএম

যুক্তরাজ্যের দর্শকদের জন্য নতুন আশার আলো 'নোনাজলের কাব্য'
তরুন প্রতিভাবান নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘নোনাজলের কাব্য’র (The Salt in Our Waters) আন্তর্জাতিক যাত্রা এগিয়ে চলেছে। বিশ্বের একের পর এক মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিচ্ছে এই ছবিটি। এরই মধ্যে ৬৪তম বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসব এবং ২৫তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে আমন্ত্রণ পেয়েছে ‘নোনাজলের কাব্য’। লন্ডন চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রদর্শনের তারিখ ১৩-১৭ অক্টোবর ২০২০। যুক্তরাজ্যের যেকোন প্রান্তে বসবাসরত বাংলাদেশী দর্শকরা ছবিটি এবার দেখতে পারবেন ঘরে বসেই। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বিএফআই কর্তৃপক্ষ এবারের আসরটি হাইব্রিড ফরম্যাটে সাজিয়েছে। ডিজিটাল স্ট্রিমিং প্রযুক্তির কল্যাণে বিএফআই ওয়েবসাইট থেকে দেখা যাবে অধিকাংশ ছবি। 'নোনাজলের কাব্য' ছবিটি উৎসবের 'জার্নি' বিভাগে দেখানো হবে যেখানে আরো থাকছে এ বছরের সবচেয়ে আলোচিত ছবি মার্কিন যুক্তরাষ্ট্রের 'নোমাডল্যান্ড' যা ইতিমধ্যে ভেনিস চলচ্চিত্র উৎসবে 'গোল্ডেন লায়ন' পুরস্কার জিতেছে। নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত বলেন, 'এটি আমার প্রথম ছবি। চিত্রনাট্যের প্রথম খসড়া লিখেছি পাঁচ বছর আগে। পটুয়াখালীর প্রত্যন্ত এক চরে ১৫-২০ ঘর জেলের বসবাস। সেই জেলেপাড়ায় হঠাৎ এক ভাস্করের আগমন এবং তাকে ঘিরে গ্রামবাসীর জল্পনা কল্পনা, ভালো লাগা এবং পরিশেষে সংঘাত - এই নিয়েই 'নোনাজলের কাব্য'র গল্প। এর নির্মাণ কাজটি ভীষণ কঠিন ছিল, প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও নানা বাঁধা এসেছে। করোনা মহামারী ও লকডাউন তার মাঝে অন্যতম। ২০২০-এর এই বৈরী পরিবেশে দু দুটো বিশ্বমানের চলচ্চিত্র উৎসবে স্থান করে নিতে পারাতে আমার পুরো টীম খুবই আনন্দিত। আন্তর্জাতিক মিডিয়া ও ফিল্মসংশ্লিষ্ট বিশ্বের সেরা মানুষগুলোর নজর থাকে এই উৎসবগুলোতে। সব মিলিয়ে আমি মনে করি এটি আমার মতো একজন তরুন নির্মাতার জন্য একটি বড় পাওয়া’। তিনি আরও জানান, 'আশা করছি ২০২১ সালের শুরুর দিকেই বাংলাদেশের দর্শক দেখতে পাবে ছবিটি। তবে তার আগে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে হবে।' বাংলাদেশ ও ফ্রান্সের যৌথ প্রযোজনার ‘নোনাজলের কাব্য’র দৈর্ঘ্য ১০৬ মিনিট। এই ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়া, তাসনুভা তামান্না, অশোক ব্যাপারী, আমিনুর রহমান মুকুলসহ অনেকে। ছবিটির আবহ সংগীত করেছেন অর্ণব। সিনেমাটোগ্রাফি করেছেন লসঅ্যাঞ্জেলসে বসবাসরত থাই শিল্পী চানানুন চতরুংগ্রোজ যিনি এ বছর যুক্তরাষ্ট্রের স্পিরিট অ্যাওয়ার্ড-এর মনোনয়ন পেয়েছিলেন। ফরাসি প্রযোজক হচ্ছেন ইলান জিরার্ড। যিনি 'মার্চ অব দ্য পেঙ্গুইন', 'গুডবাই বাফানা', 'ফাইনাল পোর্ট্রেট'-এর মতো বিখ্যাত কিছু চলচ্চিত্র প্রযোজনা করেছেন। এ ছাড়া বাংলাদেশ থেকে ছবিটির নির্মাণ সহযোগী প্রতিষ্ঠান অমিতাভ রেজার হাফ স্টপ ডাউন। সম্পাদনা করেছেন আমেরিকার ক্রিস্টেন স্প্রাগ, রোমানিয়ার লুইজা পারভ্যু ও ভারতের শঙ্খ। শব্দ ও রঙ সম্পাদনার কাজটি হয়েছিল প্যারিসের দুটি বিখ্যাত স্টুডিওতে। বিস্তারিত জানতে: https://www.bfi.org.uk/london-film-festival/screenings/salt-our-waters-nonajolerkabbo?fbclid=IwAR2y7LkGWJXKNuf6ur1CK-x5or9-QB6DnUuP0Ym9c630PAiPoQidDM16ypE টিকিট : https://whatson.bfi.org.uk/lff/Online প্রেস বিজ্ঞপ্তি