ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

যুক্তরাজ্যসহ সারা বিশ্বেই করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২১, ০৩:০৫ এএম

যুক্তরাজ্যসহ সারা বিশ্বেই করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে
টানা চার সপ্তাহ ধরে কমেছে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা। দুই সপ্তাহ ধরে কমেছে মৃতের সংখ্যাও। ফলে বৈশ্বিক এ মহামারি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর সিএনএনের। সংস্থাটি জানিয়েছে, গত সপ্তাহে বিশ্বজুড়ে করোনায় মারা গেছেন প্রায় ৮৮ হাজার মানুষ, যা এর আগের সপ্তাহের তুলনায় অন্তত ১০ শতাংশ কম। এছাড়া গত সপ্তাহে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩১ লাখের মতো, যা এর আগের সপ্তাহের চেয়ে ১৭ শতাংশ কম এবং ২০২০ সালের ২৬ অক্টোবরের পর থেকে সর্বনিম্ন। সবশেষ সাপ্তাহিক বিবরণীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, আক্রান্তের সংখ্যা যদিও কিছু দেশে বাড়ছে, তবে বৈশ্বিক পর্যায়ে তা যথেষ্ট আশাব্যঞ্জক। সংস্থাটির হিসাবে, গত সপ্তাহে বিশ্বে সবচেয়ে বেশি (৮ লাখ ৭১ হাজার ৩৬৫ জন) নতুন করোনা রোগী পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে। তবে সেটিও এর আগের সপ্তাহের তুলনায় অন্তত ১৯ শতাংশ কম। যুক্তরাজ্যে বুধবার (১০ জানুয়ারী) মৃত্যু ১০০১ জন যা গত সপ্তাহের বুধবার ছিল ১৩২২জন অর্থাৎ ৩২১ জন কম। এদিকে আক্রান্ত'র সংখ্যাও কমে এসেছে । একইদিনে (১০ জানুয়ারী) আক্রান্ত'র সংখ্যা ১২৩৬৪ জন, গত সপ্তাহের ঐদিনে যা ছিল ১৯২০২ জন। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হতে থাকা দেশগুলোর মধ্যে আরো রয়েছে ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাজ্য। ডব্লিউএইচও জানিয়েছে, এসব দেশেও প্রতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা ক্রমেই কমে আসছে। সংস্থাটির সাপ্তাহিক বিবরণীর তথ্যমতে, আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ কমেছে আফ্রিকা অঞ্চলে (২২ শতাংশ), সবচেয়ে কম কমতে দেখা গেছে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে (২ শতাংশ)। এ সময় বিশ্বজুড়ে শনাক্ত নতুন রোগীদের অর্ধেকের বেশিই পাওয়া গেছে আমেরিকার দেশগুলোতে। গত সপ্তাহে এ অঞ্চলে ১৬ লাখের বেশি নতুন করে আক্রান্ত ও ৪৫ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছেন।