ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

মার্কিন হামলার পর কে কী বলছে, ‍গুরুতর পরিণতি কথা জানাল ইরান

প্রকাশিত: ২২ জুন ২০২৫, ১১:৫৮ এএম

মার্কিন হামলার পর কে কী বলছে, ‍গুরুতর পরিণতি কথা জানাল ইরান
ইরানের তিনটি পারমানবিক কেন্দ্রে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর এ নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছেন ইরান। অপরদিকে, হুমকি-ধামকি অব্যাহত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। গুরুতর পরিণতি হবে: ইরানের প্রতিক্রিয়া মলার পর প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এর তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রবিবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ ঘটনাকে জাতিসংঘের সনদ, আন্তর্জাতিক আইন ও পরমাণু অস্ত্র প্রসার রোধ চুক্তির (এনপিটি) সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন এবং এই হামলার ‘গুরুতর পরিণতি’ সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আরাঘচি বিবৃতিতে আরও বলেন, ইরান নিজেদের সুরক্ষার জন্য যেকোনো পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক পৃথক বিবৃতিতে জানায়, “জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র- ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে জাতিসংঘের সনদ, আন্তর্জাতিক আইন এবং পরমাণু অস্ত্র প্রসার রোধ চুক্তির চরম লঙ্ঘন করেছে।” মন্ত্রণালয় আরও উল্লেখ করে, "আজ সকালের ঘটনাগুলো মর্মান্তিক ও লজ্জাজনক এবং এর গুরুতর পরিণতি হবে।" আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ‘অপরাধমূলক, বেআইনি ও অত্যন্ত বিপজ্জনক’ আচরণের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করার আহ্বানও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, জাতিসংঘের সনদ এবং আত্মরক্ষার অধিকারের বিধান অনুযায়ী, ইরান তার সার্বভৌমত্ব, স্বার্থ এবং জনগণকে রক্ষা করার জন্য সমস্ত বিকল্প বিবেচনা করবে। এই হামলা এমন এক সময়ে ঘটল যখন ইসরায়েল এবং ইরানের মধ্যে এরই মধ্যে উত্তেজনা চলছিল। গত কয়েকদিন ধরে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে আসছিল। এই হামলায় যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। শান্তি না এলে আরও হামলা: ট্রাম্প ইরানি শাসকগোষ্ঠীর উদ্দেশে ট্রাম্প বলেন, আলোচনার টেবিলে আসো, নাহলে আরও হামলা আসবে। “তারা যদি না আসে, ভবিষ্যতে আরও ভয়াবহ হামলা হবে। এবং সেই হামলা অনেক সহজ হবে। হয় শান্তি, নাহলে ইরানের জন্য গত আট দিনের চেয়েও বড় ট্র্যাজেডি আসবে।” তিনি সতর্ক করে বলেন, “মনে রাখুন, এখনো অনেক লক্ষ্য বাকি আছে। আজ রাতের লক্ষ্য ছিল সবচেয়ে কঠিন এবং সম্ভবত সবচেয়ে প্রাণঘাতী। কিন্তু যদি দ্রুত শান্তি না আসে, আমরা বাকি লক্ষ্যগুলোতেও নিখুঁত দক্ষতা, গতি ও শক্তি নিয়ে আঘাত হানব।” বদলা নিলে পরিণতি হবে আরও ভয়াবহ: ট্রাম্প যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা হামলা চালালে ইরানের পরিণতি দ্বিগুণ খারাপ হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজে বক্তৃতার পর ট্রুথ সোশাল পোস্টে তিনি লিখেছেন, “ইরান যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেয়, তাহলে আজ রাতের হামলার চেয়েও অনেক বেশি শক্তি প্রয়োগ করে জবাব দেওয়া হবে।” যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার’ সূচনা: গুতেরেস ইরানে মার্কিন হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনা’ বর্ণনা করে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, “এই সংঘাতের দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি বেড়ে গেছে- যার ফল সাধারণ জনগণ, এই অঞ্চল এবং পুরো বিশ্বের জন্য মারাত্মক হতে পারে।” তিনি এক্স পোস্টে বলেন, “এই সংকটময় মুহূর্তে বিশৃঙ্খলার চক্র এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামরিক সমাধান নেই। একমাত্র পথ কূটনীতি। একমাত্র আশা শান্তি।” যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বন্য আক্রমণ’ বলল ইরান যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বন্য আক্রমণ’ বলেছে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা (এইওআই)। তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার পর শনিবার এক বিবৃতিতে তীব্র প্রতিক্রিয়া জানায় সংস্থাটি। বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) হামলার বিষয়ে ‘নির্বিকার’ থেকেছে। এমনকি তাদের ভূমিকা ‘সহপাঠীর মতো’ বলেও উল্লেখ করা হয়। ইরানের পারমাণবিক সংস্থাটি বলছে, বিশ্ব সম্প্রদায়ের উচিত এই বর্বর হামলার নিন্দা জানানো এবং ইরানের ন্যায্য অবস্থানকে সমর্থন করা। সংস্থাটির দাবি, শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ করে ইরানের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরা দেশের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিবৃতিতে আরও জানানো হয়, এ ঘটনায় তারা ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ নেবে, যার মধ্যে আইনি ব্যবস্থা গ্রহণও রয়েছে। যুক্তরাষ্ট্রকে ‘পরিণতি’ ভোগ করতে হবে’: হুঁশিয়ারি হুতিদের ইয়েমেনের হুতিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য হেজাম আল-আসাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করেছেন। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বোমা হামলার পর তিনি লিখেছেন, “ওয়াশিংটনকে এর পরিণতি ভোগ করতে হবে।”ঙ