ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার

মালয়েশিয়ায় অভিযানে ৪০০ বাংলাদেশি আটক

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪১ পিএম

মালয়েশিয়ায় অভিযানে ৪০০ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিবাসন বিভাগের বৃহৎ অভিযানে ৭৭০ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে প্রায় ৪০০ জন বাংলাদেশি নাগরিক।

আটককৃতদের অধিকাংশের বিরুদ্ধে অভিযোগ— তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা বৈধ কাগজপত্র নেই।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশের নাগরিকও আছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস এ তথ্য প্রকাশ করে।

স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া এ অভিযানে পুত্রজায়া থেকে আসা অভিবাসন দপ্তরের ১০৬ জন কর্মকর্তা অংশ নেন। পুরো অভিযানের নেতৃত্ব দেন অভিবাসন বিভাগের পরিচালক বাসরি ওসমান।

তিনি জানান, এ সময় মোট ২ হাজার ৪৪৫ জনকে তল্লাশি করা হয়— যার মধ্যে ১ হাজার ৬০০ জন বিদেশি এবং ৮৪৫ জন স্থানীয়।

গ্রেপ্তার হওয়া বিদেশিদের মধ্যে ৩৯৬ জন বাংলাদেশি (৩৯৪ জন পুরুষ ও ২ জন নারী)। এছাড়া মিয়ানমারের ২৩৫ জন পুরুষ, নেপালের ৭২ জন, ভারতের ৫৮ জন, ইন্দোনেশিয়ার ১৯ জন (১৭ জন পুরুষ ও ২ জন নারী) এবং আরও ৯ জন বিভিন্ন দেশের নাগরিক।

বাসরি ওসমান বলেন, “আটককৃত অভিবাসীদের অনিবন্ধিত থাকার মূল কারণ হলো মেয়াদোত্তীর্ণ ভিসা, বৈধ পরিচয়পত্রের অভাব এবং অনুমতি ছাড়া কাজ করা।”

তিনি আরও জানান, এলাকাটিতে অনিবন্ধিত অভিবাসীদের অবস্থান নিয়ে বহু অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযান চলাকালে একটি গোপন জুয়ার আসরও ধরা পড়ে। সেখানে সিসিটিভি ক্যামেরা বসানো ছিল এবং কয়েকজন বিদেশি অনলাইনে জুয়া খেলছিল। এ সময় সাত থেকে আটজনকে আটক করা হয়।

বাসরি জানান, আটককৃতদের প্রথমে প্রাথমিক যাচাইয়ের জন্য পুত্রজায়ার অভিবাসন দপ্তরে নেওয়া হবে, পরে তাদের আটককেন্দ্রে পাঠানো হবে। তিনি আরও বলেন, “এ ধরনের অভিযান নিয়মিত চলবে। আমরা ব্যবসাপ্রতিষ্ঠানে নজরদারি জোরদার করব, যাতে মালিকরা শুধুমাত্র অনুমোদিত কোটার মধ্যে বিদেশি শ্রমিক নিয়োগ দেন।”